১৪ই জুন, ২০২৬ ইং | ৩১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ২:৩১

সদ্য সংবাদ

ঢাকা ত্যাগ করলেন প্রণব মুখার্জি

নিজস্ব প্রতিবেদক: পাঁচ দিনের সফর শেষে ঢাকা ছাড়লেন ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। আজ বৃহস্পতিবার সকালে তিনি ঢাকা ছেড়ে যান। ঢাকা সাহিত্য সম্মেলনের আমন্ত্রণে পাঁচ দিনের ব্যক্তিগত সফরে গত ১৪ জানুয়ারি ঢাকায় আসেন প্রণব মুখার্জি। এ সফরে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। মঙ্গলবার প্রণব মুখার্জি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ডিলিট ডিগ্রি গ্রহণ করেন এবং ...

আইসিসির বর্ষসেরা ক্রিকেটার কোহলি, টেস্টে স্মিথ

স্পোর্টস ডেস্ক: ২৫ বছরের অপেক্ষা ঘুচিয়ে দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জিততে পারেনি ভারত। তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি হেরে সিরিজ ইতোমধ্যে খুইয়েছে তারা। দলের পারফরম্যান্সে হতাশ হওয়ারই কথা অধিনায়ক বিরাট কোহলির। তবে এই খারাপ সময়ে একটি সুসংবাদ পেয়েছেন তিনি। ২০১৭ সালের আইসিসি’র বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কার স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতেছেন এই ২৯ বছর বয়সী। শুধু এটাই নয়, বর্ষসেরা ওয়ানডে ...

ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক: শহীদ জিয়াউর রহমানের জন্মদিনে তাঁর প্রদর্শিত পথেই আধিপত্যবাদের ষড়যন্ত্রকে মোকাবেলা করে জনগণের ঘাড়ে চেপে বসা বর্তমান ফ্যাসিবাদী শক্তিকে পরাভূত করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ মন্তব্য করেন। মির্জা ফখরুল বলেন, ‘মহান স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা, মুক্তিযুদ্ধে জেড ফোর্সের অধিনায়ক, বাংলাদেশী জাতীয়তাবাদী দর্শনের দিশারী সাবেক রাষ্ট্রপতি ...

মুসলমানদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করছে সৌদি: খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে মিত্রতা গড়ে সৌদি আরবের শাসক গোষ্ঠী মুসলমানদের সঙ্গে ‘বিশ্বাসঘাতকতা’ করছে বলে অভিযোগ করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। স্থানীয় সময় মঙ্গলবার দেশটির রাজধানী তেহরানে ইসলামিক দেশগুলোর সংসদীয় প্রতিনিধিদের এক সম্মেলনে স্বাগত বক্তব্যে এই মন্তব্য করেন বলে জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট। খামেনি তার ব্যক্তিগত ওয়েব সাইটে আরও বলেন, জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে ...

যুক্তরাষ্ট্র-ইসরাইল-ভারত মুসলিমদের বড় শত্রু: রাজা রব্বানি

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের সিনেট চেয়ারম্যান রাজা রব্বানি সতর্ক করে বলেছেন, ইহুদিবাদী ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে বেড়ে চলা সম্পর্ক মুসলিম উম্মাহর জন্য বিরাট হুমকি। ইরানের রাজধানী তেহরানে অনুষ্ঠিত ইসলামি সহযোগিতা সংস্থা(ওআইসি)’র ১৩তম আন্তসংসদীয় সম্মেলনে গতকাল বুধবার তিনি এ কথা বলেছেন। রাজা রব্বানি বলেছেন, ফিলিস্তিনের পবিত্র শহর জেরুজালেমের আইনগত ও ঐতিহাসিক মর্যাদা পাল্টে দেয়ার বিষয়ে মার্কিন পরিকল্পনার তীব্র বিরোধিতা করে পাকিস্তান। ...

‘স্বাধীনতা’ ঘোষণা করলো নিউ ক্যালিফোর্নিয়া

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্য থেকে আলাদা হওয়ার ঘোষনা দিয়েছে এর একাংশ। সোমবারই স্বাধীনতা ঘোষণা করেছে নিউ ক্যালিফোর্নিয়া নামের ওই অংশটি। নিউ ক্যালিফোর্নিয়ার প্রবক্তা রবার্ট প্রেস্টন সোমবার এই ঘোষণা দিয়ে একে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্যের স্বীকৃতি দেয়ার দাবি জানিয়েছেন। ১৮৫০ সালে যুক্তরাষ্ট্রের ৩১তম অঙ্গরাজ্য হিসেবে ক্যালিফোর্নিয়া অন্তর্ভুক্ত হয়। আয়তনে এটি যুক্তরাষ্ট্রের তৃতীয় অঙ্গরাজ্য, জনসংখ্যায় প্রথম। স্বাধীনতাকামীদের দাবি, সংবিধানের সেকশন ৩ এর ...

নাইজেরিয়ায় আত্মঘাতী বোমা হামলায় নিহত ১২

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার জোড়া আত্মঘাতী বোমা হামলায় ১২ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এতে আহত হয়েছেন আরও ৪৮ জন। বুধবার স্থানীয় সময় বিকালে দেশটির উত্তর-পূর্বাঞ্চলীয় মাইদুগুরি শহরে এ হামলার ঘটনা ঘটে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, মুনা গ্যারেজ এলাকার একটি বাজারে দুই আত্মঘাতী হামলাটি চালায়। জঙ্গিগোষ্ঠী বোকো হারাম হামলাটি চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। খবরে বলা হয়, হামলার পর পোড়া ...

যশোরে গাছ কাটা ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: যশোর-বেনাপোল সড়কের শতবর্ষী গাছ কাটার সিদ্ধান্ত ছয় মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী ও বিচারপতি ইকবাল কবিরের হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন। রিট আবেদনে পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ। এর আগে গত রোববার এ গাছ কাটার সিদ্ধান্ত প্রত্যাহারে আইনি ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে সরকারকে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বেসরকারি স্টেট ...

ভোলায় চাষ হচ্ছে সুগন্ধি ধান, রপ্তানী হচ্ছে মালয়েশিয়ায়

নিজস্ব প্রতিবেদক: চলতি মৌসুমে ভোলায় সুগন্ধি ব্রি-৩৪ ধানের বাম্পার ফলন হয়েছে। ফলন ভালো ও বাজারে ধানের উচ্চ মূল্য পেয়ে কৃষকদের মাঝে আনন্দ বিরাজ করছে। পোকা মাকড়ের আক্রমণ না থাকায় এ ধান চাষে দিন দিন আগ্রহ বাড়ছে কৃষকদের। এছাড়া ভোলার সুগন্ধি ধান সাতক্ষীরার হালিমা অটোরাইস মিলের মাধ্যমে যাচ্ছে মালয়েশিয়া। তাই বাণিজ্যিকভিত্তিতে এ ধান চাষে আগ্রহ বাড়ছে ভোলার কৃষকদের। সরেজমিন বিভিন্ন এলাকা ...

আদালতে খালেদা জিয়া, যুক্তিতর্ক চলছে

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় হাজির দিতে বৃহস্পতিবার আদালতে পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দুপুর ১২ টায় তিনি পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসায় স্থাপিত বিশেষ আদালতে পৌঁছান। এর আগে বেলা সাড় ১১টায় বিশেষ আদালত-৫ এর বিচারক ড. আখতারুজ্জামানের আদালতে জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় যুক্তিতর্ক শুরু হয়। ওই মামলার আরেক আসামি শরফুদ্দিনের পক্ষে তার ...