নিজস্ব প্রতিবেদক: অভ্যন্তরীণ চাহিদা পূরণে পাঁচ লাখ টন অপরিশোধিত লবণ আমদানির সিদ্ধান্ত নিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। দেশে লবণ উৎপাদন লক্ষ্য পূরণ হচ্ছে না। এ অবস্থায় পণ্যটির সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে বুধবার এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানায় বাণিজ্য মন্ত্রণালয়। বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, আনুষ্ঠানিকতা সম্পন্ন করে কয়েক দিনের মধ্যে লবণ আমদানি করা হবে। শিগগিরই এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে। ...
ব্রেকিং নিউজ
হাইতির উদ্দেশে ১৬০ পুলিশ সদস্যের ঢাকা ত্যাগ
নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর হাইতি মিশনে ব্যানএফপিইউ-৩ (BANFPU-3) কন্টিনজেন্ট প্রতিস্থাপনের জন্য ঢাকা ত্যাগ করেছে বাংলাদেশ পুলিশের ১৬০ সদস্যের একটি দল। বুধবার রাতে ইউএন চার্টার ফ্লাইটে হাইতির উদ্দেশে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর ত্যাগ করেন তারা। কন্টিনজেন্টের নেতৃত্বে রয়েছেন পুলিশ সুপার মির্জা আবদুল্লাহেল বাকী। বিষয়টি নিশ্চিত করে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) সহেলী ফেরদৌস জানান, পুলিশ সদর দফতরের ...
অটোচালক হত্যায় দুই ভাইসহ তিনজনের মৃত্যুদণ্ড
নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে কালিয়াকৈর উপজেলার রতনপুর এলাকায় এক অটোরিকশা চালাককে হত্যার দায়ে দুই ভাইসহ তিন আসামির মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এ কে এম এনামুল হক বুধবার এ দণ্ডাদেশ দেন। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এ ছাড়া মামলার অপর একটি ধারায় (দস্যুতার) প্রতেককে ১০ বছর করে সশ্রম করাদণ্ড এবং ৫ ...
ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে
নিজস্ব প্রতিবেদক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) বুধবার সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় লেনদেন চলছে। আজ বেলা ১২টা পর্যন্ত ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৩ কোটি ৫২ লাখ টাকার শেয়ার। আর সিএসইতে লেনদেন হয়েছে ২১ কোটি ৪৫ লাখ টাকার শেয়ার। বাজার বিশ্লেষণে দেখা যায়, এ সময়ে ডিএসইতে লেনদেনে অংশ নিয়েছে ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৪৬টির, কমেছে ...
কবর থেকে জীবন্ত শিশু উদ্ধার
আন্তর্জাতিক ডেস্ক: মাটিচাপা দিয়ে রাখা সদ্যোজাত এক শিশুর কান্না শুনে তাকে উদ্ধার করা হয়েছে। ভারতের মধ্যপ্রদেশ রাজ্য থেকে উদ্ধার হওয়া ওই শিশুটি এখন পুলিশ হেফাজতে চিকিৎসাধীন রয়েছে। গত সোমবার বিকেলে রাজ্যের বারওয়ানি জেলার ঘুস গ্রাম থেকে স্থানীয়রা ওই শিশুকে উদ্ধার করেন। বারওয়ানি জেলার অতিরিক্ত পুলিশ সুপার টি এস বাঘেল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার ঘুস গ্রামে স্থানীয় একটি কবরস্থানের পাশে ...
কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে নিহত ১ আহত আরো ২ যুবক
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা জেলার মনোহরগঞ্জে ঝগড়া থামাতে গিয়ে ছুরিকাঘাতে ইউসুফ কাজী (১৮) নামে এক কিশোর নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ২ যুবক। তাদেরকে স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। মঙ্গলবার রাত ৯টার দিকে মনোহরগঞ্জ উপজেলার লালচাঁদপুর গ্রামে এই হত্যাকা ঘটনা ঘটে। নিহত ইউসুফ লালচাঁদপুর গ্রামের ওয়াজেদ কাজীর ছেলে। আহতরা হলেন, লালচাঁদপুর গ্রামের শফিউল আলমের ছেলে নেয়ামত উল্লাহ (১৮) এবং ...
ভৈরবে রেললাইনের মাটি সরে ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক: বৃষ্টির কারণে ভৈরবে রেললাইনের মাটি সরে যাওয়ায় ঢাকা-চট্টগ্রাম রেলপথে প্রায় এক ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে। বুধবার সকাল ৬টা থেকে ৬টা ৫৫ মিনিট পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করেনি। আখাউড়া থেকে ঢাকাগামী কমিউটার ট্রেন তিতাস ভৈরব বাজারের পাশে আটকা পড়ে। খবর পেয়ে রেলওয়ের ভৈরব বাজার ঘাটের সহকারী প্রকৌশলী আহসান হাবিবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে যায়। পরে ত্রুটি ...
মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আরও ২ দিন থেমে থেমে বৃষ্টি হবে :আবহাওয়া অধিদফতর
নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মৌসুমী বায়ু সক্রিয় থাকায় আগামী দুইদিন থেমে থেমে বৃষ্টিপাত হওয়ার কথা জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এ সময়ে দেশের কোথাও কোথাও ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে বলে জানানো হয়। এদিকে ভারী বর্ষণের কারণে দেশের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কার কথা জানিয়ে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে অধিদফতর। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের আবহাওয়াবিদ মো. আবুল কালাম মল্লিক বুধবার সকালে জানান, দেশের ...
পিরোজপুরে অগ্নিকাণ্ডে ভস্মীভূত হয় তিনটি দোকান
নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর শহরের ক্লাব সড়কে অগ্নিকাণ্ডে তিনটি দোকান ভস্মীভূত হয়ে গেছে। মঙ্গলবার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে পিরোজপুর ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে এসে নিয়ন্ত্রণে আনে। আগুনে শহরের ক্লাব সড়কের গ্লোব লাইব্রেরি অ্যান্ড স্টেশনারি, একটি কম্পিউটারের দোকান এবং একটি বইয়ের দোকান ভস্মীভূত হয়েছে। স্থানীয়রা জানায়, বইয়ের দোকানের বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে ...
পটিয়ায় বিআরটিসির বাস উল্টে আহত ১৬ জন
নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া উপজেলার গৈরলার টেক এলাকায় বিআরটিসির একটি দোতলা বাস উল্টে কমপক্ষে ১৬ জন আহত হয়েছেন। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ দুর্ঘটনা ঘটে।আহতরা হলেন- মোহাম্মদ আলী (৬০), হাসান উদ্দিন (৩০), শহীদ (৩০), নাছির উদ্দিন (৭২), মালেক (৪০), রিদোয়ান (৩০), শেফালী দাশ (৪২), শওকত (৫০), সজীব (৩০), দাউদ (৬৭), গুরা মিয়া (২২), সাজেদা বেগম (১৭), বিমল সাহা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর