ক্রীড়া প্রতিবেদক: বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরের প্রথম ম্যাচেই অঘটনের জন্ম দিল এক আসর পর নতুনভাবে আসা সিলেট সিক্সার্স। গত আসরের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ঢাকা ডাইনামাইটসকে উড়িয়েই দিয়েছে তুলনামূলক দুর্বল সিলেট সিক্সার্স। ঢাকার দেয়া ১৩৭ রানের লক্ষ্যকে এক উইকেট হারিয়েই টপকে যায় তারা। এদিকে এই আসরের প্রথম দুই হাফসেঞ্চুরিও তুলে নিলো স্বাগতিক সিলেট সিক্সার্স তাদের ঝুলিতে। ওপেনার উপুল থারাঙ্গা করেছেন ...
ব্রেকিং নিউজ
৫ নভেম্বর ঢাকায় আসছেন শ্যানন
নিজস্ব প্রতিবেদক: মার্কিন আন্ডার সেক্রেটারি অব স্টেট ফর পলিটিকাল অ্যাফেয়ার্স থমাস এ শ্যানন ঢাকায় আসছেন আগামী ৫ নভেম্বর। শুক্রবার ঢাকাস্থ মার্কিন দূতাবাস এ তথ্য জানিয়েছে। ৫ ও ৬ নভেম্বর দুদিন ঢাকায় অবস্থান করবেন তিনি। যুক্তরাষ্ট্র-বাংলাদেশ অংশীদারিত্ব সংলাপে সহ-নেতৃত্ব দেয়ার পাশাপাশি সরকারি ও এনজিও কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করে রোহিঙ্গা সঙ্কট নিয়েও আলোচনা করবেন থমাস এ শ্যানন। ঢাকায় দুদিন সফরের পর শ্রীলঙ্কায় ...
পেয়াজের পর এবার ঝাঁজ বেড়েছে আদার
নিজস্ব প্রতিবেদক: বাজারে অস্বাভাবিকভাবে বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। চাল, কাঁচামরিচ, সবজিতে আগুনের মতো দাম। বেশ কিছু দিন ধরেই একটানা বেড়েই চলেছে পেঁয়াজের দাম। এবার পিয়াজের সঙ্গে যুক্ত হয়েছে আদার ঝাঁজ। শনিবার রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে পিয়াজের কেজি এক মাসে দ্বিগুণ বেড়ে বিক্রি হচ্ছে ৮০ টাকার উপরে। আর গত সপ্তাহের তুলনায় আদার কেজি মানভেদে ১৫-২৫ টাকা বেড়ে দাঁড়িয়েছে ১৬০ টাকা। ...
চার লাখ রোহিঙ্গার রেজিস্ট্রেশন সম্পন্ন
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি : মিয়ানমার থেকে পালিয়ে ৬ লাখ ১৫ হাজারেরও বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংস্থাগুলো। তবে এখনও রোহিঙ্গাদের আসা থামেনি। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাসহ প্রত্যাবাসন প্রক্রিয়া সহজ করতে বায়োমেট্রিক পদ্ধতিতে তাদের পরিচয় নিশ্চিত করছে প্রশাসন। এরইমধ্যে চার লাখ রোহিঙ্গার বায়োমেট্রিক নিবন্ধন সম্পন্ন হয়েছে। সাতটি কেন্দ্রে প্রতিদিন ১২ থেকে ১৩ হাজারের মতো রোহিঙ্গার নিবন্ধন করা হচ্ছে ...
স্ত্রীকে কুপিয়ে হত্যা ঘাতক স্বামী আটক
উখিয়া (কক্সবাজার) প্রতিনিধি: মেহেদীর রং মুছতে না মুছতেই স্ত্রী রাবেয়া বসরীকে (১৮) কুপিয়ে হত্যা করল স্বামী দিল মোহাম্মদ (৩০)। গত শুক্রবার সন্ধ্যা ৭ টার দিকে কক্সবাজারের উখিয়ার হলদিয়াপালং চৌধুরী পাড়ায় এ হত্যাকাণ্ড ঘটে। স্থানীয় জনগণের সহায়তায় পুলিশ ঘাতক স্বামীকে আটক করেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত রাবেয়া বসরী উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের ফরেস্ট অফিসপাড়া ...
দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ৫ জনের মৃত্যু, আহত ৮ জন
এন.আই.মিলন, দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার পৌর শহর সংলগ্ন শালবন এলাকায় দিনাজপুর-ঠাকুরগাঁও মহাসড়কে শনিবার সকাল সাড়ে ৬ টায় কাহারোলে কান্তজিউ মন্দিরে মেলা দেখার উদ্দেশ্যে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় ৪ জনের মৃত্যু হয়। জানা গেছে, ঠাকুরগাও এর উদ্দেশ্যে যাওয়া একটি পিকআপ ব্যাটারী চালিত ২টি ভ্যানকে ধাক্কা দিলে ঘটনাস্থলে ২জন নারী সহ ৪ জনের মৃত্যু হয়। এসময় চালক হেলপার পালিয়ে গেলে ...
বরিশালে আব্দুর রহমান বিশ্বাসের জানাজায় মানুষের ঢল
নিজস্ব প্রতিবেদক: বরিশালের কৃতি সন্তান সাবেক রাষ্ট্রপতি অ্যাডভোকেট আব্দুর রহমান বিশ্বাসের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১১টায় বরিশাল জিলা স্কুল মাঠে তার নামাজে জানাজায় কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন। মরহুমের ৫ম ছেলে শিবলী বিশ্বাস নামাজে জানাজায় ইমামতি করেন। এতে বিএনপি’র যুগ্ম মহাসচিব ও বরিশাল মহানগর বিএনপি’র সভাপতি সাবেক মেয়র অ্যাডভোকেট মজিবর রহমান সরোয়ার, মহানগর আওয়ামী লীগ সভাপতি ...
নওগাঁয় অপহরনের ঘটনায় ২ জন গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: নওগাঁয় স্কুল ছাত্রী অপহরনের ঘটনায় সিএনজি চালক ফয়সাল (১৮) ও তার বন্ধু রিপন (১৮) কে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, নওগাঁ সদর উপজেলার কশবা গ্রামের ও পাশ^বর্তী মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর উচ্চ-বিদ্যালয়ের ৯ম শ্রেণীর শিক্ষার্থী (১৫) বৃহস্পতিবার সকাল সাড়ে ৭ টারদিকে বাড়ি থেকে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বের হলে, মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর গ্রামের রিপন ও তার বন্ধু ভীমপুর ...
ফরিদপুরে ব্যস্ততম সড়কে ঝুঁকিপূর্ণ সেতু
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দা উপজেলার ফরিদপুর-মুকসুদপুর সড়কটি দিয়ে প্রতিদিন শত শত বাস, ট্রাক, পিক-আপ, নসিমন, অটো-রিক্সা, ভ্যানসহ বিভিন্ন যানবাহন চলাচল করে। তবে এ সড়কের নগরকান্দা উপজেলা এলাকার বেশ কয়েকটি সেতু অনেক পুরাতন ও ঝুঁকিপূর্ণ। কর্তৃপক্ষের যথাযথ পদক্ষেপের অভাবে দীর্ঘদিন ধরে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে সবাইকে। ঈশ্বরদী এলাকার আফসারের মোড়ের সেতুটি দীর্ঘদিন সংস্কারের অভাবে রীতিমতো মরণ-ফাঁদে পরিণত হয়েছে। সেতুটির ...
আবদুর রহমান বিশ্বাসের মরদেহে বিএনপির শ্রদ্ধা
নিজস্ব প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি আবদুর রহমান বিশ্বাসের দ্বিতীয় জানাজা নামাজ রাজধানীর নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সড়কে শনিবার দুপুর আড়াইটার দিকে অনুষ্ঠিত হয়। এর আগে বেলা সাড়ে ১১টার দিকে মরহুমের প্রথম জানাজা নামাজ বরিশালের জিলা স্কুল মাঠে অনুষ্ঠিত হয়। সেখান থেকে তার মরদেহ আকাশ পথে রাজধানী ঢাকায় আনা হয়। জানাজা শেষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে দলের নেতাকর্মীরা মরহুমের ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর