১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ৮:০৪

ব্রেকিং নিউজ

শাহজালালে ৯ কেজি সোনা উদ্ধার

দৈনিক দেশজনতা ডেস্ক: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এক যাত্রীর শরীরে লুকানো নয় কেজির বেশি সোনা উদ্ধার করেছেন শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। বুধবার দিবাগত রাতে এই সোনাগুলো উদ্ধার করা হয়। শুল্ক গোয়েন্দা অধিদপ্তরের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো খুদেবার্তায় এ তথ্য জানানো হয়েছে। খুদেবার্তায় বলা হয়, বুধবার মধ্যরাতে শাহজালালে ব্যাংকক থেকে আগত এক যাত্রীর শরীরে লুকায়িত ৯.২৭৮ কেজি স্বর্ণ আটক করেছে শুল্ক গোয়েন্দা। ...

বরিশালে বিএনপির চেয়ারম্যান প্রার্থীদের ওপর হামলা

নিজস্ব প্রতিবেদক:  বরিশাল জেলার দ্বীপ উপজেলা মেহেন্দিগঞ্জে ১৩ জুলাই সাত ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে বিএনপির মনোনিত চেয়ারম্যান প্রার্থীদের ওপর বিভিন্ন অভিযোগ পাওয়া গেছে।বুধবার দুপুর সাড়ে ১২টায় ওই সবপ্রার্থীরা বরিশাল নগরীর সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপির দলীয় কার্যালয়ে এ উপলক্ষে একটি সংবাদ সম্মেলন করে। এতে লিখিত বক্তব্যে পড়েন উত্তর জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক সাংসদ মেজবাহ উদ্দিন ফরহাদ। ...

চট্টগ্রাম মহানগরীর বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার মধ্যে ৪০শতাংশই নিষ্ক্রিয়

নিজস্ব প্রতিবেদক:  চট্টগ্রাম মহানগরীর বিদ্যমান ড্রেনেজ ব্যবস্থার মধ্যে ৪০শতাংশই নিষ্ক্রিয়। কখনো কখনো এই ব্যবস্থা ৭০ শতাংশ পর্যন্ত সক্রিয় করা গেলেও চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী লেফটেন্যান্ট কর্ণেল মহিউদ্দিন আহমদ সংবাদমাধ্যেমকে জানান, চট্টগ্রামের জলাবদ্ধতা স্বস্তিদায়ক পর্যায়ে নিতে হলে ড্রেনেজ ব্যবস্থার ৮০ থেকে ৯০শতাংশ পর্যন্ত সক্রিয় করতে হবে। মূলত ২৭টি ছোট বড় খাল ও ছড়া দিয়ে চট্টগ্রাম মহানগরীর পানি নিষ্কাশন করা হয়। এর ...

পাবনায় রোপা আমন আবাদ অনিশ্চিত অতি বর্ষণে

নিজস্ব প্রতিবেদক:  পাবনা জেলার নয়টি উপজেলাতে অতি বর্ষণের ফলে বীজতলা পানিতে তলিয়ে যাওয়ায় রোপা আমন আবাদ অনিশ্চিত হয়ে পড়েছে। জেলাতে ৫১ হাজার ৩৮৭ হেক্টর জমি আবাদের জন্য ২ হাজার ৫৬৮ হেক্টর জমিতে বীজতলা নির্মাণের পরিকল্পনা রয়েছে কৃষি বিভাগের। এ আবাদ থেকে প্রায় দেড় লাখটন চাল উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে। এরই মধ্যে প্রায় ৫০০ হেক্টর জমিতে বীজতলা নির্মাণের জন্য বীজ ...

পটুয়াখালীতে ক্ষোভে ফুঁসছে জনগণ এলজিইডির সড়কের বেহাল দশা

নিজস্ব প্রতিবেদক:  পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পূর্ব-পশ্চিম গেইট সংলগ্ন এলজিইডি’র সড়ক ও পীরতলা বাজার সড়ক দীর্ঘদিন খানা-খন্দ আর কাঁদায় বেহাল অবস্থায় থাকার কারণে জনসাধারণে মাঝে তীব্র ক্ষোভ দেখা দিয়েছে। বৃষ্টিতে জমে থাকা পানিতে রাস্তার কার্পেটিং উঠে পুরো রাস্তা জুড়ে সৃষ্টি হয়েছে খানা-খন্দ। সড়কের অধিকাংশ স্থানে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের প্রবেশমুখের সড়কটি দীর্ঘদিন যাবৎ এমন বেহাল অবস্থায় থাকলেও ...

৩০ জুলাই থেকে সংলাপ শুরু হবে: ইসি

নিজস্ব প্রতিবেদক:  আগামী ৩০ জুলাই থেকে সুশীল সমাজের প্রতিনিধিসহ সব রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার দুপুরে নির্বাচন কমিশন সচিবালয়ে কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল শাহাদাত হোসেন চৌধুরী সাংবাদিকদের এ তথ্য জানান। নির্বাচন কমিশনার আরো জানান, ভোটার তালিকা নির্ভুল করতে ২৫ জুলাই থেকে ভোটার তালিকা হালনাগাদের কাজ শুরু হবে। জাতীয় নির্বাচনে কোনোরকম চাপ সৃষ্টি না করে সুষ্ঠুভাবে ...

মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক:  রাজধানীর মিরপুরে ৩৯টি বিহারী ক্যাম্প উচ্ছেদ না করার জন্য চিরস্থায়ী নিষেধাজ্ঞা চেয়ে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হকসহ ১৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। বুধবার ঢাকার প্রথম সিনিয়র সহকারী জজ আদালতে মামলাটি করেন পল্লবী বিহারী ক্যাম্পের ৩৬ জন সদস্য। আদালত মামলাটি গ্রহণ করেন। মামলা নম্বর- ২৫৯/১৭। মামলায় উল্লেখযোগ্য বিবাদীরা হলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক, গৃহায়ণ ...

চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত

নিজস্ব প্রতিবেদক: সিলেট নগরীতে অনুমোদনহীন ওষুধ বিক্রির দায়ে চার ফার্মেসিকে ৩৭ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সাথে অনুমোদনহীন ওষুধগুলোও জব্দ করা হয়। বুধবার (৫ জুলাই) দুপুরে নগরীর বন্দরবাজার ও দক্ষিণ সুরমায় অভিযান পরিচালনা করে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত। এসময় বন্দরবাজারের আল হেরা ফার্মেসি থেকে ৪০ হাজার টাকার অনুমোদনহীন ওষুধ জব্দ ও ১০ হাজার টাকা জরিমানা এবং মেসার্স এ ...

ভূমধ্যসাগরে নৌকাডুবি, ৪৯ শরণার্থীর প্রাণহানির আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক: ভূমধ্যসাগরের আলবোরানে একটি রাবারের নৌকাডুবিতে ৪৯ শরণার্থীর প্রাণহানি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। স্প্যানিশ কোস্টগার্ড জানিয়েছে নৌকাডুবির ঘটনায় তারা তিনজনকে উদ্ধার করেছে। তবে এখন ৪৯ জন নিখোঁজ রয়েছে। শরণার্থীরা মরক্ক থেকে রাবারের নৌকাযোগে ইউরোপে যাচ্ছিল এমন সময় নৌকাডুবির ঘটনা ঘটে। নৌকাটিতে ৫২ জন আরোহী ছিলেন। স্পেনের আলবোরান দ্বীপ থেকে ৫০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিম থেকে অর্ধ-নিমজ্জিত নৌকাটি শনাক্ত করে দেশটির ...

সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারী আটক

নিজস্ব প্রতিবেদক: হযরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সাড়ে চার কেজি স্বর্ণসহ দুই নারীকে আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। আটকরা হলেন- কক্সবাজারের চকোরিয়ার নাসিমা আক্তার এবং চট্টগ্রামের সাতকানিয়ার জেসমিন আক্তার। জব্দকৃত স্বর্ণের আনুমানিক মূল্য দুই কোটি ৩০ লাখ টাকা। আটক দুই নারীর বিরুদ্ধে বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ড. মইনুল খান ...