নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের সদর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের ডুলাফিকার মাজার সংলগ্ন মসজিদের পুকুরে বাঁশের ভেলা নিয়ে খেলতে গিয়ে ৩ শিশুর মৃত্যু হয়েছে। রোবাবর সকাল ৯টার দিকে এ ঘটনায় স্থানীয় আবদুস সামাদের পুত্র তুহিন ও আব্দুল্লাহ এবং আবু তাহেরের পুত্র মুবিনের মৃত্যু হয়। স্থানীয় সূত্রে জানা গেছে, পুকুরে বাঁশের ভেলা নিয়ে ৫ শিশু খেলা করার সময় ৩ জন ভেলা থেকে পড়ে গিয়ে ...
ব্রেকিং নিউজ
চাঁদ দেখা কমিটির বৈঠক সন্ধ্যায়, আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের তারিখ নির্ধারণে জাতীয় চাঁদ দেখা কমিটি রবিবার সন্ধ্যায় বৈঠকে বসছে। সারা দেশে শাওয়াল মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা করেই কমিটি এবারের রোজার ঈদের তারিখ ঘোষণা করবেন ইসলামিক ফাউন্ডেশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, রবিবার সন্ধ্যা সোয়া ৭ টায় ফাউন্ডেশনের বায়তুল মোকাররম সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা বসবে। আজ চাঁদ দেখা গেলে এক ...
পাকিস্তানে তেল ট্যাঙ্কার বিস্ফোরণে নিহত কমপক্ষে ১২৩
আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের পাঞ্জাবে সড়কে উল্টে যাওয়া ট্যাঙ্কার থেকে তেল নিতে গিয়ে বিস্ফোরণে কমপক্ষে ১২৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৭৫ জন। রোববার সকালে পাঞ্জাব প্রদেশের ভাওয়ালপুরের আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কার বিস্ফোরণে এ হতাহতের ঘটনা ঘটে। খবর আলজাজিরা ও দ্য ডন’র। জানা গেছে, আহমেদপুর শারকিয়ায় তেলবাহী ট্যাঙ্কারটি উল্টে গেলে স্থানীয়রা তেল সংগ্রহ করতে যায়। এসময় কন্টেইনারের লিকেজে আগুন ধরে ...
ভাঙা হচ্ছে মওদুদের সেই বাড়ি
নিজস্ব প্রতিবেদক: সম্প্রতি উচ্ছেদ হওয়া বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদের গুলশান অ্যাভিনিউর ১৫৯ নম্বর বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। রোববার সকাল ৯টার দিকে বাড়িটি ভাঙার কাজ শুরু করা হয়। বিষয়টি নিশ্চিত করেন গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক। গত ৭ জুন আদালতের নির্দেশে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং প্রাক্তন ...
ইন্দোনেশিয়ায় রোববার ঈদ
আন্তর্জাতিক ডেস্ক: ইন্দোনেশিয়ায় শাওয়াল মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে আগামীকাল রোববার পবিত্র ঈদুল ফিতর উদযাপন হবে। শনিবার সন্ধ্যায় ইন্দোনেশিয়ার ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের বরাত দিয়ে জার্কাতা পোস্ট এ তথ্য জানিয়েছে। দেশটির ধর্মমন্ত্রী লুকমান হাকিম সাইফুদ্দিন জানান, রোববার ইন্দোনেশিয়ায় ঈদ উদযাপন হবে। গত ২৬ মে সৌদি আরবসহ অধিকাংশ দেশে রমজান মাস শুরু হয়। এর একদিন পর বাংলাদেশে রোজা পালন শুরু করেন মুসলিম ...
ট্রাক-লেগুনা সংঘর্ষে নিহত ৪, আহত ৮
নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মৌচাক হাইড্রো অক্সাইড লিমিটেড নামক পোশাক কারখানার সামনে ট্রাক-লেগুনার মুখোমুখি সংঘর্ষে ৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো কমপক্ষে ৮ জন। শনিবার দুপুরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে তিন পুরুষ ও একজন নারী রয়েছে। তাদের মধ্যে একজনের নাম আবু বকর (৩০)। বাকি দুই জন অজ্ঞাত (৪০) ও (৩০)। এছাড়াও অজ্ঞাত নারীর ...
ঢাকা অনেকটাই ফাঁকা
অনলাইন ডেস্ক: ঈদের বাকি আর মাত্র এক কি বা দুই দিন। চাঁদ দেখা সাপেক্ষে সোমবারই উদযাপিত হতে পারে পবিত্র ঈদুল ফিতর। স্বজনদের সঙ্গে মিলেমিশে ঈদ করতে রাজধানী ছেড়ে গ্রামে ছুটছেন মানুষ। সেই সুবাদে রাজধানী ঢাকা অনেকটাই ফাঁকা হয়ে যাচ্ছে। শুধুমাত্র ট্রেন-লঞ্চ-ট্রেন টার্মিনালগুলোতে ঘরমুখো মানুষদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায়। গত বৃহস্পতিবার অফিস ছুটির পর থেকেই ঘরমুখো মানুষরা রাজধানী ছাড়তে ...
টঙ্গীর বৌবাজারে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু দগ্ধ
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর সিটি কর্পোরেশনের টঙ্গীর মিরাশপাড়ার বৌবাজার এলাকায় শুক্রবার সন্ধ্যায় ঘরের চালে লাঠি দিয়ে খেলতে গিয়ে ৩৩ হাজার ভোল্টের তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই শিশু গুরুত্বর আহত হয়েছে। তারা হলো, স্থানীয় আমির হোসেনের বাড়ির ভাড়াটে আব্দুর রশিদের মেয়ে সীমা (১১) এবং আলমগীর হোসেনের ছেলে শাওন (১০)। তাদের গ্রামের বাড়ি ময়মনসিংহ ফুলবাড়িয়া এলাকায়। সীমার বাবা আব্দুর রশিদ জানান, আমির হোসেনের ভাড়া ...
চীনে ভূমিধসে নিখোঁজ ১০০ জন
আন্তর্জাতিক ডেস্ক: চীনের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ সিচুয়ানে ভয়াবহ ভূমিধসে ১০০ এর বেশি মানুষ নিখোঁজ হয়েছেন। দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের উদ্ধৃতি দিয়ে শনিবার সকালে বিবিসি এ সংবাদ প্রকাশ করেছে। সিচুয়ান প্রদেশের ম্যাওক্সিয়ান কাউন্টির জিনমো গ্রামে ওই ভূমিধসে প্রায় ৪০ ঘর চাপা পড়েছে। নিখোঁজদের উদ্ধারে কাজ শুরু করেছে কর্তৃপক্ষ। দৈনিক দেশজনতা/এন এইচ
রংপুরে ট্রাক উল্টে ১৭ পোশাক শ্রমিক নিহত
নিজস্ব প্রতিবেদক: রংপুরের পীরগঞ্জ উপজেলার কলাবাড়ি নামক স্থানে সিমেন্টবাহী ট্রাক উল্টে ঘটনাস্থলে ১১ জন ও হাসপাতালে নেওয়ার পর আরও ছয় জনসহ মোট ১৭ জন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন অন্তত ২৫ জন। হতাহতদের সবাই পোশাক শ্রমিক। শনিবার ভোর পৌনে ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। জানা গেছে, ট্রাকের আরোহীরা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর