সিলেট প্রতিবেদক: সিলেট সরকারি কলেজের স্নাতক শ্রেণির ছাত্র ও ছাত্রলীগকর্মী তানিম খান হত্যার সঙ্গে জড়িত সন্দেহে চারজনকে আটক করেছে পুলিশ। রোববার রাতে ও সোমবার ভোরে তাদের আটক করা হয়। আটক সবাই ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত। শাহপরান থানার ওসি আখতার হোসেন জানান, তানিম খুনের ঘটনায় ডায়মন্ডসহ মোট চারজনকে আটক করা হয়েছে। এরা হলেন- জেলা ছাত্রলীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ...
ব্রেকিং নিউজ
প্রস্তুতি ম্যাচে যুবাদের বড় হার
স্পোর্টস ডেস্ক: যুব বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচে আফগান যুবাদের কাছে ৫৬ রানে হেরে গেছে বাংলাদেশি যুবারা।সোমবার নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে এই হার সাইফ হাসানদের আত্মবিশ্বাস হয়তো অনেকটাই নাড়িয়ে দিয়েছে। বোলিংটা বেশ ভালোই করেছে বাংলাদেশি যুবারা। আফগানিস্তানকে ইনিংসের ১০ বল বাকি থাকতেই ২০৬ রানে গুটিয়ে দিয়েছিল যুবারা। একটা সময় তো আফগানদের রীতিমত বিপদে রেখেছিলেন টাইগার বোলাররা। ১১২ রানেই ৭ উইকেট হারিয়ে বসেছিল তারা। ...
ভারতের উত্তর প্রদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১১
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশে মালবাহী ট্রাক একটি প্রাইভেট কার ও থ্রি হুইলারকে চাপা দিলে ১১ জন নিহত হয়। দেশটির কর্মকর্তারা একথা জানান। খবর সিনহুয়া’র। উত্তর প্রদেশের রাজধানী লক্ষ্ণৌ থেকে ২৫৭ কিলোমিটার দুরে ফিরোজাবাদ জেলার সিরসাগঞ্জ থানা এলাকায় রবিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে। পুলিশ কর্মকর্তা মনোজ কুমার বার্তা সংস্থাকে বলেন, ‘গত সন্ধ্যায় ভয়াবহ এক সড়ক দুর্ঘটনায় ১১ জন প্রাণ হারিয়েছে। মালবাহি ...
নির্বাচন করতে চাইলে সম্পদের হিসাব দিন: দুদক চেয়ারম্যান
নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেছেন, ‘দুদকের স্পষ্ট কথা হচ্ছে যারা আগামী নির্বাচনে অংশ নিতে চায়, তারা যেন তাদের সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। ইতোমধ্যে আমরা দু-একজন এমপির বিরুদ্ধে কমিশনের কাছে লিখেছি যে, তাদের সম্পদের হিসাব সঠিক নয়। এজন্য বলবো যারা জনগণের প্রতিনিধি হতে চান, তারা যেন সম্পদের সঠিক হিসাব নির্বাচন কমিশনের কাছে দেয়। কারণ ...
নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের ব্যাপক পতনে লেনদেন শেষ হয়েছে। আজ ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স কমেছে ৫৭ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক পতনে লেনদেন শেষ হয়েছে। বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে মোট ৪৭৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৭ কোটি ৪৪ লাখ টাকা কম। ...
বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত!
নিজস্ব প্রতিবেদক: শুধুমাত্র চোরাই পথে ইলিশ পাচার ঠেকাতে বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে সরকার।চোরাই পথে ইলিশ পাচার হওয়ায় রাজস্ব আয় থেকে বঞ্চিত হচ্ছে সরকার। এমনকি বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সর্বোচ্চ চেষ্টা করেও যখন তা ঠেকাতে পারছে না তখন বাধ্য হয়েই সরকার বৈধ পথে ইলিশ রফতানির সিদ্ধান্ত নিয়েছে। সোমবার সচিবালয়ে সম্মেলন কক্ষে সদ্য প্রতিমন্ত্রী থেকে মন্ত্রীর দায়িত্ব পাওয়া মৎস ও ...
কক্সবাজারে অটোরিকশা-ট্যুরিস্ট বাস মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের মেরিন ড্রাইভ রোডে সিএনজি অটোরিকশা ও ট্যুরিস্ট বাসের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ৩ জন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও কয়েকজন। আহতদেরকে কক্সবাজার সদর হাসপাতালে নেয়া হয়েছে। সোমবার বেলা সাড়ে ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের পেচারদ্বীপ এলাকায় মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম পরিচয় পাওয়া যায়নি। দৈনিক দেশজনতা /এমএইচ
সিরিয়ায় বোমা বিস্ফোরণে নিহত ২৩
আন্তর্জাতিক ডেস্ক: সিরিয়ার ইদলিবে বোমা বিস্ফোরণে অন্তত ২৩ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো অনেকেই। আজ সোমবার এ ঘটনা ঘটে বলে বিবিসি অনলাইনে এ তথ্য জানানো হয়। ব্রিটিশ মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায়, বিদ্রোহীদের একটি ক্ষুদ্র অংশের সদর দপ্তরে এ হামলা চালানো হয়। নিহতদের মধ্যে সাতজন বেসামরিক নাগরিক। তবে বিস্ফোরণের সঠিক ধরন এখনও জানা ...
পুলিশে বেড়েছে ইউনিট, কমেছে সেবা
নিজস্ব প্রতিবেদক: দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার অন্যতম প্রধান দায়িত্বপ্রাপ্ত বাহিনী পুলিশ। গেলো কয়েক বছরে পুলিশে যোগ হয়েছে বিভিন্ন বিশেষায়িত ইউনিট। বেড়েছে জনবলও, কিন্তু কমেছে সেবার মান। জনগণের প্রত্যাশা ও প্রাপ্তির মধ্যে ফারাক থাকার কথা স্বীকার করছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। তবে তাদের দাবি কল্যাণমূলক পুলিশিংয়ের দিকে এগিয়ে যাচ্ছেন তারা। এদিকে বিশ্লেষকদের মতে, কিছু ক্ষেত্রে পুলিশের সফলতা আছে তবে নানা ...
ফরিদপুরে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত
ফরিদপুর প্রতিবেদক: ফরিদপুরের মধুখালী উপজেলায় ট্রাকের ধাক্কায় স্বামী-স্ত্রী নিহত হয়েছে। রবিবার বিকেলে উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের বরাত দিয়ে মধুখালী হাসপাতালের চিকিৎসক ডা. রেজাউল ইসলাম রেজা জানান, আলমডাঙ্গা উপজেলার বৈদ্যনাথপুর গ্রামের আলম মণ্ডলের পুত্র খোরশেদ মণ্ডল (৩৫) তার স্ত্রী তানিয়া বেগমকে (৩০) নিয়ে চুয়াডাঙ্গা থেকে ফরিদপুর আসছিলেন। বিকেল সাড়ে ৪টার দিকে মধুখালী উপজেলার পরীক্ষিতপুর নামক স্থানে পৌঁছালে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর