নিজস্ব প্রতিবেদক: মৌসুমী বায়ুর প্রভাবে আজ শনিবার রংপুর, খুলনা, বরিশাল, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। শুক্রবার সন্ধ্যা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। অর্থাৎ আবহাওয়ার এই পূর্বাভাস শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই ...
ব্রেকিং নিউজ
কুমিল্লায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪
নিজস্ব প্রতিবেদক: কুমিল্লায় পৃথক ৩টি সড়ক দুর্ঘটনায় মা-ছেলেসহ ৪ জন নিহত হয়েছেন।শুক্রবার ঢাকা-চট্টগ্রাম ফোরলেনের জেলার সদর দক্ষিণ ও দাউদকান্দিতে পৃথক এসব দুর্ঘটনা ঘটে। এরমধ্যে সদর দক্ষিণ থানার পাশে লরি চাপায় সিএনজি চালিত অটোরিক্সার যাত্রী মা ও ছেলেসহ ৩ জন নিহত হয়। কাভার্ডভ্যান চাপায় অপর এক শিশু নিহত হয় জেলার দাউদকান্দিতে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে জেলার সদর ...
কক্সবাজারে বন্যায় ১১ জনের মৃত্যু
নিজস্ব প্রতিবেদক: ভারী বর্ষণ থেমে যাওয়ায় কক্সবাজার জেলাব্যাপী বন্যা পরিস্থিতি ধীরে ধীরে উন্নত হচ্ছে। আকাশে মেঘ থাকলেও খানিক রোদের দেখা মিলেছে শুক্রবার বিকেলে। তবে, দুর্ভোগ এখনও কমেনি ওই এলাকায়। এদিকে গত ৫ দিনের অব্যাহত অতিভারী বর্ষণ ও বন্যায় জেলায় এ পর্যন্ত ১১ জনের মৃত্যু হয়েছে। মহেশখালীতে ১ জন, সদরের ইসলামাবাদে ১ জন, রামুতে ৩ জন, উখিয়ায় ৫ জন এবং সীমান্তের ...
জাবিতে চাকরি পেলেন নিহত এসি রবিউলের স্ত্রী
নিজস্ব প্রতিবেদক: গুলশানের হলি আর্টিজান বেকারিতে জঙ্গি হামলায় নিহত পুলিশের সহকারি কমিশনার (এসি) রবিউল ইসলামের স্ত্রীকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চাকরি দেওয়া হয়েছে। রবিউল ইসলাম ওই বিশ্ববিদ্যালয়ের ৩০ তম ব্যাচের বাংলা বিভাগের ছাত্র ছিলেন। গুলশান ট্রাজেডিতে জঙ্গি হামলা প্রতিরোধে রবিউলের আত্মত্যাগের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁর স্ত্রীকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় প্রশাসনিক অফিসার পদে নিয়োগ (এডহক ভিত্তিতে) দেয়া হয়েছে। শুক্রবার দুপুর আড়াইটায় ...
সাইফউদ্দিনের সেঞ্চুরিতে এইচপির তৃতীয় জয়
ক্রীড়া প্রতিবেদক : আগের ম্যাচে বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট। মোহাম্মদ সাইফউদ্দিন এবার ব্যাট হাতে করলেন সেঞ্চুরি। তাতে অস্ট্রেলিয়া সফরে টানা তৃতীয় জয় পেল বিসিবি হাই পারফরম্যান্স (এইচপি) দল। ডারউইনের মারারা ক্রিকেট গ্রাউন্ডে শুক্রবার তৃতীয় একদিনের ম্যাচে নর্দান টেরিটোরি (এনটি) আমন্ত্রিত একাদশকে ৪২ রানে হারিয়েছে লিটন কুমার দাসের দল। এদিন টস জিতে ব্যাট করতে নেমে সাইফউদ্দিনের সেঞ্চুরিতে নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট ...
মিশরে আত্মঘাতী হামলায় ১০ সেনা নিহত
অনলাইন ডেস্ক: মিশরের সিনাইয়ের উত্তরাঞ্চলে রাফাহ সামরিক চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১০ সেনা সদস্য নিহত ও ২০ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজন কর্নেল পদমর্যাদার। দৈনিক দেশজনতা/এমএম
তানোর ইউপি উপ-স্বাস্থ্য কেন্দ্রর বেহাল দশা
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরের বাধাইড় ইউনিয়ন ‘ইউপি’ উপ-স্বাস্থ্য কেন্দ্রে বিদ্যুত ও পানি নাই বিভিন্ন লতাপাতার ঝোড় ঝাড়ে সেটি মশা, সাপ ও ব্যাঙের আবাস ভূমিতে পরিণত হয়ে উঠেছে। তৃণমূলের মানুষের স্বাস্থ্য সেবা দৌড়-গোড়ায় পৌচ্ছে দিতে প্রায় কোটি টাকা ব্যয়ে নির্মিত স্বাস্থ্য-উপকেন্দ্রটি মানুষের কোনো কাজে আসছে না প্রায় পরিত্যক্ত হয়ে পড়েছে। গত ৫ জুলাই বুধবার সরেজমিন দেখা গেছে, তানোর-আমনুরা রাস্তার জুমারপাড়া মোড় ...
রাজশাহীতে অস্ত্রসহ চার জেএমবি আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর দুর্গাপুর ও পুঠিয়া উপজেলায় পুলিশ রাতভর অভিযান অভিযান চালিয়ে তালিকাভূক্ত চার জঙ্গি সদস্যকে আটক করেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে তাদের আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার সুমিত চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন। এসময় জিহাদি বই ও ধরালো অস্ত্রসহ উদ্ধার করা হয়েছে। আটককৃত জেএমবি সদস্যরা হলো- দুর্গাপুরের জয়কৃষ্ণপুর গ্রামের ইসার ছেলে আসলাম (৩৭), খোদাবক্সের ছেলে মোহাম্মদ আলী (৩০) ...
রাজধানীতে ঢাবির পাঁচ শিক্ষার্থীসহ আটক ২৬ জন
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) পাঁচ শিক্ষার্থীসহ ২৬ জনকে আটক করেছে শাহবাগ থানা পুলিশ। বৃহস্পতিবার রাত ১১টার দিকে মাদক সেবনের অভিযোগে ওই ২৬ জনকে আটক করা হয়। আটকদের মধ্যে সাতজনের নাম-পরিচয় জানিয়েছে পুলিশ। তারা হলেন- ঢাবির আইন বিভাগের স্নাতকোত্তরের ছাত্র রেজোয়ানুল হক চৌধুরী, বাংলা বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র আনোয়ার হোসেন, সংগীত বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র সুজন ...
ময়মনসিংহে পুলিশ পিটিয়ে আসামি ছিনতাই যুবলীগ নেতার
নিজস্ব প্রতিবেদক: ময়মনসিংহে পুলিশের কাছ থেকে আসামি ছিনিয়ে নিয়েছে মহানগর যুবলীগ নেতা মনিরুজ্জামান রনির (৩৩) নেতৃত্বে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার রাত ১১টার দিকে শহরের কলেজ রোড এলাকায় এই ঘটনা ঘটে। ছিনিয়ে নেওয়া ওই আসামি অপু। পরে রনির অনুসারিরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মামলার বাদীকে তুলে নিতে ২নং পুলিশ ফাঁড়িতে হামলা চালায়। পুলিশ বাধা দিলে তারা ফাঁড়িতে ব্যাপক ভাংচুর চালায়। এ নিয়ে পুলিশের সঙ্গে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর