নিজস্ব প্রতিবেদক: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ২০১৬ সালে দেশে সাক্ষরতার হার ছিল শতকরা ৭১ ভাগ। তিনি আজ সংসদে সরকারি দলের সদস্য আ খ ম জাহাঙ্গীর হোসাইনের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান। মন্ত্রী বলেন, এর মধ্যে পুরুষ সাক্ষরতার হার ৭৩ ভাগ ও নারী সাক্ষরতার হার ৬৮ দশমিক ৯ ভাগ। ২০০৯ সালে দেশে এ হার ছিল ৪৬ দশমিক ...
সদ্য সংবাদ
২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস ভিসির
নিজস্ব প্রতিবেদক: দীর্ঘদিন আটকে থাকা পরীক্ষার ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত রাজধানীর সাত সরকারি কলেজের শিক্ষার্থীরা। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ভিসি অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান ২৫ ফেব্রুয়ারির মধ্যে ফল প্রকাশের আশ্বাস দিলে অবরোধ প্রত্যাহার করেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে অবরোধ প্রত্যাহার করেন তারা। পাঁচ দফা দাবিতে আজ সকাল ১১টায় নীলক্ষেত মোড়ে জড়ো ...
অতিরিক্ত পুলিশ সুপার পদে ১৫৫ কর্মকর্তার পদোন্নতি
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ পুলিশের ১৫৫ জন সহকারী পুলিশ সুপারকে অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদায় পদোন্নতি দেয়া হয়েছে। আজ বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ অধিশাখা-১-এর উপ-সচিব মোহাম্মদ ইলিয়াস হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ জারি করা হয়। দৈনিক দেশজনতা /এন আর
২৪২ জনকে নিয়োগ দেবে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর
বিভিন্ন পদে মোট ২৪২ জনকে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। প্রকাশিত বিজ্ঞাপন অনুযায়ী আগ্রহী প্রার্থীদের dnc.teletalk.com.bd ওয়েবসাইটে প্রবেশ করে ৩১ জানুয়ারির মধ্যে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়, হিসাবরক্ষক ১২ জন, সহকারী প্রসিকিউটর ২ জন, উপ-পরিদর্শক ৯ জন, গবেষণা তথ্য সংগ্রহকারী ১ জন, সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর ৪ জন, গাড়িচালক ৪৬ জন, অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ২৮ জন, ...
মোস্তাফিজ-এনামুলে শতভাগ আস্থা মাশরাফির
স্পোর্টস ডেস্ক: দীর্ঘ আড়াই বছর পর ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে মাঠে ফিরেছেন বাংলাদেশের এক সময়ের তারকা ওপেনার এনামুল হক বিজয়। প্রথম ম্যাচে লম্বা ইনিংস খেলতে ব্যর্থ হলেও তার নিজের ওপর পূর্ণ আত্মবিশ্বাস ফুটে উঠেছে। আর একই ম্যাচে স্বরুপে ফিরেছিলেন কাটার স্পেশালিস্ট মোস্তাফিজুর রহমান। তাই এই দুই সতীর্থের এমন দারুণ প্রত্যাবর্তনে শুক্রবার শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অনেকটাই নির্ভার টাইগার দলপতি ...
আফগানিস্তানে সরকারি বাহিনীর অভিযানে নিহত ৮
আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের কুন্দুজ প্রদেশে আফগান বাহিনীর একের পর এক অভিযানে তালেবান অনুগত অন্তত আট জঙ্গি নিহত ও অপর ছয় জন আহত হয়েছে। বৃহস্পতিবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। পামির ২০ আর্মি কোর্পসের উত্তরাঞ্চলীয় ওই মুখপাত্র বার্তা সংস্থা সিনহুয়াকে আরো বলেন, বুধবার রাতে গোলযোগপূর্ণ চারদারা জেলার নহর-ই-সুফী গ্রামে অভিযানটি শুরু হয়। কয়েকঘন্টার এই অভিযানে আট জঙ্গি নিহত ও আরো ছয় ...
জ্ঞান ও প্রযুক্তি রফতানিতে সক্ষমতা অর্জন করতে হবে : শিক্ষামন্ত্রী
নিজস্ব প্রতিবেদক: শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিজ্ঞান চর্চার মাধ্যমে বিজ্ঞানী, গবেষক ও প্রযুক্তিবিদ তৈরি করতে হবে। বাংলাদেশ শুধু জ্ঞান ও প্রযুক্তি আমদানিই করবে না, জ্ঞান ও প্রযুক্তি রফতানিতেও সক্ষমতা অর্জন করতে হবে। বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁওয়ে সরকারি বিজ্ঞান কলেজের বার্ষিক পুরস্কার বিতরণ ও মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন। কলেজের অধ্যক্ষ বনমালী মোহন ভট্টাচার্য্যরে সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের ...
পাবনার ঈশ্বরদীতে বাসচাপায় নিহত ২
নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে বাস চাপায় ভ্যান চালকসহ দুইজন নিহত হয়েছেন। এতে ভ্যানের চার যাত্রীসহ আরও পাঁচজন আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে ঈশ্বরদী-পাবনা মহাসড়কের দাশুড়িয়া তেঁতুলতলা এলাকায়। নিহতরা হলেন- ভ্যানচালক সোলেমান (৬০) এবং যাত্রী শামসুদ্দিন কামাল (৫৫)। এদের বাড়ি ঈশ্বরদীর ভাড়ইমারির বাঙ্গালপাড়া গ্রামে। আহতদেরকে পাবনা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা আমিরুল ...
বড়পুকুরিয়ায় শ্রমিকদের আন্দোলন কর্মসূচি
দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রে ৩য় ইউনিটে উন্নয়ন কাজের শ্রমিকদের উৎপাদন কাজে নিয়োগ দাবিতে আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছেন তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির নেতৃবৃন্দ। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বড়পুকুরিয়া কয়লাখনি গেট এলাকায় তাপ বিদ্যুৎ কেন্দ্রের শ্রমিক আন্দোলন পরিচালনা কমিটির অস্থায়ী কার্যালয়ে এই সংবাদ সম্মেলন করে আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হয়। সংবাদ সম্মেলন থেকে তারা আগামী ২১ ...
যবিপ্রবির ‘৩য় সমাবর্তন’ ৭ ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক: যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ‘৩য় সমাবর্তন-২০১৮’ আগামী ৭ ফেব্রুয়ারি, বুধবার বেলা আড়াইটায় অনুষ্ঠিত হতে যাচ্ছে। সমাবর্তন অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়সমূহের চ্যান্সেলর মো. আবদুল হামিদ। আর সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জার্মানির নাগরিক, ১৯৮৮ সালে রসায়ন শাস্ত্রে নোবেল বিজয়ী অধ্যাপক ড. রবার্ট হিউবার। জনসংযোগ কর্মকর্তা আব্দুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বাংলাদেশে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর