রংপুর প্রতিবেদক: রংপুরের মিঠাপুকুরের বৈরাগীগঞ্জে আজ মঙ্গলবার সকালে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ২ জন হেলপার নিহত এবং ৪ জন আহত হয়েছে। বড়দরগা হাইওয়ে পুলিশ ইনচার্জ এসআই নাজমুল ইসলাম নয়া দিগন্তকে জানান, আজ মঙ্গলবার সকাল ৭টার দিকে বৈরাগীগঞ্জে ঢাকা থেকে ছেড়ে আসা এমপি তিস্তা কোচের (ঢাকা মেট্রো-ব-১৪-৯৮৫৪) সাথে রংপুর থেকে রাজশাহীর উদ্দেশে ছেড়ে যাওয়া বসুন্ধরা (ঢাকা মেট্রো-ব-১১-১৫৮৯) কোচের মুখোমুখি সংষর্ঘ হয়। ...
ব্রেকিং নিউজ
সোনার ভরি ৫০ হাজার টাকা ছাড়াল
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে সোনার দর ভরিতে সর্বোচ্চ ১ হাজার ৪০০ টাকা পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি। এতে ভালো মানের বা ২২ ক্যারেট সোনার ভরির দাম দাঁড়াবে ৫০ হাজার ৭৩৮ টাকা। সোনার নতুন দর কাল বুধবার থেকে সারা দেশে কার্যকর হবে। অন্যান্য মানের দাম বেড়েছে ভরিতে এক হাজার ৩০০ টাকার মতো। বুধবার থেকে নতুন দর কার্যকর হবে বলে ...
এন্ডারসনকে হটিয়ে টেস্ট বোলার র্যাংকিং শীর্ষে
স্পোর্টস ডেস্ক: ইংল্যান্ডের জেমস এন্ডারসনকে হটিয়ে টেস্ট বোলিং র্যাংকিংয়ের শীর্ষ স্থান দখল করেছেন দক্ষিণ আফ্রিকান ফাস্ট বোলার কাগিসো রাবাদা। নিজ মাঠে ভারতের বিপক্ষে চলমান সিরিজে গতকাল শেষ হওয়া কেপ টাউন টেস্ট ৭২ রানে জয় পাওয়া ম্যাচে ৭৫ রানে ৫ উইকেট শিকার করে শীর্ষ স্থান দখল করেন রাবাদা। ভারতের বিপক্ষে দারুণ পারফরমেন্স দেখিয়ে পাঁচ পয়েন্ট অর্জনের মাধ্যমে এন্ডারসনের ৮৮৭ পয়েন্টের চেয়ে ...
আফগানিস্তানের সেনা ঘাঁটিতে তালেবান হামলা: নিহত ৯
নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের দক্ষিণাঞ্চলীয় উরুজগান প্রদেশের একটি সেনা ঘাঁটিতে তালেবান হামলায় অন্তত নয় আফগান সেনা নিহত ও অপর ২০ জন আহত হয়েছে। মঙ্গলবার স্থানীয় এক কর্মকর্তা একথা জানান। প্রাদেশিক ওই কর্মকর্তা নাম প্রকাশ না করে বার্তা সংস্থা সিনহুয়াকে বলেন, ‘সশস্ত্র লোকজন রোববার রাতে কাফতার খানায় সৈন্যদের একটি শিবিরে হামলা চালায়। এলাকাটি প্রাদেশিক রাজধানী তিরিন কোতের উপকণ্ঠে অবস্থিত। সেনা সদস্যরা হামলাকারীদের ...
যুদ্ধাপরাধের ৩০তম রায় আগামীকাল
নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধকালীন মানবতাবিরোধী অপরাধ তথা যুদ্ধাপরাধ সংক্রান্ত ৩০তম মামলার রায় আগামীকাল বুধবার ঘোষণা করা হবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যানের নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ দিন নির্ধারণ করে আজ মঙ্গলবার আদেশ দেয়। ৩০তম মামলায় আসামি মোট পাচঁজন। তারা হলেন- মৌলভীবাজারের সামছুল হোসেন তরফদার ওরফে আশরাফ, মো. নেছার আলী, ইউনুছ আহমেদ, ওজায়ের আহমেদ চৌধুরী ও মোবারক মিয়া। তাদের মধ্যে ইউনুছ ...
রাষ্ট্রায়ত্ত পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা যথাসময়ে হবে
নিজস্ব প্রতিবেদক: স্থগিত হওয়া রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের পরীক্ষা বাদে অন্য পাঁচ ব্যাংকের নিয়োগ পরীক্ষা ১২ জানুয়ারি যথাসময়ে হবে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের ব্যাংকার্স সিলেকশন কমিটির সদস্যসচিব ও বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক মোশাররফ হোসেন খান। মঙ্গলবার সকালে এ তথ্য নিশ্চিত করে মোশাররফ হোসেন খান বলেন, এ নিয়ে বিভ্রান্তির কোনো সুযোগ নেই, পরীক্ষা যথাসময়েই হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তি আজকের মধ্যেই বাংলাদেশ ব্যাংকের ওয়েব ...
ঢাকা উত্তরে খালেদা জিয়ার প্রচারে বাধা নেই: সিইসি
নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনে মেয়র পদে উপ নির্বাচনে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রচারে কোনো আইনি বাধা নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সিইসি বলেন, ‘প্রতিবন্ধকতার প্রশ্নই উঠে না; উনি (খালেদা জিয়া) বা উনার মতো কেউ প্রচারে গেলে কোনো বাধা দেওয়া হবে না। আমাদের পক্ষ থেকে কোনো বাধা নেই।’ মঙ্গলবার নির্বাচন কমিশন কার্যালয়ে ঢাকা ...
সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মঙ্গলবারও মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসইতে আগের দিনের তুলনায় লেনদেনও কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, মঙ্গলবার ডিএসইতে মোট ৪৪৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ২৯ কোটি ৪২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ...
যুক্তরাষ্ট্র যে কোনো সময় পরমাণু চুক্তি থেকে বেরিয়ে যাবে: ইরান
আন্তর্জাতিক ডেস্ক: ২০১৫ সালের পারমাণবিক চুক্তি থেকে যে কোনো সময় যুক্তরাষ্ট্র সরে দাঁড়াতে পারে বলে জানিয়েছেন, ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি। সোমবার পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘসি বিশ্ব সম্প্রদায়কে হুঁশিয়ার করে বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রস্তুতি গ্রহণ করা উচিত। কারণ যে কোনো সময় ইরানের সঙ্গে সম্পাদিত পারমাণবিক চুক্তি থেকে বেরিয়ে যেতে পারে যুক্তরাষ্ট্র। বিশ্বের ক্ষমতাধর ৬ রাষ্ট্রের সঙ্গে ২০১৫ সালে ওই চুক্তি করে ইরান। ...
বড় বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়া
নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির (বিএমসিসিআই) নবনির্বাচিত সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন সোমবার বিএমসিসিআই কার্যালয়ে মালয়েশিয়ার ১০ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিদলকে অভ্যর্থনা জানান। প্রতিনিধিদলটির নেতৃত্ব দিচ্ছেন টিসি ম্যানেজমেন্ট সার্ভিসেস করপোরেশনের দাতো তাং সেং সুং। শুরুতে মোয়াজ্জেম হোসেন বিএমসিসিআই’র আগামীদিনের পরিকল্পনা সম্পর্কে ব্রিফ করেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। তিনি দু’দেশের মধ্যকার ব্যবসার ক্ষেত্রগুলো উল্লেখ করে বাংলাদেশে বিভিন্ন খাতে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর