১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১২:০১

ব্রেকিং নিউজ

বাংলাদেশে সব ধর্মের সহাবস্থানে মুগ্ধ পোপ ফ্রান্সিস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে ধর্ম নিরপেক্ষতা এবং সব সম্প্রদায়ের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান দেখে মুগ্ধ হয়েছেন ঢাকায় সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস। বাংলাদেশ ধর্মীয় সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বলেও মন্তব্য করেন তিনি। শনিবার সকালে তেজঁগাও হলি রোজারিও গির্জায় খ্রিস্টান যাজক, ধর্মগুরু ও ধর্মীয় নেতাদের সমাবেশে দেয়া বক্তব্যে পোপ এই মন্তব্য করেন। ভাষণের পর চার্চের কবরস্থান পরিদর্শন করেন পোপ ফ্রান্সিস। তিন দিনের ...

ঢাকায় আনিসুল হকের মরদেহ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ ঢাকায় পৌঁছেছে। আজ শনিবার দুপুর ১২টা ৫০ মিনিটে তার মরদেহবাহী বাংলাদেশ বিমানের ফ্লাইটটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমাবন্দরে অবতরণ করে। এরপর মরদেহবাহী অ্যাম্বুলেন্স বনানীর ২৩ নম্বর রোডের বাসা অভিমুখে রওনা হয়। বাংলাদেশ বিমানের জনসংযোগ কর্মকর্তা শাকিল মেরাজ এ তথ্য জানিয়েছেন। মরহুমের সঙ্গে তার স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক, দুই মেয়ে ...

ইন্দোনেশিয়ায় ঘূর্ণিঝড়ে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শুক্রবার ঘূর্ণিঝড়ে সৃষ্ট বন্যা, ভূমিধসে এ পর্যন্ত ২৭ জনের মৃত্যু হয়েছে। এতে অন্তত ১৭০৯টি ঘরবাড়ি বিনষ্ট হয়েছে বলে জানিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা। ভারত মহাসাগরে সৃষ্ট এ ঘূর্ণিঝড়ে ১৮৭৯ মানুষ নিজের ঘরবাড়ি ছেড়ে অন্যত্র সরে গেছেন, যাদের অনেকে ছুটেছে আশ্রয়কেন্দ্রে। তবে এখন পর্যন্ত ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানা যায়নি। এদিকে দুর্যোগ মোকাবেলায় ২৭ নভেম্বর থেকে সাতদিনের জরুরি ত্রাণ ...

চট্টগ্রামে কার্টন ফ্যাক্টরিতে আগুন

চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রামে বৈদ্যুতিক শটসার্কিট থেকে সৃষ্ট আগুনে এসএ প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং কোম্পানি নামে একটি কার্টন ফ্যাক্টরিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দিবাগত রাত পৌনে ৩টার দিকে নগরীর বায়েজিদ থানার বালুছড়ার কুলগাঁও এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগ্রাবাদ ফায়ার সার্ভিস কন্ট্রোলরুমের কর্মকর্তা প্রহ্লাদ কুমার সিংহ জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক কামাল উদ্দিনের নেতৃত্বে প্রায় ৫ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন ...

মিয়ানমারে ইসরাইলের অস্ত্র সরবরাহ ফাঁস

আন্তর্জাতিক ডেস্ক: রোহিঙ্গা মুসলমানদের গণহত্যাসহ জাতিগত নিধনের জন্য অভিযুক্ত মিয়ানমারের সেনাদের গত কয়েক মাস ধরে ইসরাইল অস্ত্র সরবরবাহ করছে। এ কথা ফাঁস করে দেয়ায় তেলআবিবে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূত ম্যাং ম্যাং লিনকে তলব করেছে ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয়। ইসরাইলের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতির বরাতে এ খবর জানিয়েছে রাশিয়ার আরবি সংবাদ চ্যানেল রুসিয়া আল-ইয়াওম। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, স্থানীয় সময় শুক্রবার তেলআবিবে ...

ঢাকার পথে আনিসুল হকের লাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকের মরদেহ যুক্তরাজ্য থেকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে দেশে আনা হচ্ছে। স্থানীয় সময় শুক্রবার ৭টা ৫৮ মিনিটে (বাংলাদেশ সময় রাত ১টা ৫৮ মিনিটে) আনিসুল হকের কফিনবাহী বিমানের বিজি-২০২ ফ্লাইট লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করেছে। বাংলাদেশ বিমানের একজন কর্মকর্তা জানিয়েছেন, ওই ফ্লাইটে আনিসুল হকের স্ত্রী রুবানা হক, ছেলে নাভিদুল হক ...

আজ দেশে আসছে আনিসুল হকের লাশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের লাশ আজ দেশে আসছে। বাংলাদেশ বিমানের ফ্লাইট বিজি-০০২ যোগে বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে। গত বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী ও মেয়র আনিসুল হক। আনিসুল হকের মালিকানাধীন নাগরিক টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুন নূর তুষার ...

চীনে অগ্নিকাণ্ডে নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: চীনের উত্তরাঞ্চলীয় এলাকার তিয়ানজিনের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে কমপক্ষে ১০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার সকালের দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানায়। অগ্নিকাণ্ডে অপর ৫ জনকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ফায়ার সার্ভিস সূত্রে বলা হয়, আজ ভোর রাত ৪টার দিকে হেক্সি জেলার একটি বহুতল ভবনের ৩৮তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ...

পোপের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সফররত ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার বিকালে বারিধারায় ভ্যাটিকান দূতাবাসে গিয়ে তিনি পোপের সঙ্গে  সাক্ষাৎ করেন। বাংলাদেশকে ধর্মীয় ঐক্যের দেশ আখ্যায়িত করে পোপ ফ্রান্সিস রোহিঙ্গাদের আশ্রয় দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভুয়সী প্রশংসা করেছেন। শুক্রবার দুপুর ৪টা ১৫ মিনিটে ঢাকায় ভ্যাটিকান দূতাবাসে পোপ ফ্রান্সিস পৌঁছালে তার সঙ্গে সেখানে সৌজন্য ...

বেনাপোলে ২ কেজি স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

যশোর প্রতিবেদক: যশোরের বেনাপোল স্থলবন্দর থেকে ২ কেজি স্বর্ণসহ ২ ভারতীয় নাগরিককে আটক করেছে শুল্ক ও গোয়েন্দা বিভাগ। শুক্রবার দুপুর ২টার দিকে তাদেরকে আটক করা হয়। আটককৃতরা হলেন- সঞ্জীব বার্মা এবং নসরুল হক। তাদের বাড়ি ভারতে বলে নিশ্চিত করেছে বেনাপোল বন্দর কর্তৃপক্ষ। বেনাপোল কাস্টম হাউসের শুল্ক ও গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার সাদেক হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আটককৃত ...