১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৫:১৯

ব্রেকিং নিউজ

স্বামীকে মারধর করে নববধূকে অপহরণ

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধার গোবিন্দগঞ্জে প্রকাশ্য দিবালোকে রঞ্জনা বেগম (২০) নামে এক নববধূকে অপহরণের অভিযোগ উঠেছে। এ সময় ওই নববধূর স্বামী শহিদুল মন্ডলকে মারধর করে দুর্বৃত্তরা। এ ঘটনায় তিনি মঙ্গলবার মধ্যরাতে স্থানীয় থানায় একটি মামলা করেন। শহিদুল মন্ডল উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামের বাবলু মন্ডলের ছেলে। এর আগে বগুড়া-রংপুর মহাসড়কের উপজেলার কামারদহ ইউনিয়নের আঠারো মাইল এলকায় বিকেল সাড়ে ৩টার দিকে এ ...

গোপালগঞ্জে পিকআপ উল্টে নিহত ১ আহত ৮ জন

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে পিকআপ উল্টে দীলিপ সরকার (৫০) নামে এক শ্রমিক নিহত ও আট শ্রমিক আহত হয়েছেন। বুধবার সকালে সদর উপজেলার ভেন্নাবাড়ি গ্রামে এ দুর্ঘটনা ঘটে। দীলিপ সরকার সদর উপজেলার সাতপাড় এলাকার মৃত বড়দা সরকারের ছেলে। আহত শ্রমিকদের বাড়ি একই এলাকায়। গোপালগঞ্জের বৌলতলী পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক (এসআই) ফরিদুল ইসলাম জানান, সকালে সাতপাড়া থেকে কয়েকজন শ্রমিক পিকআপে করে টেকেরহাট যাচ্ছিলেন। ...

না ফেরার দেশে চলে গেলেন অভিনেতা নাজমুল হুদা বাচ্চু

নিজস্ব প্রতিবেদক: প্রবীণ অভিনেতা নাজমুল হুদা বাচ্চু চলে গেলেন না ফেরার দেশে। বুধবার ভোর ৪টা ২০ মিনিটে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যা রেখে গেছেন। প্রয়াত এই অভিনেতার পারিবারিক সূত্র থেকে জানা গেছে, ঈদের দুদিন আগেও শ্যুটিং করেছেন তিনি। শ্যুটিং থেকে ...

ঈদুল ফিতরের ছুটি শেষে ফাঁকা ঢাকায় ফিরছে মানুষ

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরের ছুটি শেষে সচিবালয়সহ সরকারি সব অফিস খুলছে বুধবার। তাই পরিবার-পরিজন নিয়ে ঈদ উদযাপন শেষে মঙ্গলবার রাত থেকেই রাজধানীতে ফিরতে শুরু করেছেন অনেকে। আবার কেউ কেউ বুধবার অফিস ধরতে ভোরেও ঢাকায় পৌঁছেছেন। বুধবার সকালে রাজধানীর সদরঘাট, কমলাপুর রেলওয়ে স্টেশন, গাবতলী, মহাখালী, সায়েদাবাদে বাস টার্মিনালসহ বিভিন্ন এলাকায় মানুষের রাজধানীতে ফেরার দৃশ্য দেখা গেছে। বাস, ট্রেন ও লঞ্চের আগাম ...

কালাপানিতে বাস উল্টে নারী-শিশুসহ নিহত ৩, আহত ১৬

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির গুইমারার কালাপানিতে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ তিনজন নিহত ও অপর ১৬ জন আহত হয়েছেন। বুধবার সকাল ৯টার দিকে মাটিরাঙা থেকে চট্টগ্রামগামী একটি যাত্রীবাহি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার উপর উল্টে গেলে এ হতাহতের ঘটে। নিহতরা হচ্ছেন- মাটিরাঙার খেদাছড়ার রিপন নেসা, (২৪) তার শিশু কন্যা জান্নাতুল ফেরদৌর ও হাফছড়ির বাসিন্দা তারিকুল ইসলাম (২০)। গুরুতর আহতদের উদ্ধার করে হাসপাতালে ...

মৈনট ঘাটে ৩ শিক্ষার্থী নিখোঁজ একজনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: দোহার উপজেলার মৈনট ঘাটে পদ্মায় ডুবে নিখোঁজ হওয়া তিন শিক্ষার্থীর একজনকে উদ্ধার করা হয়েছে। বুধবার সকাল ৮ টার দিকে মহিম নামের এক শিক্ষার্থীর লাশ ঝাউকান্দা এলাকায় নদীর তীরে ভেসে উঠলে উদ্ধারকারী দল তাকে উদ্ধার করে। মৃত মহিম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ প্রথম বর্ষের ছাত্র ছিলেন। মহিমের লাশ উদ্ধারের তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের স্টেশন কর্মকর্তা ...

তিন দিনের ঈদের ছুটি শেষ ব্যাংক-অফিস খোলা আজ

নিজস্ব প্রতিবেদক: তিন দিনের ঈদের ছুটি শেষ। আজ বুধবার থেকে ফের সরকারি অফিস-আদালত ও ব্যাংক-বীমা খুলছে। চাঁদ দেখা সাপেক্ষে ঈদের সরকারিভাবে এই ছুটি নির্ধারিত ছিলো। শনিবার ২৫ জুন দেশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় সরকারি নির্ধারিত ছুটির ব্যত্যয় ঘটেনি। তবে বুধ ও বৃহস্পতিবার এই দুইদিন অফিস করার পর আবার শুক্র ও শনিবার দুদিনের সাপ্তাহিক ছুটি রয়েছে। এ কারণে অনেকেই বুধ ...

নাফ নদে নৌকাডুবি: উদ্ধার ১৪, নিখোঁজ ৩

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের নাফ নদে নৌকাডুবির ঘটনা ঘটেছে। এতে ১৪জনকে জীবীত উদ্ধার করা গেলেও ৩ শিশু নিখোঁজ রয়েছে। আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টার দিকে টেকনাফ পৌরসভার জালিয়াপাড়া এলাকায় নাফ নদের জেটির কাছে এ ঘটনা ঘটে। তবে নিখোঁজের সংখ্যা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। টেকনাফ ফায়ার সার্ভিস স্টেশন সূত্রে জানা গেছে, ‘ফায়ার সার্ভিস কর্মীরা নৌকাডুবির ঘটনা শুনে ঘটনাস্থলে ...

উগ্রবাদ বিরুদ্ধে বিশ্বে সম্মিলিত উদ্যোগ দরকার : অস্ট্রেলিয়ায় মির্জা আলমগীর

দৈনিক দেশজনতা ডেস্ক: অস্ট্রেলিয়ায় ক্ষমতাসীন লিবারেল পার্টির ৫৯তম ফেডারেল সম্মেলনে অংশ নিয়ে পর্যবেক্ষক হিসেবে বক্তব্য রাখতে গিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘উগ্রবাদ থেকে রক্ষার জন্য দেশে-দেশে গণতন্ত্র ও টেকসই গণতন্ত্র বেশি প্রয়োজন। এ জন্য উগ্রবাদ বিরুদ্ধে বিশ্বে সম্মিলিত উদ্যোগ দরকার। বাংলাদেশে বিএনপি গণতন্ত্রের জন্য সেই সংগ্রামই করছে।’ অস্ট্রেলিয়ার রাজধানী সিডনিতে ২২ থেকে ২৪ জুন অনুষ্ঠিত এই সম্মেলনে ...

চাঁদপুরে জুয়ার টাকা ভাগাভাগি নিয়ে খুন

নিজস্ব প্রতিবেদক: চাঁদপুরে জুয়া খেলার টাকা ভাগাভাগি নিয়ে জুয়ারি আলমগীর (৩৫) কে পিটিয়ে হত্যা করেছে আর এক জুয়াড়ি। এক জুয়াড়ি আটক। চাঁদপুরের কচুয়ায় সোমবার বিকেলে উপজেলার আইনপুর গ্রামে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, চাঁদ রাত (রোববার রাতে) আইনপুর গ্রামের বখাটে বিল্লাল(২৫), রবিউল(২৪), লিটন(২২) এবং রাজমিস্ত্রী আলমগীর (৩৫) মিলে জুয়া খেলে। ঈদের দিন বিকেলে ওই গ্রামের গিয়াসউদ্দিনের ...