আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে বিভিন্ন উগ্রবাদী আস্তানায় দেশটির সরকারি বাহিনীর বিমান হামলায় গত ২৪ ঘণ্টায় ১৩ জঙ্গি নিহত হয়েছেন। এদের মধ্যে পাঁচজন ইসলামিক স্টেটের (আইএস) প্রতি আনুগত্য প্রকাশ করেছিল। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। মন্ত্রণালয়ের ওই বিবৃতিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় উগ্রবাদী আস্তানা লক্ষ্য করে আফগান বিমান বাহিনীর হামলায় ইসলামিক স্টেট গ্রুপের পাঁচ সদস্যসহ ১৩ ...
ব্রেকিং নিউজ
চলে গেলেন গেরিলা যোদ্ধা শহীদুল মামা
নিজস্ব প্রতিবেদক : একাত্তরের মামা গেরিলা বাহিনীর প্রধান শহীদুল হক মামা ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সুইডেন প্রবাসী ছিলেন। তার শ্যালিকা শরিফুন্নেসা গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকারকে এ কথা জানিয়েছেন। ইমরান এইচ সরকার বলেন, শহীদুল হক কাতারের রাজধানী দোহায় বাংলাদেশ সময় গতকাল শুক্রবার রাত ১২টায় একটি হাসপাতালে ইন্তেকাল করেন। এখন তার মরদেহ সুইডেনে নেওয়ার প্রস্তুতি ...
কুষ্টিয়ার ‘জঙ্গি আস্তানায়’ অভিযান শুরু, ১৪৪ ধারা জারি
নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বামনপাড়ায় ‘জঙ্গি আস্তানা’ সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে অভিযান শুরু করেছে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট। শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছানোর পর পরই অভিযান শুরু করা হয়। ভেড়ামারা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর হোসেন খন্দকার অভিযান শুরুর বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বিকেলে উপজেলা প্রশাসন জঙ্গি আস্তানার আশেপাশের ...
নীলফামারীতে তিস্তার পানি বিপদসীমার ১০ সে:মি: উপর দিয়ে প্রবাহিত হচ্ছে
নিজস্ব প্রতিবেদক: উজানের ঢলের কারনে নীলফামারীতে তিস্তা নদীর পানি বিপদসীমার ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তিস্তা অববাহিকায় বন্যা দেখা দিয়েছে। শনিবার সকাল ৬টা থেকে নীলফামারীর ডিমলা উপজেলার ডালিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি বিপদসীমার (৫২ দশমিক ৪০ মিটার) ১০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে তিস্তা ব্যারেজের সবকটি গেট খুলে রাখা হয়েছে। চলতি বর্ষা মৌসুমে এই প্রথমবার ...
সিটিসেলের এমডি মেহবুব চৌধুরী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক: এবি ব্যাংকের অর্থ আত্মসাত মামলায় সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীকে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এরআগে গত বুধবার দুদকের উপ-পরিচালক শেখ আবদুস ছালাম বাদী হয়ে বিএনপির নেতা ও সাবেক পররাষ্ট্রমন্ত্রী পিবিটিএল’র চেয়ারম্যান এম মোরশেদ খান ও সিটিসেলের এমডি মেহবুব চৌধুরীসহ ১৬ জনের বিরুদ্ধে এবি ব্যাংকের ৩৮৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা দায়ের করেন। বনানী থানায় দায়ের করা দুদকের ...
বাংলাদেশিসহ মালয়েশিয়ায় ৫১ অবৈধ শ্রমিককে আটক ইমিগ্রেশন পুলিশ
দৈনিক দেশজনতা ডেস্ক: মালয়েশিয়ায় ৫১ অবৈধ শ্রমিককে আটক করেছে দেশটির ইমিগ্রেশন পুলিশ। শুক্রবার মধ্যরাতে কুয়ালালামপুরের পেটালিং জায়া ডরমিটরিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। ইমিগ্রেশন পুলিশের মহাপরিচালক দাতুকে সেরি মুস্তাফার আলীর নেতৃত্বে অভিযান চালানো হয়। অভিযানে ২৩৯ জনের কাগজ-পত্র যাচাই-বাছাইয়ের পর ৫১ জনকে আটক করা হয়। এর মধ্যে বেশিরভাগই বাংলাদেশি। অভিযানের পর মুস্তাফার আলী সাংবাদিকদের বলেন, বেশিরভাগ শ্রমিক আসবাবপত্র-প্লাস্টিক উৎপাদন ...
খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত
নিজস্ব প্রতিবেদক: খুলনায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে রবিউল (৩৫) ওরফে বাদশা নামে এক ডাকাত নিহত হয়েছেন। আজ ভোরে জেলার ডুমুরিয়া উপজেলার চুকনগর মাদ্রাসা রোডে এ ঘটনা ঘটে। এসময় ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাসসহ চার পুলিশ সদস্য আহত হয়েছেন বলে দাবি পুলিশের। এছাড়া ঘটনাস্থল থেকে একটি দেশি পিস্তল, ককটেল, চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ডাকাত রবিউল উপজেলার মালতিয়া গ্রামের ...
বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ফুঁসে উঠছে নোয়াখালীর জনগণ
নিজস্ব প্রতিবেদক: বিদ্যুতের ভয়াবহ লোডশেডিং এর প্রতিবাদে ফুঁসে উঠছে নোয়াখালীর জনগণ। বিভিন্ন স্থানে বিদ্যুৎ অফিস ঘেরাও, হামলা, ভাংচুরের ঘটনাও ঘটছে। এতো কিছুর পরও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছেনা বিদ্যুৎ বিভাগ। এ নিয়ে ক্ষোভ বাড়ছে গ্রাহকদের মাঝে। তবে আগে ছেয়ে বিদ্যুৎ পরিস্থিতির উন্নতি হয়েছে বলে দাবি করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। জানা গেছে, চলতি বছরের প্রথম থেকেই নোয়াখালী সদর, বেগমগঞ্জ, হাতিয়া, কোম্পানীগঞ্জ, কবিরহাট, সেনবাগ, ...
নাটোরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ৮
নাটোর প্রতিনিধি: নাটোরের নলডাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আওয়ামীলীগের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে অন্তত ৮জন আহত হয়েছে। এসময় ধাওয়া পাল্টা ধাওয়া এবং মোটরসাইকেল ভাংচুরের ঘটনা ঘটেছে। আর এই ঘটনায় নাটোর সদর উপজেলা পরিষদের সাবেক ভাইসচেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ সহ ১২জনকে আটক করেছে পুলিশ। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার রাত ৮টার দিকে নলডাঙ্গা উপজেলার রামশা কাজিপুর বাজারে সাবেক ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর