১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৪০

ব্রেকিং নিউজ

কক্সবাজারে বাড়ছে ইয়াবা পাচার, ধরাছোঁয়ার বাইরে গডফাদাররা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে রোহিঙ্গা অনুপ্রবেশের কারণে নজরদারি বাড়ায় কক্সবাজার সীমান্তে ইয়াবা পাচার কিছুদিনের জন্য কমলেও এখন আবার বেড়েছে। সম্প্রতি দুই দিনে ৪২ কোটি টাকার ইয়াবার চালান আটক করেছেন বিজিবি ও র‌্যাবের সদস্যরা। অভিযানে বড় বড় ইয়াবার চালান আটক হলেও ধরাছোঁয়ার বাইরে এর সঙ্গে জড়িত গডফাদার ও তালিকাভুক্ত ইয়াবা বিক্রেতারা। দীর্ঘদিন ধরে মিয়ানমার থেকে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে ...

মাদকের বিরুদ্ধে কঠোর অভিযান চালাতে হবে : প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধেও কঠোর হতে পুলিশকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে পুলিশ সপ্তাহ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন। প্রধানমন্ত্রী বলেন, জঙ্গিবাদের মতো মাদকদ্রব্যও সমাজ এবং দেশের শত্রু। মাদক সমাজকে ধ্বংস করছে। এগুলো কোথা থেকে আসছে, কারা এর ব্যবসা করছে তাদের খুঁজে বের করতে হবে। জঙ্গিবাদের মতো মাদকের বিরুদ্ধে কঠোর হতে ...

মিরপুরে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ শুরু হচ্ছে ১৫ জানুয়ারি

স্পোর্টস ডেস্ক: আগামী ১৫ জানুয়ারি থেকে মিরপুরে শুরু হচ্ছে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজ। আর এ সিরিজে টিকেটের মূল্য নির্ধারণ করেছে বিসিবি। সর্বনিম্ন মূল্য ধার্য করা হয়েছে একশত টাকা। দু’এক দিনের মধ্যেই অনলাইনে অগ্রিম টিকিট ছাড়া হবে। এছাড়া, ম্যাচের দিন বিসিবি’র নির্দিষ্ট বুথে পাওয়া যাবে টিকিট। সোমবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরী সুজন সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। টিকিট সেলিং পার্টনার ...

২৬ ফেব্রুয়ারি ভোট, মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১৮ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক: ঢাকা উত্তর সিটি করপোরেশনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার কেএম নুরুল হুদা। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৬ ফেব্রুয়ারি উত্তর সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। মঙ্গলবার দুপুর ১২টার পর রাজধানীর শেরে বাংলা নগরের নির্বাচন ভবন থেকে প্রধান নির্বাচন কমিশনার-সিইসি কেএম নুরুল হুদা এ তফসিল ঘোষণা করেন। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৮ জানুয়ারি। যাচাই-বাছাই ২১ ও ২২ ...

লিবিয়া উপকূলে নৌকাডুবিতে ১০ অভিবাসী নিহত

আন্তর্জাতিক ডেস্ক: রবিবার লিবিয়া উপকূলে এক নৌকাডুবির ঘটনায় দশজনের সলিল সমাধি ঘটেছে। নিখোঁজ রয়েছেন আরও অনেকে। সাহায্য প্রদানকারী সংস্থার বরাত দিয়ে এমন খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস। জানা যায়, হাওয়া দিয়ে ফোলানো একটি নৌকা স্থানীয় সময় শুক্রবার রাতে ত্রিপোলি থেকে ৫০ কিলোমিটার পূর্বের শহর গারাবুলি থেকে ছাড়ে। নৌকাটিতে ঠাসাঠাসি করে তোলা হয়েছিল নারী, পুরুষ এবং শিশুদেরকে। কিন্তু আট থেকে নয় ঘণ্টা ...

তীব্র শীতে তিন জেলায় মৃত্যু ২০ জনের

নিজস্ব প্রতিবেদক: দেশের উত্তরাঞ্চলের তিন জেলার তীব্র শীত ও ঠান্ডাজনিত রোগে গত চারদিনে শিশুসহ ২০ জনের মৃত্যু হয়েছে। রাজশাহী, কুড়িগ্রাম ও ঠাকুরগাঁও জেলায় অব্যাহত শৈত্য প্রবাহ এবং অস্বাভাবিকভাবে তাপমাত্রা কমে যাওয়ায় ঠান্ডাজনিত রোগের প্রকোপ বেড়েছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের সহকারী অধ্যাপক ডা. শামছুল হক জানান, গত ৬ জানুয়ারি শনিবার থেকে হাসপাতালে ঠান্ডাজনিত রোগে চার শিশুর মৃত্যু হয়েছে। আর ...

সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না: সিইসি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন , বাংলাদেশের জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন একটি বাস্তবতা। বিবিসির প্রবাহ টিভি অনুষ্ঠানে এক সাক্ষাৎকারে মি: হুদা বলেন, “আগে নির্বাচন গুলোতে সেনা মোতায়েন হয়েছে। সুতরাং এবারের নির্বাচনগুলোতে যে সেনা মোতায়েন হবে না সেটা বলা যাবে না। আমরা তো সেনা মোতায়েনের বিপক্ষে কিছু দেখি না।” জাতীয় নির্বাচনের সময় সেনাবাহিনী মোতায়েন করা ...

জলবায়ু তহবিলের টাকা কেন ফারমার্স ব্যাংকে : টিআইবি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট তহবিলের (বিসিসিটিএফ) ৫০৮ কোটি টাকাসহ বিভিন্ন গ্রাহকের আমানতের অর্থ ফেরত প্রদানে ফারমার্স ব্যাংক ব্যর্থ হওয়ায় গভীর উদ্বেগ জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। সোমবার এক বিবৃতিতে আমানতকারীদের অর্থের সুরক্ষা নিশ্চিতকরণে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণেরও আহ্বান জানিয়েছে সংস্থাটি। বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘ফারমার্স ব্যাংকে বাংলাদেশ জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের গচ্ছিত আমানতের মেয়াদ পূর্ণ ...

ভ্রাম্যমাণ আদালত চলবে শুনানি না হওয়া পর্যন্ত : হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: ভ্রাম্যমাণ আদালত চলবে কি না এ সংক্রান্ত মামলার শুনানি না হওয়া পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট দিয়ে ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) চলতে আইনগত কোনো বাধা নেই। প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বাধীন আপিল বেঞ্চ মঙ্গলবার সকালে এই আদেশ দেন। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী মঙ্গলবার দিন ধার্য করেছেন আদালত।ডেপুটি অ্যাটর্নি জেলারেল মোতাহার হোসেন সাজু আদালত থেকে বের হয়ে ...

চীনে ভয়াবহ তুষারপাতে মৃত্যু ২১ জনের

আন্তর্জাতিক ডেস্ক: চীনে তাপমাত্রা মাইনাসের কোঠা ছুঁয়েছে। ভয়াবহ তুষারপাতে পরিস্থিতি সংকটজনক হয়েছে। তুষারপাতের জেরে এখনও পর্যন্ত ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে এসব তথ্য জানা গেছে। জানা যায়, গত এক সপ্তাহে পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির আনহুই, হেনান, জিয়াংসু, হুবেই, হুনান, শানক্সি পুরু বরফে ঢেকে গেছে। যাতায়াত ব্যবস্থা ...