নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রাম উপজেলার জোনাইল ধর্মপল্লির সহকারী পাল-পুরোহিত ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওকে সিলেটের সুরমা এলাকা থেকে উদ্ধার পুলিশ। আজ বিকেলে তাকে উদ্ধার করা হয়। গত ২৭ নভেম্বর থেকে তিনি নিখোঁজ ছিলেন। ফাদার ওয়াল্টার উইলিয়াম রোজারিওয়ের (৪০) সোমবার (২৭ নভেম্বর) বিকালে বনপাড়া বাজার থেকে ধর্মপল্লিতে যাওয়ার সময় তিনি নিখোঁজ হন। এ ঘটনায় ২৮ নভেম্বর মঙ্গলবার দুপুরে একই ধর্মপল্লির পাল পুরোহিত ...
ব্রেকিং নিউজ
পেশোয়ারের ছাত্রাবাসে সন্ত্রাসী হামলা: নিহত ৯ ছাত্র
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পেশোয়ার শহরের কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের একটি ছাত্রাবাসে সন্ত্রাসীদের হামলায় অন্তত নয় ছাত্র নিহত ও ৩৭ জন আহত হয়েছে। আজ শুক্রবার সকালে চার সন্ত্রাসী ওই ছাত্রাবাসে হামলা চালালে এসব হতাহতের ঘটনা ঘটে। আহতদের অনেকের অবস্থা গুরুতর হওয়ায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উগ্রবাদী গোষ্ঠী তেহরিকে তালেবান পাকিস্তান বা টিটিপি এ হামলার দায় স্বীকার করেছে। পেশোয়ারের ...
ভারতে ঘূর্ণিঝড়ে নিহত ৮, নিখোঁজ ৯০
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের দক্ষিণাঞ্চলীয় তামিলনাড়ু ও কেরালা উপকূলে প্রচন্ড ঘূর্ণিজড়ের আঘাতে কমপক্ষে ৮ জন নিহত হয়েছে। এ ছাড়া বঙ্গোপসাগরে নিখোঁজ রয়েছেন অন্তত ৯০ জেলে। ‘সাইক্লোন অক্ষি’ নামের এ ঘূর্ণিজড় লাক্ষাদ্বীপের দিকে অগ্রসর হচ্ছে। এক কর্মকর্তা জানান এ ঝড়ের আঘাতে তামিলনাড়ুতে চারজন ও কেরালায় চারজনের মৃত্যু হয়েছে। অক্ষির প্রভাবে তামিলনাড়ু, কেরালা ও লাকশাদ্বীপে প্রচণ্ড ঝড়ের পাশাপাশি ভারী বৃষ্টিপাত হচ্ছে। আজ শুক্রবার সকালে ...
পার্বত্য চট্টগ্রামে ভ্রাতৃঘাতি সংঘাতে প্রাণ ঝরেছে ৪ শতাধিক
নিজস্ব প্রতিবেদক: এ বছরের ২০ অক্টোবর চাঁদাবাজির এলাকা ভাগ এবং অন্যান্য আন্তঃদলীয় কোন্দলের জেরে খাগড়ছড়ি জেলা সদরের কমলছড়ি ভুয়াছড়ির খ্রিস্টানপাড়ায় জেএসএস (এমএন) গ্রুপের নেতা সমায়ুন চাকমাকে (৪৫) কুপিয়ে হত্যা করে ইউপিডিএফ সদস্যরা।গত বছরের ১৪ ডিসেম্বর রাঙামাটির বাঘাইছড়িতে ইউপিডিএফ ও জেএসএসের (এমএন লারমা গ্রুপ) মধ্যকার বন্দুকযুদ্ধে যুদ্ধচন্দ্র চাকমা (২৯) ও নয়নজ্যোতি চাকমা (৩০) নামে নিহত হন জেএসএসের দুই সদস্য। .সেদিন উপজেলার ...
গাজীপুরে ২৬ হাজার ইয়াবাসহ গ্রেফতার ২
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর মহানগরের নাওজোর ত্রিমোড় এলাকা থেকে ২৬ হাজার পিস ইয়াবাসহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে র্যাব-১। বৃহস্পতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- মুন্সিগঞ্জের শ্রীনগর থানার বিলতারা এলাকার মো. আমজাদ হোসেনের ছেলে মো. রাজ্জাক হাওলাদার (৪২) ও রংপুরের পীরগঞ্জ থানার একবারপুর রাজারপাড়া এলাকার প্রিনাথ বাবুর ছেলে চন্দন বাবু (২৯)। র্যাব ১’র উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. রফিক উদ্দিন বলেন, ...
ফুলবাড়ী সীমান্তে ভারতীয় মদ জব্দ ৭১ বোতল
নিজস্ব প্রতিবেদক: কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার খালিশা কোটাল সীমান্ত থেকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় ৭১ বোতল ভারতীয় হ্যাপিগোল্ড মদ জব্দ করেছে বিজিবি। আটককৃত মদের মূল্য এক লাখ ছয় হাজার ৫৩০ টাকা। বিজিবি সূত্র জানায়, বৃহস্পতিবার রাতে খালিশা কোটাল সীমান্তের আর্ন্তজাতিক পিলার ৯৩৪/৫এস এর পাশে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ শিমুলবাড়ী বিজিবি কোম্পানির বালারহাট বিওপির হাবিলদার জয়নাল আবেদীন সঙ্গীয় বিজিবি সদস্য নিয়ে ...
টি-টোয়েন্টিতে ফেরা নিয়ে কিছুই বলতে রাজি হননি মাশরাফি
স্পোর্টস ডেস্ক: অনেকদিন হলো টি-টোয়েন্টি ক্রিকেট থেকে অবসর নিয়েছেন বাংলাদেশের অন্যতম সেরা অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। কিন্তু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) পঞ্চম আসরে রংপুর রাইডার্সের হয়ে দুর্দান্ত খেলে যাচ্ছেন তিনি। ফলে আবারও কথা উঠেছে তার টি-২০ দলে ফেরা নিয়ে। তবে সেই মাশরাফি এ বিষয়ে কিছুই বলতে রাজি হননি। টি-টোয়েন্টিতে ফেরার অনুরোধ করয়া হলে কী করবেন? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ...
বাংলাদেশ এইডস ঝুঁকিতে রয়েছে : রাষ্ট্রপতি
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, বাংলাদেশে সাধারণ জনগোষ্ঠীর মধ্যে এইচআইভি সংক্রমণের হার ০.০১ ভাগের নিচে, এটি একটি স্বস্তির বিষয়। তবে ভৌগোলিক অবস্থান, অসচেতনতা, ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর অনিয়ন্ত্রিত আচরণ ও ভ্রান্ত ধারণার জন্য এদেশে এইডসের ঝুঁকি এখনও বিদ্যমান। বিশ্ব এইডস দিবস-২০১৭ উপলক্ষে বৃহস্পতিবার এক বাণীতে তিনি এ কথা বলেন। বিশ্বের অন্যান্য দেশের মতো ১ ডিসেম্বর সারাদেশে বিশ্ব এইডস দিবস পালিত ...
যুক্তরাষ্ট্রে ৫.১ মাত্রার ভূমিকম্প
আন্তর্জাতিকে ডেস্ক: যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে ওয়াশিংটন পর্যন্ত বিস্তীর্ণ অংশে স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলের (বাংলাদেশ সময় শুক্রবার ভোর) দিকে কম্পন অনুভূত হয়েছে। রিখটার স্কেলে এই ভূমিকম্পের তীব্রতা ছিল ৫.১। প্রায় দশটি রাজ্যে অনুভূত হয় এই কম্পন। ভূমিকম্প গবেষণা সংস্থা ইউএসজিএসের মতে, ‘এই কম্পনের উৎসস্থল ছিল ডেলওয়ারে এলাকা। ’ ডেলওয়ারের উপসাগরীয় এলাকা থেকে উত্তর-পশ্চিমে ছয় কিলোমিটার দূরে ডোভারে প্রথম অনুভূত হয় কম্পন। ...
মেয়র আনিসুল হকের মৃত্যুতে বেগম খালেদা জিয়ার শোক
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক লন্ডনের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর। আমেয়র নিসুল হকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। মেয়রের সহকারী একান্ত সচিব মিজানুর রহমান জানান, গতকাল (বৃহস্পতিবার) বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে ইন্তেকাল ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর