১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:২১

ব্রেকিং নিউজ

জাফর ইকবালের ওপর হামলাকারীদের খুঁজে বের করার নির্দেশ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক: ড. জাফর ইকবালের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একই সঙ্গে তিনি হামলার সঙ্গে জড়িত প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি নির্দেশ দিয়েছেন। প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব আশরাফুল আলম খোকন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রী জাফর ইকবালের চিকিৎসার খোঁজ-খবর নিচ্ছেন। এর আগে বিকেল পাঁচটা ৩৫ মিনিটের দিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ...

বিএনপির যৌথ্য সভা চলছে

মারুফ শরীফ, দেশজনতা প্রতিবেদক :  বিএনপির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে যৌথ্য বৈঠকে বসেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার বিকেল সাড়ে ৪টায় গুলশানে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক শুরু হয়েছে। বৈঠকে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি, আগামী নির্বাচন ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নির্ধারণ বিষয়ে আলোচনা করার কথা রয়েছে।বৈঠকে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী ...

লিবিয়ায় ৫ আইএস জঙ্গি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক: ইসলামিক স্টেট (আইএস) গ্রুপের পাঁচ সদস্যকে গ্রেফতার করেছে লিবিয়ার নিরাপত্তা বাহিনী। বোমা ও আত্মঘাতী হামলায় জড়িত থাকায় তাদের গ্রেফতার করা হয়। শুক্রবার লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানায়। খবর সিনহুয়ার। লিবিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্পেশাল ডিটারেন্স ফোর্সের এক বিবৃতিতে বলা হয়, গাড়িবোমা হামলার প্রস্তুতি এবং আত্মঘাতী হামলাকারীদের পাঠানোর পর এসব জঙ্গিরা বিভিন্ন নিরাপত্তা স্থাপনা ও সরকারি প্রতিষ্ঠান লক্ষ্য করে ...

জাফর ইকবালকে ছুরিকাঘাত, ওসমানী মেডিকেলে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: লেখক ও শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবি) অধ্যাপক ডা. জাফর ইকবালকে ছুরিকাঘাত করেছে দুর্বৃত্তরা। গুরুতর অবস্থায় তাকে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শনিবার বিকেলে শাবি ক্যাম্পাসে তিনি দুর্বৃত্তদের ছুরিকাঘাতের শিকার হন। মুক্তিমঞ্চে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডা. জাফর ইকবাল। এ সময় পেছন থেকে ছাত্র এসে তাকে ছুরিকাঘাত করেন। এতে ঢলে পড়েন বিশিষ্ট এই কথা ...

টাঙ্গাইলে ইয়াবাসহ ২ মাদক বিক্রেতা আটক

টাঙ্গাইল প্রতিবেদক: টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকার রুপালী ফ্লাওয়ার মিলের সামনে ইয়াবাসহ দুই বিক্রেতাকে আটক করেছে টাঙ্গাইল র‌্যাব- ১২। শনিবার (৩ মার্) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। আটকরা হলেন- চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্থাপুর থানার যশোইল গ্রামের মো. সাদ্দাম হোসেন ও রাজশাহী জেলার মোহনপুর থানার নওনগর গ্রামের মো. বাবুল হোসেন। র‌্যাব-১২ সিপিসি ৩ এর কোম্পানি কমান্ডার রবিউল ইসলাম ...

খালেদা জিয়াকে ছাড়া নির্বাচন করতে পারবে না সরকার: মোশাররফ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপাসন বেগম খালেদা জিয়াকে বাদ দিয়ে সরকার আগামী নির্বাচন করতে চাইলে আধা পথও যেতে পারবে না বলে মন্তব্য করেছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। শনিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিবাদ সমাবেশে তিনি এসব কথা বলেন। প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। মোশাররফ হোসেন বলেন, বেগম খালেদা জিয়াকে মিথ্যা মামলায় কারাগারে ...

সুষ্ঠু নির্বাচনে সংবিধান কোনো বাধা নয় : মওদুদ

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, সুষ্ঠু নির্বাচন করতে, গণতন্ত্র ফেরাতে এবং দেশের মানুষদের অধিকার ফিরিয়ে আনতে সংবিধান কোনো বাধা হয়ে দাঁড়ায় না। তাই সুষ্ঠু নির্বাচন করতে আরেকটি সংশোধন করতে হবে। জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে শনিবার দুপুরে ‘প্রতিহিংসার রজনীতি: জাতীয় নির্বাচন ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াসহ ...

যুক্তরাষ্ট্রে প্রচণ্ড ঝড়ে নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে শীতকালীন প্রচণ্ড ঝড়ের আঘাতে কমপক্ষে পাঁচজন মারা গেছে। এদিকে ঝড়ের সাথে প্রবল বর্ষণ ও তুষারপাতের কারণে বিমান চলাচল ব্যাহত হচ্ছে। এছাড়া কর্তৃপক্ষ ওয়াশিংটনে ফেডারেল সরকারের বিভিন্ন দপ্তর বন্ধ করে দিতে বাধ্য হয়েছে। খবর এএফপি’র। জাতীয় আবহাওয়া সেবা সংস্থা জানায়, শীতকালীন আবহাওয়া সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা, শীতকালীন ঝড়ের সতর্কতাসহ নিউজার্সি থেকে ম্যাসাচুসেটস পর্যন্ত উপকূলীয় বন্যা সতর্কতা জারি ...

৩৬তম বিসিএসে নির্বাচিতদের স্বাস্থ্য পরীক্ষা শুরু

নিজস্ব প্রতিবেদক : ৩৬তম বিসিএস পরীক্ষা, ২০১৫ এর ফলাফলের ভিত্তিতে বাংলাদেশ সিভিল সার্ভিসের বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সাময়িকভাবে নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে শুরু হয়েছে। নির্বাচিত প্রার্থীদের স্বাস্থ্য পরীক্ষা আজ থেকে ১৮ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হবে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল, স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা, জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠান, ঢাকা; শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল, ঢাকা; ...

ইউরোপজুড়ে শৈত্যপ্রবাহে নিহতের সংখ্যা বেড়ে ৬০

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর মেরু থেকে আসা হার্টমুট নামের শৈত্যপ্রবাহে ইউরোপজুড়ে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। প্রচণ্ড ঠাণ্ডায় বিভিন্ন দেশে মৃতের সংখ্যা ৬০ ছাড়িয়ে গেছে। গতকাল ফ্রান্সে পাহাড়ি এলাকায় তুষার ধসে চারজন নিহত হয়েছেন। এছাড়া নিখোঁজ রয়েছেন একজন। ভারী তুষারপাত এবং প্রচণ্ড শীতে মৃতের সংখ্যা দিন দিন বাড়ছে। সাইবেরিয়া থেকে ধেয়ে আসা বাতাসের কারণে রাতের গড় তাপমাত্রা ধারণার চেয়েও কমে যাওয়ায় মহাদেশটির ...