নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ২০ দলীয় জোটের শীর্ষস্থানীয় নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। বিভিন্ন বিষয়ে আলোচনার পর মূলত তিনটি বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এসব সিদ্ধান্তের মধ্যে রয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে একক প্রার্থী দেবে জোট। প্রার্থী নির্ধারণের ভার দেওয়া হয়েছে জোটপ্রধানের ওপর। এ ছাড়া খালেদা জিয়াকে নির্বাচনের বাইরে রেখে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে জোটের কোনো শরিক অংশ ...
ব্রেকিং নিউজ
জামায়াত প্রার্থী দেবে না ডিএনসিসি উপ-নির্বাচনে
নিজস্ব প্রতিবেদক: উত্তর সিটিতে (ডিএনসিসি) উপ-নির্বাচনে ২০ দলীয় জোট শরিক জামায়াতে ইসলামী প্রার্থী প্রত্যাহার করে নেবে। জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে সোমবার রাতে জোট নেতাদের বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। গত ৩ জানুয়ারি ঢাকা উত্তর সিটিতে আমির ও নির্বাহী পরিষদ সদস্য মুহাম্মদ সেলিম উদ্দিনকে দলীয় সম্ভাব্য প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছিল ২০ দলীয় জোটের শরিক জামায়াত। বৈঠকে অংশ নেওয়া বাংলাদেশ ন্যাপের মহাসচিব ...
সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থ অনলাইনে ফেব্রুয়ারি থেকে
নিজস্ব প্রতিবেদক: এখন থেকে অবসরে যাওয়া সরকারি চাকরিজীবীদের পেনশনের অর্থ ইএফটির (ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার) মাধ্যমে সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে প্রেরণের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। আগামী ফেব্রুয়ারি মাস থেকে পরীক্ষামূলকভাবে এ কার্যক্রম চালু করা হবে। গত রোববার অর্থ মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত একটি পরিপত্র জারি করা হয়েছে। পরিপত্রে বলা হয়েছে, সকল সামরিক ও বেসামরিক পেনশনারকে তার পেনশনের টাকার বিল দাখিল করে চেক ...
অসুস্থ মুক্তিযোদ্ধারা পাবেন বিনামূল্যে চিকিৎসা সেবা
নিজস্ব প্রতিবেদক : সরকার মুক্তিযোদ্ধাদের বিনামূল্যে বা নামমাত্র মূল্যে চিকিৎসা সেবা প্রদান করবে। এ জন্য একটি নীতিমালা তৈরি করছে। যা মুক্তিযোদ্ধা চিকিৎসা সেবা প্রদান নীতিমালা ২০১৭ নামে অভিহিত হবে। এটিই দেশে তাদের চিকিৎসা সেবা প্রদান সংক্রান্ত প্রথম নীতিমালা। রাজধানী থেকে শুরু করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও মুক্তিযোদ্ধাদের জন্য চিকিৎসা পাওয়ার ব্যবস্থা থাকবে। মুক্তিযোদ্ধাদের জন্য হাসপাতালের ব্যয় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের আর্থিক বরাদ্দ ...
বাংলাদেশের সর্বনিম্ন ১০টি তাপমাত্রার পাঁচটিই ছিল গতকাল
নিজস্ব প্রতিবেদক: আবহাওয়া অধিদপ্তরের রেকর্ড অনুযায়ী, বাংলাদেশের সর্বনিম্ন ১০টি তাপমাত্রার পাঁচটিই ছিল গতকাল। গত ৫০ বছরের মধ্যে প্রথমবারের মতো গতকাল ৮ জানুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ৩ ডিগ্রির নিচে নামে। ১৯৬৮ সালের ৪ ফেব্রুয়ারি মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২ দশমিক ৮ ডিগ্রি। গতকাল একদিনেই তেঁতুলিয়া ও নীলফামারীর সৈয়দপুরে সর্বনিম্ন পারদ নামে ২-এর ঘরে। সৈয়দপুরে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ...
‘ট্রাম্প টাওয়ারে’ আগুন
আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মালিকানাধীন ‘ট্রাম্প টাওয়ারে’ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ব্রিটিশ সংবাদমাধ্যম- দ্য গার্ডিয়ান তাদের এক প্রতিবেদনে জানাচ্ছে, সোমবার সকালের দিকে এই আগুন লাগে। তবে আগুন খুব একটা মারাত্মক নয় বলেই ধারণা করছে নিউইয়র্কের অগ্নিনির্বাপনকারী বাহিনী। কয়েকটি মার্কিন সংবাদমাধ্যমের খবরে জানা গেছে, সোমবার স্থানীয় সময় সকাল ৭টার আগে আগে ৬৮ তলা ওই ভবনের ছাদ থেকে ধোঁয়া উড়তে দেখা ...
সাবেক ফুটবলার আমিনুল জামিনে মুক্ত
নিজস্ব প্রতিবেদক: বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক জামিনে মুক্তি পেয়েছেন। কারাবন্দির এক মাস চার দিন পর সোমবার বেলা ১২টার দিকে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে তিনি মুক্তি পান। মুক্তির খবরটি নিজেই সমকালকে নিশ্চিত করেছেন আমিনুল। তিনি জানান, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আদালতে হাজিরা দেয়াকে কেন্দ্র করে গত ৫ ডিসেম্বর হাইকোর্ট এলাকা থেকে শাহবাগ থানা ...
বিসিএলের পর্দা উঠছে আগামীকাল
ক্রীড়া প্রতিবেদক: চার দলের ফ্র্যাঞ্চাইজিভিত্তিক প্রথম শ্রেণির ক্রিকেট টুর্নামেন্ট বাংলাদেশ ক্রিকেট লিগের (বিসিএল) পর্দা উঠছে আগামীকাল মঙ্গলবার। দেশের দুটি মাঠে নামবে অংশগ্রহণকারী চার দল। সকাল সাড়ে নয়টায় দুই মাঠে খেলা শুরু হবে। বিসিএলের ষষ্ঠ আসরে হবে দুই ভাগে। প্রথম ভাগে হবে তিন রাউন্ড। দ্বিতীয় ভাগে হবে শেষ তিন রাউন্ড। ছয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকার সেরা দল চ্যাম্পিয়ন নির্বাচিত হবে। শেষ ...
এসএসসি পরীক্ষার তিন দিন আগে কোচিং বন্ধ থাকবে
নিজস্ব প্রতিবেদক: আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর ৩ দিন আগে থেকে শুরু করে সকল পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত দেশে সব ধরনের কোচিং সেন্টার বন্ধ থাকবে। আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে জাতীয় মনিটরিং কমিটির সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সভায় সিদ্ধান্ত নেয়া হয়, আসন্ন এসএসসি ও সমমানের পরীক্ষায় পরীক্ষার্থীদেরকে পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ ...
জোরপূর্বক বিয়ে: ডিআইজি মিজানের বিরুদ্ধে তদন্ত কমিটি হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: তুলে নিয়ে বিয়ে করার’ অভিযোগে আলোচিত পুলিশ কর্মকর্তা ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অবস্) মিজানুর রহমানের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে পুলিশের অভ্যন্তরীণ তদন্ত চলছে। তার অপরাধ প্রমাণিত হলে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সোমবার বিকেলে রাজধানীর নাখালপাড়া হোসেন আলী স্কুলে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র বিতরণ শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে একথা জানান ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর