১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫৬

ব্রেকিং নিউজ

জলাবদ্ধতা নিরসনে দখলকৃত খাল উদ্ধার করা হবে : সাঈদ খোকন

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন বলেছেন, ঢাকা শহরের জলাবদ্ধতা নিরসনে দখলকৃত সব খাল পর্যায়ক্রমে উদ্ধার করা হবে। এসব খাল উদ্ধার করতে না পারলে জলাবদ্ধতা থেকে নগরবাসীকে মুক্তি দেয়া সম্ভব নয়। আজ বৃহস্পতিবার রাজধানীর চাঁনখারপুল মোড়ে বিভিন্ন উন্নয়ন কার্যক্রম উদ্বোধন এবং জনতার মুখোমুখি জনপ্রতিনিধি শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় মেয়র এসব কথা বলেন তিনি।  মেয়র ...

মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক: এএফসি অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপের বাছাইপর্বে মালদ্বীপকে ১-০ গোলে হারিয়েছে বাংলাদেশ।বৃহস্পতিবার তাজিকিস্তানের দুশানবের রিপাবলিক সেন্ট্রাল স্টেডিয়ামে ম্যাচের ৯০তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় মাহবুব হোসেন রক্সির দল। এ গোলেই ৩ পয়েন্ট নিয়ে মাঠ ছাড়েন তারা। দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপে শীর্ষে বাংলাদেশ।নিজেদের প্রথম ম্যাচে স্বাগতিক তাজিকিস্তানের সঙ্গে গোলশূন্য ড্র করে বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার সঙ্গে ২-২ ড্র করেছিল মালদ্বীপ। ...

কাকরাইলে মা-ছেলে হত্যায় অভিনেত্রী মুক্তা আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর কাকরাইলে নিজ বাসায় মা-ছেলেকে গলাকেটে হত্যার ঘটনায় এক অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তার নাম শারমিন আক্তার মুক্তা।  তিনি নিহত সামসুন নাহারের স্বামী আবদুল করিমের তৃতীয় স্ত্রী।আজ বৃহস্পতিবার সকালে রমনা থানার পুলিশ তাকে আটক করে থানায় নিয়ে যায়। বুধবার সন্ধ্যায় কাকরাইলের ৭৯/১ নম্বর বাড়ির পঞ্চম তলা থেকে মা সামসুন নাহার এবং চার তলার সিঁড়ি থেকে ছেলে ...

বিদ্যুতের দাম ২৮ পয়সা কমানোর প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: পাইকারিতে বিদ্যুতের দাম বাড়ানোর প্রস্তাবকে অযোক্তিক হিসেবে আখ্যা দিয়েছে ভোক্তা অধিকার রক্ষার সংগঠন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ বা ক্যাব।  একই সঙ্গে সংগঠনটি পাইকারিতে বিদ্যুতের দাম না বাড়িয়ে উল্টো প্রতি ইউনিটে ২৮ পয়সা কমানোর প্রস্তাব করেছে।আজ বৃহস্পতিবার বিদ্যুৎ ভবনে ক্যাব আয়োজিত ‘বিদ্যুতের দাম কমানোর প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ দাবি জানানো হয়। আলোচনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্বালানি, ...

স্নাতক ভর্তির রিলিজ স্লিপ আবেদন রোববার থেকে

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের প্রথমবর্ষ স্নাতক ভর্তি কার্যক্রমে প্রথম রিলিজ স্লিপের অনলাইন আবেদন আগামী রোববার থেকে শুরু হবে। চলবে আগামী ১১ নভেম্বর দিনগত রাত ১২টা পর্যন্ত। বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ভর্তি কার্যক্রমে যেসব প্রার্থী মেধা তালিকায় স্থান পায়নি, মেধা তালিকায় স্থান পেয়েও ভর্তি হয়নি এবং ভর্তি ...

রোহিঙ্গাদের ঘরে ত্রাণ আর ত্রাণ

নিজস্ব প্রতিবেদক: সোমবার দুপুর আড়াইটা। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ত্রাণ বিতরণ করে ফিরে যাচ্ছেন। মাথায় ১০ কেজি ওজনের ত্রাণের চাল মাথায় নিয়ে বাড়ির দিকে যাচ্ছেন রোহিঙ্গা শরণার্থী ইসমাইল। ইসমাইল অপর রোহিঙ্গা শরণার্থী মকবুলকে ডেকে বলছেন- ‘এই রোহিঙ্গা, চাল নিবি না?’ জবাবে মকবুল বলল, আর কত! লাগলে আমার ঘর থেকে এক বস্তা নিয়ে আয়।’ পাশেই দাঁড়িয়ে থাকা নিরাপত্তা বাহিনীর কয়েকজন সদস্য ...

ডিএসইতে লেনদেন বাড়লেও সিএসইতে কমেছে

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পবিার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে আগের দিনের তুলনায় প্রায় ২ শতাংশ লেনদেন বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে ৩৯ শতাংশ। বাজার বিশ্লেষণে দেখা যায়, বৃহস্পতিবার ডিএসইতে ৬৭৫ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ১২ কোটি ১৮ লাখ টাকা ...

রাজশাহীতে বিএনপির মিছিলে পুলিশি বাধা

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। এতে বিএনপির এই মিছিল পণ্ড হয়ে গেছে। বিএনপি চেয়ারপার্সনের গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপি এই কর্মসূচির আয়োজন করেছিল। পুলিশের বাধা মিছিল বের করতে না পারলেও নেতাকর্মীরা দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেছেন। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে নগরীর মালোপাড়ায় দলীয় কার্যালয়ের সামনে এই সমাবেশ হয়। এতে সভাপতিত্ব ...

সিরাজগঞ্জে তুলা ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের পৌর শহরের সমাজ কল্যাণ মোড় এলাকায় একটি তুলার ফ্যাক্টরিতে বৃহস্পতিবার সকালে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে তিনটি ঘর, তুলা ও মেশিনারি যন্ত্রাংশ পুড়ে ছাই হয়ে গেছে। অগ্নিকাণ্ডে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ফ্যাক্টরি মালিক দাবি করেছেন। সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের উপ-পরিচালক আব্দুল হামিদ জানান, মেসার্স তালুকদার ট্রেডার্সের তুলা ফ্যাক্টরির মেশিনারির যন্ত্রাংশের ঘর্ষণ থেকে আগুণের সূত্রপাত হয়। ...

খালেদার স্থায়ী জামিন আবেদন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: আদালতে উপস্থিত হয়ে জিয়া অরফানেজ ট্রাস্ট এবং জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় খালেদা জিয়ার করা স্থায়ী জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার বেলা ১২টা ২৪ মিনিটে রাজধানীর বকশীবাজারের আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত ঢাকার ৫নং বিশেষ জজ ড. আখতারুজ্জামানের আদালতে হাজির হয়ে আইনজীবী সানাউল্লাহ মিয়ার মাধ্যমে দুই মামলায় স্থায়ী জামিনের আবেদন করেন বিএনপি চেয়ারপারসন। পরে বিচারক জামিন আবেদন ...