নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহের ত্রিশালে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পিকআপ চাপায় অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধ (৭০) ও এক শিশুর (১২) মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের কাজীর শিমলা মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় এ ঘটনা ঘটে। এদিকে কেউ কেউ বলছেন নিহতরা সম্পর্কে দাদা-নাতি। দুর্ঘটনার পর স্থানীয়রা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে রাখে। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ত্রিশাল থানার পুলিশ ...
ব্রেকিং নিউজ
কক্সবাজার সমুদ্র সৈকতে শিক্ষার্থী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক: কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে ঢাকা রাইফেলস স্কুলের ছাত্র সুদীপ্ত দে গল্প (১৭) নিখোঁজ হয়েছে। সুদীপ্ত রাজধানী ঢাকার সূত্রাপুর এলাকার শীতল চন্দ্র দের ছেলে এবং ঢাকার পিলখানা বীরশ্রেষ্ঠ নুর মোহাম্মদ স্কুল এন্ড কলেজ থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। পরিবারের সাথে মঙ্গলবার সকালে সুদীপ্ত কক্সবাজারে আসে। সকাল ১০টায় সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নেমে স্রোতের টানে ভেসে যায় ...
ময়মনসিংহ মেডিকেলের আইসিউতে আগুন
স্বাস্থ্য ডেস্ক: ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের নতুন ভবনের নিবিড় পরিচর্যা বিভাগে (আইসিইউ)মঙ্গলবার সকালে আগুন লাগার খবর পাওয়া গেছে। তবে এই ঘটনায় কেউ হতাহত হয়নি। আগুনে লাইফ সাপোর্ট মেশিনসহ বেশ কিছু যন্ত্রপাতি পুড়ে গেছে। ওই সময় লাইফ সাপোর্টে থাকা ছয়জন রোগীকে দ্রুত সরিয়ে নেওয়া হয়। প্রায় আধাঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন লাগার খবর পেয়ে হাসপাতালের ...
গাজীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২ জন
নিজস্ব প্রতিবেদক: গাজীপুর জেলার শ্রীপুরে মোটরসাইকেল-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় শ্রীপুর উপজেলার ইন্দ্রবপুর (বঙ্গবন্ধু সাফারী পার্ক সড়কে) এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পৌর এলাকার কেওয়া দক্ষিন খন্ড গ্রামের নিজাম উদ্দিন নিজুর ছেলে সৈকত আকরাম (১৪) ও স্থানীয় ফখরুদ্দিন টেক্র্যটাইল কারখানার বাবুর্চি আক্কাছ আলীর ছেলে আনাছ আলী (১৭)। আহত রাসেল মিয়া (১৭) একই গ্রামের ...
উল্লাপাড়ায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে ২জন
দৈনিক দেশজনতা/এন এইচ সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সলপ ইউনিয়নের নলসন্ধ্যায় ঈদের নামাজ শেষে দুই গ্রুপের সংঘর্ষে গুরুতর আহত সামিউল ইসলাম লাল ও খায়রুল ইসলামের মারা গেছেন।মঙ্গলবার ভোরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সামিউল ইসলাম লাল (২৭) ও ঢাকার একটি বেসরকারি ক্লিনিকে খায়রুল ইসলাম শীতলের (৩০) মৃত্যু হয়। নিহত খায়রুল ইসলাম শীতল উপজেলার সলপ ইউনিয়নের নলসন্ধ্যা শহিদুল ইসলাম ঠান্ডুর ছেলে ও সামিউল ...
দহগ্রাম সীমান্তে গরু পাচারকারীদের ধরতে গিয়ে নদীতে ডুবল’ বিজিবি সদস্য
নিজস্ব প্রতিবেদক: লালমনিরহাটের দহগ্রাম সীমান্তে গরু পাচারকারী ধরতে গিয়ে তিস্তা নদীতে বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি’র এক ল্যান্স নায়েক নিখোঁজ হয়েছেন। সোমবার গভীর রাতে তিস্তা নদীতে এ ঘটনা ঘটে। নিখোঁজ সুমন মিয়াকে উদ্ধারে মঙ্গলবার সকালে ঢাকা থেকে বিজিবি’র একটি হেলিকপ্টার পাঠানো হয়েছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল গোলাম মোর্শেদ জানান, ভারতীয় তিনটি ও বিজিবি’র তিনটি স্পিডবোট তিস্তায় ওই বিজিবি সদস্যের সন্ধানে ...
বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাবাকে ছুরিকাঘাত
নিজস্ব প্রতিবেদক: বিয়ে দিতে রাজী না হওয়ায় প্রেমিকার বাবাকে ছুরিকাঘাত করেছে প্রেমিক মনোরঞ্জন (২৫)। এতে বাধা দেয়ার প্রেমিকা টুকটুকি রানি (১৭) কেও ছুরিকাঘাতে আহত করে সে। আজ রোববার সকালে রাজধানীর কামরাঙ্গীর চরে হাসান নগরের জাওলাহাটির মিলন মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। জানা গেছে, প্রেমিক মনোরঞ্জননের ছুরিকাঘাতে প্রেমিকা টুকটুকি রানি (২৫) ও তার বাবা কানাই রঞ্জন দাস (৫০) গুরুতর আহত হয়েছেন। ...
নাটোরে সড়ক দুর্ঘটনায় নিহত ২জন
নিজস্ব প্রতিবেদক: নাটোরে সড়ক দুর্ঘটনায় দুই যুবক নিহত হয়েছেন। রোববার রাতে শহরের ভাটোদাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, সদর উপজেলার বুড়িদহ এলাকার নুরুর হক সরকার এর ছেলে তুরিন আহম্মেদ (২৮) এবং একই উপজেলার হুগুরিয়া এলাকার নুর হোসেন এর ছেলে নায়িম হোসেন (২৭)। নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মশিউর রহমান জানান, রোববার দিবাগত রাত একটার দিকে তুরিন আহম্মেদ ও তার ...
নগরকান্দায় প্রাইভেট কার দুর্ঘটনায় নিহত ৩
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুর জেলার নগরকান্দায় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের সঙ্গে একটি প্রাইভেট কারের ধাক্কা লেগে মামা-ভাগ্নেসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় পথচারীসহ আহত হয়েছেন অন্তত সাতজন। রবিবার দিবাগত রাত ১০টার দিকে নগরকান্দা উপজেলার ঢাকা-খুলনা মহাসড়কের জিয়াপুলিতে এ দুর্ঘটনা ঘটে। নগরকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছিম জানান, ঢাকা থেকে খুলনাগামী একটি প্রাইভেট কার (ঢাকা মেট্টো-গ ২৫-৬৮৮৩) ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ...
ঈদে নেতাদের প্রতি বেগম খালেদা জিয়ার নির্দেশ
নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতরে ‘নির্যাতনের শিকার’ ও গুম হওয়া নেতা-কর্মী এবং তাদের পরিবারের পাশে দাঁড়াতে দলের নির্বাহী কমিটিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের দায়িত্বশীলদের প্রতি নির্দেশ দিয়েছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। একই সঙ্গে নির্বাচনকে সামনে রেখে জনগণের সঙ্গে সম্পৃক্ততা বাড়াতে নিজ এলাকায় গিয়ে ঈদ উদযাপনেরও পরামর্শ দিয়েছেন দলের নেত্রী। ঈদের পর নির্বাচনকালীন ‘সহায়ক সরকার’ নিয়ে ক্ষমতাসীনদের সঙ্গে যে বোঝাপড়ার কথা বলা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর