নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাড্ডায় বাবা ও মেয়েকে হত্যার পেছনে পরকীয়া প্রেম রয়েছে বলে জানিয়েছে পুলিশ। হত্যাকাণ্ডে জড়িত সন্দেভাজন প্রতিবেশী শাহিন ও তার স্ত্রীকে খুলনা থেকে গ্রেপ্তারের পর পুলিশ এমন তথ্য দিয়েছে।শুক্রবার ভোর সাড়ে ৪টায় খুলনা নগরীর লবণচোরা থানার মোহাম্মদনগর এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। ঢাকা মহানগর পুলিশের বাড্ডা জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার আশরাফুল কবির গণমাধ্যমকে জানান, জিজ্ঞাসাবাদে নিহত জামিল ...
ব্রেকিং নিউজ
সিপিএ সম্মেলনে গণপরিবহন চলাচলে দিকনির্দেশনা : ডিএমপি
নিজস্ব প্রতিবেদক: কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের (সিপিএ) ৬৩তম সম্মেলন উপলক্ষে রাজধানীতে গণপরিবহন চলাচলে দিকনির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ নির্দেশনা জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ৫ থেকে ৮ নভেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) ৫২টি দেশের জাতীয় ও প্রাদেশিক সংসদের সমন্বয়ে গঠিত ১৭৮টি ব্রাঞ্চের আনুমানিক ৬০০ থেকে ৭০০ জন পার্লামেন্ট সদস্য ও বিভিন্ন প্রতিনিধিদের ...
দেশের সব বিমানবন্দরে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা
নিজস্ব প্রতিবেদক: দেশি-বিদেশি এয়ারলাইন্সসহ দেশের সব বিমানবন্দরে এক্সট্রা অ্যালার্ট (অতিরিক্ত সতর্কতা) জারি করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)। একই সঙ্গে দুই থেকে বাড়িয়ে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হচ্ছে। বিমান নিয়ে নাশকতার পরিকল্পনার অভিযোগে এক কো-পাইলটসহ চার জঙ্গি গ্রেফতারের পর বেবিচক এ পদক্ষেপ নিচ্ছে। এর পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী বিমানের ১৫ পাইলট ও কো-পাইলটকে ভয়ঙ্কর ক্যাপ্টেন হিসেবে উল্লেখ করে তাদের নজরদারির ...
সোহরাওয়ার্দীতে সমাবেশের অনুমতি চেয়েছে বিএনপি
নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস উপলক্ষে বিএনপি আগামী ৮ নভেম্বর রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চায় বলে জানিয়েছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সমাবেশের অনুমতি চেয়ে প্রশাসনের কাছে চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি। নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে শুক্রবার সকালে এক সংবাদ সম্মেলন এসব কথা জানান রিজভী। তিনি বলেন, ‘আগামী ৮ নভেম্বর আমরা জাতীয় বিপ্লব ও সংহতি ...
যশোরে ছাত্রীনিবাস থেকে ৫০টি হাতবোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক: যশোরে খড়কী এলাকার ছাত্রীনিবাস থেকে ৫০টির মতো হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে শহরেরনির্মাণাধীন একটি বাড়ির নীচতলায় ওই ছাত্রীনিবাস থেকে বোমাগুলো উদ্ধার করা হয়। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, নির্মাণাধীন তিনতলা বাড়ির মালিক মাহবুবুর রহমান। তিনি সাংবাদিকদের বলেন, আমার বাড়ির নিচতলায় ছাত্রীনিবাস রয়েছে। সেখানে অবস্থানরত ছাত্রীরা বৃহস্পতিবার রাত আটটার দিকে দেখতে পায়, কয়েকজন ...
ঢাবির শিক্ষকদের সভায় হাতাহাতি, আহত ২
নিজস্ব প্রতিবেদক: আবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে আওয়ামীপন্থি নীল দলের সাধারণ সভায় শিক্ষকদের মধ্যে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটেছে। ফলে পণ্ড হয়ে গেছে দলের সাধারণ সভাটি। এ ঘটনায় দুই শিক্ষক আহত হয়েছেন বলে জানা গেছে। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৪টায় ছাত্র-শিক্ষক কেন্দ্রের (টিএসসি) ক্যাফেটেরিয়ায় নীল দলের সাধারণ সভায় এক শিক্ষকের বক্তব্যের সময় অন্য একজন শিক্ষকের তীর্যক মন্তব্য কেন্দ্র করে ঘটনার সূত্রপাত হয়। এক ...
স্মার্টকার্ড পেলেন ১০ হাজার করদাতা
নিজস্ব প্রতিবেদক: চলমান আয়কর মেলায় এ পর্যন্ত প্রায় ১০ হাজার করদাতাকে স্মার্টকার্ড দেয়া হয়েছে বলে এনবিআরের জনসংযোগ কর্মকর্তা সৈয়দ এ মু’মেন জানিয়েছেন। সপ্তাহব্যাপী আয়কর মেলার এবার বাড়তি আকর্ষণ করদাতাদের রিটার্ন দাখিলের সঙ্গে সঙ্গে ইনকাম ট্যাক্স আইডি কার্ড দেয়া। প্রথমবারের মতো এনবিআর ঢাকা ও চট্টগ্রামের মেলায় এ কার্ড দিচ্ছে। এটি এবারের এনবিআরের নতুন উদ্ভাবন। সৈয়দ মু’মেন জানান, দ্বিতীয় দিন সারাদেশে ৫৪৩ ...
ট্রেন থেকে ৪ মেয়েকে ফেলে দিলেন বাবা
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশে চলন্ত ট্রেন থেকে চার মেয়েকে ফেরে দিয়েছে এক বাবা। গত ২৩ অক্টোবর মধ্যরাতে কামাখ্যা-কাটারা এক্সপ্রেস থেকে ইদ্দু মিঞাঁ নামে এক ব্যক্তি তার পাঁচ মেয়ের মধ্যে চারজনকে ছুঁড়ে ফেলে দেন। কপালজোরে বেঁচে যাওয়া চারজনের একজন আলগুনকে পাশে নিয়ে হাসপাতালে কাঁদতে কাঁদতে নিহত শিশুদের মা ৩৬ বছরের আফরীনা খাতুন পুলিশকে জানিয়েছেন, ‘কন্যা-সন্তান জন্ম দেওয়ার মাসুল গুণলেন। ‘ ওই ...
ঝিনাইদহ পাসপোর্ট অফিসে ডেলিভারিতে ভোগান্তি
ঝিনাইদহ পাসপোর্ট অফিসে পাসপোর্ট ডেলিভারি ক্ষেত্রে সিডিউল মানছে না পাসপোর্ট অফিস। ঝিনাইদহ পাসপোর্ট অফিসে অনুসন্ধানে গিয়ে দেখা যায় অফিসে পাসপোর্ট ডেলিভারি নিতে দূরদূরান্ত থেকে আসা সাধারণ মানুষকে প্রতিনিয়ত ভোগান্তি পোহাতে হচ্ছে। পুলিশ ভেরিফিকেশনের পর আবেদনকারীরা অপেক্ষায় থাকে মোবাইল ফোনের ক্ষুদে বার্তার জন্য। সাধারণ ভাবে পাসপোর্ট ডেলিভারি দিতে সময় লাগে ১৫-২০ দিন আর ইমার্জেন্সি (জরুরি) হলে ৭-৯ দিন। কিন্তু সাধারণ ...
খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিএনপির বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপার্সন, তিনবারের সফল প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার গাড়িবহরে আওয়ামীলীগ সন্ত্রাসীদের নির্লজ্জ হামলার প্রতিবাদে ঠাকুরগাঁও বিএনপির বিক্ষোভ সমাবেশ পালিত হয়েছে। বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর দেড়টায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঠাকুরগাঁও জেলা শাখার আয়োজনে ঠাকুরগাঁও জেলা বিএনপির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ সমাবেশ পালিত হয়। জেলা বিএনপির সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. তৈমুর রহমানের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর