১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৪:৪৭

ব্রেকিং নিউজ

নারীর নিরাপত্তা ঝুঁকিতে বিশ্বে সপ্তম ঢাকা

দৈনিক দেশজনতা অনলাইন ডেস্ক:   নারীদের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে বিশ্বের জনসংখ্যার দিক থেকে শীর্ষ ১৯ শহরের মধ্যে ঢাকার অবস্থান সপ্তম। সম্প্রতি যুক্তরাজ্যের থমসন রয়টার্স ফাউন্ডেশনের এক জরিপে এ তথ্য পাওয়া গেছে। বিশ্বের মহানগরীগুলোর ওপর জরিপ চালিয়ে যুক্তরাজ্যের থমসন রয়টার্স ফাউন্ডেশন একটি তালিকা প্রকাশ করেছে। তালিকা অনুসারে নারীদের নিরাপত্তা ঝুঁকির মধ্যে সবার প্রথমে আছে মিসরের রাজধানী কায়রো। এ ছাড়া দ্বিতীয় অবস্থানে ...

চাঙ্গাভাবের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে

নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবার মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনেও উন্নতি হয়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে ৬১৫ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১১২ কোটি ৭১ লাখ টাকা বেশি। আগের দিন এ বাজারে ৫০২ ...

আগামী নভেম্বর বাজারে আসছে আইফোন টেন

বিজ্ঞান ও প্রযুক্তি ডেস্ক : আগামী নভেম্বর মাসে আইফোন টেন বাজারে ছাড়ছে মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল। ৯৯৯ মার্কিন ডলার মূল্যের এই ফ্ল্যাগশিপ ফোনের জন্য ২৭ অক্টোবর থেকে আগাম ফরমাশ নিতে শুরু করবে প্রতিষ্ঠানটি। গত ১২ সেপ্টেম্বর আইফোন ৮ ও ৮ প্লাসের পাশাপাশি আইফোন টেন সংস্করণটির ঘোষণা দেয় অ্যাপল। অ্যাপলপ্রেমীরা নতুন এ ফোনের অপেক্ষায় আছেন। আইফোন টেনের বেজেলবিহীন ডিসপ্লে, ফেস আইডি ...

যেকোনো মুহূর্তে পরমাণু যুদ্ধ বাধতে পারে: কিম ইন রিয়ং

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘে নিযুক্ত উত্তর কোরিয়ার উপরাষ্ট্রদূত কিম ইন-রিয়ং বলেছেন, কোরীয় উপদ্বীপের পরিস্থিতি নিয়ে আগাম কিছু বলা যাচ্ছে না। যেকোনো মুহূর্তে পারমাণবিক যুদ্ধ বাধতে পারে। স্থানীয় সময় সোমবার যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটিতে জাতিসংঘের সাধারণ পরিষদের নিরস্ত্রীকরণ কমিটির কাছে কিম এমন আশঙ্কার কথা জানান। উপরাষ্ট্রদূত বলেন, উত্তর কোরিয়াই একমাত্র দেশ, যেটি ১৯৭০-এর দশক থেকে যুক্তরাষ্ট্রের সরাসরি পরমাণু হামলার হুমকির শিকার। এমন বাস্তবতায় ...

রাউধা হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক সাময়িকী ‘ভোগ’র মডেল রাউধা আতিফ রাজশাহীতে আত্মহত্যাই করেছিলেন। তার মৃত্যুর ঘটনায় হত্যা মামলার চূড়ান্ত প্রতিবেদনেও এমন কথায় বলা হয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতে এই প্রতিবেদন উপস্থাপন করা হয়। এর আগে দুই দফার ময়নাতদন্ত প্রতিবেদনেও বলা হয়েছিল মালদ্বীপের এই মডেল আত্মহত্যা করেছিলেন। রাজশাহী মহানগর জজ আদালতের পরিদর্শক আবুল হাশেম জানান, মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) পরিদর্শক ...

নভেম্বরে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: এশিয়া-ইউরোপ সামিটভুক্ত (আসেম) দেশগুলোর ১৩তম পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনে যোগ দিতে আগামী মাসে মিয়ানমার যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। আসেম সম্মেলনে যোগ দিতে ১৯ নভেম্বর মিয়ানমার যাওয়ার কথা রয়েছে তার। মিয়ানমারের রাজধানী নেপিডোতে নভেম্বরের ২০ তারিখ থেকে দুইদিনের ওই বৈঠক শুরু হবে। সম্প্রতি ঢাকা ঘুরে যাওয়া মিয়ানমারের স্টেট কাউন্সেলর অং সান সু চির দফতরের মন্ত্রী টিন্ট সোয়ের সঙ্গে বৈঠকের ...

তাজউদ্দীন মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা

 নিজস্ব প্রতিবেদক: শিক্ষার্থী ও আউটসোর্সিং কর্মচারীদের মধ্যে সংঘর্ষের ঘটনায় উদ্ভূত পরিস্থিতিতে অনির্দিষ্টকালের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ বন্ধ ঘোষণা করেছে কলেজ কর্তৃপক্ষ। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেয়া হয়েছে বলে জানিয়েছেন হাসপাতালের পরিচালক হাবিবুর রহমান। শিক্ষার্থী ও হাসপাতাল সূত্রে জানা গেছে, সোমবার পঞ্চম বর্ষের শিক্ষার্থী জাহাঙ্গীর হোসেন তার অসুস্থ মাকে নিয়ে হাসপাতালে যান। চিকিৎসক তাকে ...

বেনাপোলে সোনার বারসহ ভারতীয় নাগরিক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: ভারতে পাচারকালে বেনাপোলের ঘিবা সীমান্ত থেকে ১৮ পিস সোনার বারসহ ভারতীয় এক নাগরিককে গ্রেপ্তার করেছে বিজিবি সদস্যরা। তার নাম শ্রবন বিশ্বাস। মঙ্গলবার সকালে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। জব্দ করা এসব সোনার ওজন ২ কেজি একশ গ্রাম। বেনাপোলে এই নিয়ে গত ১০ দিনে ৬৩ পিস সোনার বার জব্দ করা হলো। শ্রবন বিশ্বাস ভারতের পশ্চিমবঙ্গের উওর-চব্বিশ পরগনা জেলার ...

পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ মেধাবী শিক্ষার্থীর সর্বনাশ

নিজস্ব প্রতিবেদক: প্রতিযোগিতামূলক সব ধরনের পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হচ্ছে অহরহ। ফাঁস হওয়া প্রশ্নপত্রে পরীক্ষায় অংশ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি বা কর্মজীবন শুরু করছেন অনেকেই। অন্যদিকে সর্বনাশ ঘটেছে প্রকৃত মেধাবীদের। চলতি বছর এসএসসি, এইচএসসি, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, নার্স নিয়োগসহ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেছে। সামনে দেশব্যাপী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রশ্নপত্র ফাঁসরোধে এখনই প্রয়োজনীয় ব্যবস্থা না নিলে ...

রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে

নিজস্ব প্রতিবেদক: প্রতিদিন ৫০ কোটি ঘনফুট গ্যাস কম পাওয়ায় রাজধানীসহ সারা দেশে গ্যাসের সংকট চলছে। বাড়িতে চুলা জ্বলছে টিম টিম করে। সকাল ৮টার পর থেকে সন্ধ্যা পর্যন্ত ঢাকার বেশিরভাগ আবাসিক এলাকায় গ্যাসের চাপ থাকে না। গ্যাস সংকটে গাজীপুরের শফিপুর, কোনাবাড়ীসহ আশপাশের এলাকার অধিকাংশ শিল্পকারখানা দিনে বন্ধ রাখতে হচ্ছে। আস্তে আস্তে এ সংকট সারা দেশে ছড়িয়ে পড়ছে। এক মাস ধরে গাজীপুর ...