১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৩৭

ব্রেকিং নিউজ

হন্ডুরাস উপকূলে শক্তিশালী ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক: হন্ডুরাস উপকূলে মঙ্গলবার রাতে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিল ৭দশমিক ৬। এতে ক্যারিবীয় উপকূলের পার্শ্ববর্তী বিভিন্ন এলাকার জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে। তবে এ ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির কোন খবর পাওয়া যায়নি। দৈনিকদেশজনতা/ আই সি

শাহবাগে শিক্ষার্থী-পুলিশ সংঘর্ষ প্রতিবেদন দাখিল ৭ ফেব্রুয়ারি

নিজস্ব প্রতিবেদক: রুটিনসহ পরীক্ষার তারিখ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) অধিভুক্ত সাতটি কলেজের শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৭ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। মামলার তদন্ত কর্মকর্তা প্রতিবেদন দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী এ দিন প্রতিবেদন দাখিলের জন্য নতুন ...

সোবহান-আজহার-কায়সারের আপিল মামলা কার্যতালিকায়

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় ট্রাইব্যুনালের মৃত্যুদ-ের বিরুদ্ধে আনা জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম, ও মাওলানা আবদুস সুবহান এবং জাতীয় পার্টির নেতা ও সাবেক প্রতিমন্ত্রী সৈয়দ কায়সারের আপিল মামলা শুনানির জন্য আজ বুধবার আপিল বিভাগের কার্যতালিকায় রাখা হয়েছে। সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে দেখা যায়, দায়িত্বপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে পাচঁ সদস্যের আপিল বিভাগ বেঞ্চে আজ শুনানির জন্য মামলার কার্যকালিকায় ...

চিকিৎসা দেওয়ার নামে একাধিকবার ধর্ষণ এই করে চিকিৎসক

নিজস্ব প্রতিবেদক: চিকিৎসা দেওয়ার নামে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের যৌন ও চর্ম বিশেষজ্ঞ ডা. মো. রিয়াদ সিদ্দিকীর বিরুদ্ধে জোরপূর্বক যৌন হয়রানি ও একাধিকবার ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনার পর নির্যাতিতার বাবা কামাল হোসেন বাদী হয়ে গতকাল সোমবার শাহবাগ থানায় একটি মামলা করেছেন। অনেকের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে একবার ধর্ষিত হওয়ার পরও কেন ওই ছাত্রী ওই ডাক্তারের কাছে ...

সারাদেশে শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে :আবহাওয়া অধিদপ্তর

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জ, সাতক্ষীরা, যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর ও রাজশাহী বিভাগের উপর দিয়ে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এছাড়া শ্রীমঙ্গল, কুমিল্লা, চট্টগ্রাম ও নোয়াখালী অঞ্চলসহ ময়মনসিংহ ও বরিশাল বিভাগের অবশিষ্টাঞ্চল সমূহের উপর দিয়ে মৃদু ও মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। বিদ্যমান এ শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে। বুধবার সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে আরও বলা হয়, সারাদেশে ...

মানবতাবিরোধী অপরাধ :মৃত্যুদণ্ড ২ ,আমৃত্যু দণ্ড ৩

নিজস্ব প্রতিবেদক: মানবতাবিরোধী অপরাধের মামলায় মৌলভীবাজারের ২ জনের মৃৃত্যুদণ্ড ও ৩ জনের আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আসামিরা হলেন-শামসুল হোসেন তরফদার, মোবারক মিয়া, নেসার আলী, ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী। এদের মধ্যে নেসার আলী ও ওজায়ের আহমেদ চৌধুরীকে মৃত্যুদণ্ডাদেশ ও বাকি ৩ জনকে আমৃত্যু কারাদণ্ডাদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল। ইউনুস আহমেদ ও ওজায়ের আহমেদ চৌধুরী ছাড়া বাকিরা পলাতক। তাদের বিরুদ্ধে ...

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে কমেছে পিএইচডি শিক্ষার্থী। যেখানে প্রতিবছর এই শাখায় শিক্ষার্থী বাড়ার কথা ছিল যেখানে ধীরে ধীরে কমতে শুরু করেছে পিএইচডি শিক্ষার্থীর সংখ্যা। বলা হয়ে থাকে একটি বিশ্ববিদ্যালয়ের একাডেমিক উন্নয়ন আর অগ্রগতি নির্ভর করে গবেষণার উপর। অনুসন্ধানে জানা যায়, গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয় জনসংযোগ, প্রচার ও প্রকাশনা দপ্তর থেকে প্রকাশিত ‘জগন্নাথ বিশবিদ্যালয় বার্তা’য় দেখা যায়, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার গুণগত মান ...

টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সম্মেলন ১২ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: আগামী শুক্রবার (১২ জানুয়ারি) অনুষ্ঠিত হতে যাচ্ছে টেক্সটাইল ইয়ুথ লিডারশিপ সামিট। রাজধানীর কাকরাইলের ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারস বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে বিকেল ৩টায় সামিটটি শুরু হবে। সামিটটির এবারের প্রতিপাদ্য বিষয় ‘ইনোভেশন অ্যান্ড ইন্ট্রিপ্রিনিউরশিপ ফর ট্রান্সফরমেশন’। দেশের বস্ত্রখাত নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করা রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড প্রোমোশনাল সার্ভিস অর্গানাইজেশন ‘বাংলাদেশ টেক্সটাইল টুডে’ অনুষ্ঠানটি আয়োজন করেছে। প্রতিষ্ঠানটির মূলমন্ত্র ড্রাইভিং বিজনেস উইথ ...

আজ আদালতে যাবেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলায় আজ বুধবার (১০ জানুয়ারি) বিশেষ আদালতে হাজিরা দেবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বেগম খালেদা জিয়ার আইনজীবী সানাইল্লাহ মিয়া  বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির দুই মামলায় হাজিরা দিতে আজ বুধবার বেলা ১১টার দিকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আদালতে উপস্থিত হবেন। এ দিন ...

‘মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৮০ হাজার ৫১৩ জন’

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক জানিয়েছেন, সর্বশেষ সংশোধিত তালিকা অনুযায়ী মুক্তিযোদ্ধার সংখ্যা এক লাখ ৮০ হাজার ৫১৩ জন। মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তর পর্বে সরকারি দলের সদস্য সেলিনা জাহান লিটার এক প্রশ্নের জবাবে মন্ত্রী এই তথ্য জানান। মন্ত্রী বলেন, ‘ইতোমধ্যে সব উপজেলার গেজেটভুক্ত বেসামরিক মুক্তিযোদ্ধার নামের তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।’ মোজাম্মেল হক বলেন, ...