১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৪

ব্রেকিং নিউজ

চিকুনগুনিয়ার দায় নিচ্ছে না কোনো পক্ষই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীতে চিকুনগুনিয়া আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। বিশেষজ্ঞরা বলছেন, ঢাকায় চিকুনগুনিয়া মহামারি আকারে রূপ নিয়েছে। মেয়র আনিসুল হক বলেছেন, মহামারি হোক আর যাই হোক; এজন্য ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) দায়ী নয়। স্বাস্থ্য মন্ত্রণালয় চিকুনগুনিয়ার বিস্তারের জন্য সিটি করপোরেশনগুলোর ব্যর্থতাকে দায়ী করলেও এ অভিযোগ অস্বীকার করেছেন ডিএনসিসি মেয়র। এদিকে অভিযোগ পাওয়া গেছে, চিকুনগুনিয়ায় চিকিৎসায় শুধু প্যারাসিটামলের কথা বলা হলেও ...

প্রধানমন্ত্রীকে রেখে সহায়ক সরকার নয়: খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে নির্বাচনকালীন কোনো সহায়ক সরকার বিএনপি মানবে না বলে আবারো বলেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সভায় খালেদা জিয়া জুরালোভাবেই এ অভিমত ব্যক্ত করেছেন বলে বৈঠক সূত্রে জানা গেছে। খালেদা জিয়া বৈঠকে বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রেখে কোনো সহায়ক সরকার হবে না। কারণ লেভেল প্লেয়িং ফিল্ডের প্রধান অন্তরায় হচ্ছেন প্রধানমন্ত্রী। ...

এবার ইরানের মর্টার হামলা করলো পাকিস্তান ভূখণ্ডে

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তান ভূখণ্ডে বেলুচিস্তানে পাঞ্জগুর সীমান্তের কাছে তিনটি মর্টার শেল হামলা চালিয়েছে ইরানি সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পরে সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। বেলুচিস্তানের আধা সামরিক বাহিনী লেভিসের কর্মকর্তাদের বক্তব্যকে কোট করে পাকিস্তানের বেশ কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, পাকিস্তানি ভূখন্ডের প্রায় দেড় কিলোমিটারের মধ্যে ওই মর্টার শেলগুলো আঘাত করে। ইরানের সঙ্গে পাকিস্তানের ৯০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত এলাকা ...

সাভারে অর্ধগলিত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: সাভারে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে সাভারের তেঁতুলঝোড়া ইউনিয়নের হেমায়েতপুরের পূর্বহাটি এলাকার একটি বাড়ি থেকে ওই নারীর লাশ উদ্ধার করে সাভার মডেল থানা পুলিশ। পুলিশ জানায়, সকালে পূর্বহাটি এলাকার একটি বাড়ির রুমে অজ্ঞাত এক নারীর অর্ধগলিত লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে সাভার মডেল থানায় খবর দিলে পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ...

চীনা যুদ্ধজাহাজ তাইওয়ানের জলসীমায়

আন্তর্জাতিক ডেস্ক: এবার তাইওয়ানের জলসীমায় প্রবেশ করেছে চীনের একমাত্র বিমানবাহী যুদ্ধজাহাজ ‘লিয়াওনিং’। এমটাই অভিযোগ করেছে তাইপে। আর খবরটি নিশ্চিত করেছে তাইওয়ানের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ব্যাপারে এক বিবৃতিতে মন্ত্রণালয় বলেছে, তাইওয়ানের সামরিক কর্মকর্তারা জাহাজ ঢোকার বিষয়টি পর্যবেক্ষণ করেছেন। জাহাজটি তাইওয়ান প্রণালী দিয়ে বিমান প্রতিরক্ষা শণাক্তকরণ অঞ্চলে প্রবেশ করে এবং পরে তা হংকংয়ের দিকে চলে যায়। তবে এসময় কোনো অস্বাভাবিক ঘটনা ...

আজ লন্ডনে যাচ্ছেন বেগম খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ শনিবার লন্ডনে যাচ্ছেন। সন্ধ্যা সাড়ে ৭টায় এমিরেটস এয়ারলাইন্সের ৫৭৮ ফ্লাইটে লন্ডনের উদ্দেশে তার ঢাকা ত্যাগ করার কথা রয়েছে।বিএনপি চেয়ারপারসনের কার্যালয় সূত্রে জানা গেছে, খালেদা জিয়ার সঙ্গে তার একান্ত সচিব এ বি এম আব্দুস সাত্তার ও গৃহপরিচারিকা ফাতেমা বেগমও যাচ্ছেন। এ ছাড়া দলের বেশ কয়েকজন সিনিয়র ও মধ্যম সাড়ির নেতা লন্ডনে যাচ্ছেন। দলীয় ...

কাপ্তাই লেকে তলিয়ে একজনের মৃত্যু

রাঙ্গামাটি প্রতিনিধি: রাঙামাটিতে কাপ্তাই লেকে তলিয়ে একজনের মৃত্যু হয়েছে। তার নাম রতন জ্যোতি চাকমা (৪৫)। বৃহস্পতিবার রাতে শহরের কলেজগেট মন্ত্রিপাড়া এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতের মরদেহ উদ্ধার করা হয় শুক্রবার বিকাল সাড়ে ৫টার দিকে। রাঙামাটি কোতোয়ালি থানার উপ-পরিদর্শক আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ ও স্থানীয়রা জানান, স্থানীয় বাসিন্দা রতন জ্যোতি চাকমা বৃহস্পতিবার রাত ৯টার দিকে একটি ছোট নৌকায় চড়ে ওই ...

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রী শনিবার ও মাস্টার্সের পরীক্ষা রবিবার শুরু

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৫ সালের ডিগ্রী পাস ও সার্টিফিকেট কোর্স (পুরাতন সিলেবাস) পরীক্ষা শনিবার এবং রবিবার হতে ২০১৫ সালের মাস্টার্স ১ম পর্ব ও ২০১৪ সালের মাস্টার্স শেষ পর্ব (বিশেষ) পরীক্ষা শুরু হবে। সকল পরীক্ষার বিস্তারিত সময়সূচী এবং কেন্দ্র তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইট (www.nu.edu.bd) এ পাওয়া যাবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতরের পরিচালক (ভারপ্রাপ্ত) মোঃ ফয়জুল করিম জানান, ...

যমুনার বাঁধ ভেঙে শত শত বাড়িঘর প্লাবিত

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জ সদর উপজেলার বাহুকায় বাঁধ ভেঙে শত শত বাড়িঘর প্লাবিত হয়েছে। এতে আতঙ্কিত হয়ে পড়েছেন স্থানীয় লোকজন। সেনাবাহিনীর ১১ রিভার ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন ভাঙন ঠেকাতে কাজ করছে।গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে রতনকান্দি ইউনিয়নের বাহুকা এলাকায় যমুনা নদীর বাঁধে ভাঙন দেখা দেয়। শুক্রবার দুপুরের মধ্যে বাঁধের ভাঙা অংশ মেরামত করা সম্ভব হবে বলে জানিয়েছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী ...

আল-আকসা মসজিদে জুমার নামাজ বাতিল করলো ইসরাইল

নিজস্ব প্রতিবেদক: গোলাগুলির ঘটনার পর নিরাপত্তার অজুহাতে ইসরাইলি কর্তৃপক্ষ শুক্রবার আল-আকসা মসজিদে প্রায় ৫০ বছর পর প্রথমবারের মতো জুমার নামাজ বাতিল করলো। এছাড়া ইসরাইলি পুলিশ আল-আকসা মসজিদ চত্বরে গুলি করে তিন ফিলিস্তিনিকে হত্যা করেছে। আল-আকসা মসজিদের সীমানায় ইসরাইলি পুলিশের সাথে বন্দুকধারীদের গোলাগুলির ঘটনা ঘটে এই অভিযোগে জুমার নামাজ বাতিলসহ আশেপাশে এলাকা বদ্ধ করে দেয় ইসরাইলি কর্তৃপক্ষ। ইসরাইলি পুলিশ দাবি করেছে ...