১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৯:০২

ব্রেকিং নিউজ

বিদ্যালয়ে মদের আসর বসানোর অপরাধে কারাদন্ড ৫ জনের

নিজস্ব প্রতিবেদক: বিদ্যালয়ে মদের আসর বসানোর দায়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকসহ পাঁচজনকে তিন মাসের কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। রাজশাহীর তানোরের স্থানীয় একটি বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বৃহস্পতিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শওকত আলী এ সাজার নির্দেশ দেন। দন্ডিতরা হলেন, উপজেলার ছাঔড় নিম্ন মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুলতান আহম্মেদ (৪২), ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ...

ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা অনুমোদন সুপ্রিম কোর্ট পক্ষে-বিপক্ষে প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক: প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ভ্রমণ নিষেধাজ্ঞা দেশটির সুপ্রিম কোর্ট আংশিক অনুমোদন করার কারণে ছয়টি মুসলিম দেশের নাগরিক ও শরণার্থীরা আর ‘সহজে’ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।  এ আইন মূলত ইরান, লিবিয়া, সিরিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেনের নাগরিক ছাড়াও সব দেশের শরণার্থীদের জন্য প্রয়োগ করা হবে।এ আদেশের বাধ্যবাধকতার কারণে যুক্তরাষ্ট্রে বসবাসরত ওই ছয় দেশের নাগরিকদের ‘রক্তের সম্পর্কের নিকটাত্মীয়’ এবং ব্যবসায়িক ...

আজ দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে : বাংলাদেশ ব্যাংক

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার দেশের সব বাণিজ্যিক ব্যাংকের শাখা খোলা থাকবে। আয়কর, ভ্যাট ও সরকারি শুল্ক জমাদানের জন্য বাংলাদেশ ব্যাংক এ নির্দেশ দিয়েছে। তবে ব্যাংকের যেসব শাখায় আয়কর, ভ্যাট ও শুল্ক জমা নেওয়া হয় না সেসব শাখা খোলা থাকবে না। ফলে অনেক গ্রামীণ শাখা বন্ধ থাকতে পারে। তবে শহর এলাকার বেশিরভাগ শাখা খোলা থাকবে। ব্যাংক শাখা খোলা থাকলেও স্বাভাবিক ব্যাংকিং ...

সৌদিতে অবৈধ শ্রমিকরা সময় পেলো আরও ৩০ দিন

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের শ্রম আইনে অবৈধ শ্রমিকদের দেশে ফেরত যাওয়ার জন্য ২৬ জুন ৯০ দিনের সাধারণ ক্ষমা শেষ হওয়ার পর নতুন করে আরো ৩০ দিন সময় বাড়ানো হয়েছে বলে জানিয়েছে সৌদি ইমিগ্রেশন পুলিশ। হিজরী মাসের ১ শাওয়াল থেকে ১ রজব পযর্ন্ত এই সময় বর্ধিত করা হলো। সৌদি স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আব্দুল আজিজ বিন সৌদ বিন নায়েফের নির্দেশে অবৈধ শ্রমিকদের জন্য ...

দিনাজপুরে শ্রমিক লীগ নেতার সহযোগিতায় গম পাচার, বরখাস্ত ৩

নিজস্ব প্রতিবেদক: বিএডিসি)দিনাজপুর অঞ্চলের নশিপুরভিত্তিক পাটবীজ খামার থেকে বীজ গম পাচারের অভিযোগ উঠেছে। এঘটনায় খামারের যুগ্ম পরিচালক কৃষিবিদ মোফাজ্জল হোসেনসহ ৩জনকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। বরখাস্ত হওয়া অন্য দু’জন হলেন, উপ-সহকারী পরিচালক (ডিএডি) জাহাঙ্গীর আলম ও স্টোর কিপার আমজাদ হোসেন। বৃহস্পতিবার সন্ধ্যায় এক ফেক্সবার্তায় বিএডিসি’র সচিব তুলসি চন্দ্র এই বহিস্কারের আদেশ দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ঘটনার তদন্ত টিমের সদস্য ও বিএডিসি ...

গো-মাংস আছে সন্দেহে এক মুসলিমকে পিটিয়ে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গো-রক্ষার নামে মানুষকে পিটিয়ে হত্যার বিরুদ্ধে হুঁশিয়ারি দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যে আবার গরুর মাংস বহনের সন্দেহে ঝাড়খন্ড রাজ্যে এক ব্যক্তিকে পিটিয়ে খুন করা হয়েছে। এ সময় ওই ব্যক্তির মাইক্রোবাসটিও পুড়িয়ে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ঝাড়খন্ড রাজ্যের রামগড় জেলার বজরতন্ড গ্রামে এ ঘটনা ঘটে। গো-রক্ষার নামে মানুষ হত্যা মেনে নেওয়া যায় না—প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির এমন ...

টেস্ট ছাড়ছেন ডি ভিলিয়ার্স!

স্পোর্টস ডেস্ক: গত বছর জানুয়ারিতে সর্বশেষ টেস্ট খেলেছেন এবি ডি ভিলিয়ার্স। এরপর চোট, বিশ্রাম মিলিয়ে তাকে ছাড়াই ১১টি টেস্ট খেলে ফেলেছে দক্ষিণ আফ্রিকা। ধারণা করা হচ্ছিল, আগামী সেপ্টেম্বরে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের হোম সিরিজ দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে ফিরবেন সময়ের অন্যতম সেরা ব্যাটসম্যান। কিন্তু সেটি সম্ভবত হচ্ছে না। ফেরার বদলে উল্টো বাংলাদেশ সিরিজের আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় বলে দিতে পারেন ...

দেশে চালের কোনো ঘাটতি নেই : খাদ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: দেশে কোনো খাদ্য সংকট নেই উল্লেখ করে খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম আবারো বললেন, একটি চক্র কৃত্রিম সংকট সৃষ্টির মাধ্যমে সাময়িক সমস্যা সৃষ্টি করার চেষ্টা করেছিল। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের বাজেট অধিবেশনে এ কথা বলেন তিনি। এছাড়া দেশে এই মুহূর্তে যথেষ্ট চালের মজুদ রয়েছে বলেও উল্লেখ করেন খাদ্যমন্ত্রী। কামরুল ইসলাম বলেন, অতি সম্প্রতি চালের দাম বাড়ায় সংসদ সদস্যরা ...

সারাদেশে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮ জন

নিজস্ব প্রতিবেদক: দেশের বিভিন্ন স্থানে গতকাল সড়ক  দুর্ঘটনায় ১৮  জন নিহত হয়েছে । গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বাস-মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের পাঁচজনসহ ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২৭ জন। বৃহস্পতিবার সকাল ৯টার দিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ঢাকা-খুলনা মহসড়কের পঞ্চবটি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। কাশিয়ানী থানার ওসি একেএম আলী নূর হোসেন জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই তিনজন নিহত হন। ...

সংসদে জাতীয় বাজেট পাস

নিজস্ব প্রতিবেদক: জাতীয় সংসদে ২০১৭-১৮ অর্থবছরের জন্য ৪ লাখ ২৬৬ কোটি টাকার বাজেট পাস করা হয়েছে। ২০২১ সালের মধ্যে মধ্যম আয় ও ২০৪১ সালের মধ্যে সমৃদ্ধ দেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে চলমান উন্নয়নের ধারাবাহিকতা বজায় এবং উচ্চতর প্রবৃদ্ধি অর্জনের ধারা অব্যাহত রাখতে এ বাজেট পাস হয়। বৃহস্পতিবার জাতীয় সংসদে সর্বসম্মতিক্রমে নির্দিষ্টকরণ বিল পাসের মাধ্যমে এ বাজেট পাস করেন সংসদ সদস্যরা।এর ...