১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১:১৫

ব্রেকিং নিউজ

ঝাঁজ বেড়েছে আদা-পেঁয়াজের

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে মাংসের অত্যাবশ্যকীয় মসলা আদা ও পেঁয়াজের দাম হঠাৎ বেড়ে গেছে। পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে আদার দাম কেজিতে ৬০ টাকা বেড়েছে। এ ছাড় পেঁয়াজের দাম বেড়েছে ১৫-২০ টাকা পর্যন্ত। রাজধানীর রামপুরা ও মেরাদিয়া বাজার ঘুরে দেখা গেছে, ৮০ টাকার আদা বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। এবং ২০ টাকার পেঁয়াজ ৩৫-৪০ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ...

সংঘর্ষে গুলিবিদ্ধ সাভার আ’লীগের সাংগঠনিক সম্পাদক

নিজস্ব প্রতিবেদক: আশুলিয়ার বেলমা আড়াগাঁও এলাকায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন গুলিবিদ্ধসহ আহত হয়েছে আরও অন্তত ৫ জন। পুলিশের ধারণা পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা ঘটে থাকতে পারে। গুলিবিদ্ধরা হলো- সাভার উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কামাল উদ্দিন (৬৫) ও ইনসান (৩২)। আহত অন্যদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এই ঘটনা ঘটে। ...

তারামন বিবিকে হেলিকপ্টারে ঢাকায় আনা হচ্ছে

নিজস্ব প্রতিবেদক: অবস্থার অবনতি হওয়ায় বীরপ্রতীক তারামন বিবিকে উন্নত চিকিৎসার জন্য কিছুক্ষণের মধ্যে হেলিকপ্টারে করে ঢাকায় নেওয়া হবে। শনিবার বেলা সোয়া ১২টায় রংপুর সিএমএইচ থেকে তারামন বিবির ছেলে তাহের আলী সাংবাদিকদের জানান, তারা এখনও সিএমএইচ এ অবস্থান করছেন। তার মায়ের অবস্থার অবনতি হওয়ায় চিকিৎসকরা ঢাকা সিএমএইচ’এ রেফার্ড করেছেন। সরকারিভাবে তাকে হেলিকপ্টারে করে ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে। দীর্ঘদিনের শ্বাসকষ্ট আর কাশি বাড়ায় ...

আওয়ামী সরকারই ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে : মান্না

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারই ধর্ষকদের প্রশ্রয় দিচ্ছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। জাতীয় প্রেস ক্লাবের সামনে শুক্রবার এক মানববন্ধনে এ অভিযোগ করেন তিনি। বগুড়ায় ধর্ষণ ও নির্যাতন, শাহবাগে সিদ্দিকুরের দৃষ্টি হরণ, ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক কর্তৃক ছাত্রদের পেটানো, ক্রসফায়ারে মানুষ হত্যাসহ দেশব্যাপী অরাজকতার প্রতিবাদে নাগরিক ঐক্য এ মানববন্ধনের আয়োজন করে। বগুড়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ...

মক্কায় বাংলাদেশি ৩ হজযাত্রীর মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: চলতি বছর পবিত্র হজ পালন করতে এসে সৌদি আরবে শুক্রবার পর্যন্ত মৃত্যু হয়েছে ৩ বাংলাদেশির। মৃত হজযাত্রীরা হলেন, রাজবাড়ী জেলার মোঃ আব্দুল রাজ্জাক (৭৫) পাসপোর্ট নং BN0607026, বরিশাল জেলার মুলাদী উপজেলার ফরিদ উদ্দিন (৬২) তার পাসপোর্ট নং BM0953555 এবং নেত্রকোনা সদর উপজেলার খন্দকার এ আর এম ইউসুফ তার পাসপোর্ট নং BM0923253। তারা সবাই মক্কায় মারা গেছেন। হজ মন্ত্রণালয়ের ...

জাবি শিক্ষার্থীদের মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে কতৃপক্ষ

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনের মুখে অবশেষে শিক্ষার্থীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহারের সিদ্ধান্ত নিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি) প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের এ ঘোষণার পর আন্দোলন প্রত্যাহার করে নিয়েছেন শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে প্রায় নয় ঘণ্টা আলোচনার পর রাত ৩টার দিকে এ সিদ্ধান্তের কথা জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক এ তথ্য জানিয়েছেন। রেজিস্ট্রার আবু বকর সিদ্দিক জানান, বিকেলে ...

নেত্রকোণায় আ.লীগ-বিএনপি সংঘর্ষ, এএসপিসহ আহত ১০

নিজস্ব প্রতিবেদক: নেত্রকোণার দুর্গাপুরে আওয়ামী লীগ ও বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ সংঘর্ষে একজন পুলিশ কর্মকর্তাসহ অন্তত ১০ জন আহত  হয়েছেন। স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুর দুইটার দিকে উপজেলা সদরে এই সংঘর্ষ হয়েছে। বিএনপির সদস্য সংগ্রহ অভিযান কর্মসূচি পালনের সময় এই সংঘর্ষ বাঁধে। অতিরিক্ত পুলিশ সুপার এস এম আশরাফুল হক জানান, সহকারী পুলিশ সুপার শিবলি সাদিক ঘটনার সময় কিছুটা আঘাত ...

বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত মিলেছে

নিজস্ব প্রতিবেদক: বগুড়ায় নির্যাতনের শিকার ছাত্রীকে ধর্ষণের আলামত পাওয়া গেছে ডাক্তারি পরীক্ষায়। শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগ থেকে ওই পরীক্ষার প্রতিবেদন বৃহস্পতিবার বিকেলে পুলিশকে দেওয়া হয়েছে। এদিকে ধর্ষক শহর শ্রমিক লীগের বহিষ্কৃত আহ্বায়ক তুফান সরকারের স্ত্রীর বড় বোন পৌর কাউন্সিলর মারজিয়া হাসান রুমকির বাড়িতে বৃহস্পতিবার রাতে অভিযান চালিয়ে ওই ছাত্রী ও তার মাকে নির্যাতন ও ন্যাড়া করে ...

মানুষের নাগালের বাইরে চলে যাচ্ছে অধিকাংশ সবজি

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে অব্যাহত দাম বাড়ায ক্রমেই সাধারণ মানুষের নাগালের বাহরে চলে যাচ্ছে অধিকাংশ সবজি। বৃষ্টির কারণে পর্যাপ্ত জোগান না থাকার অজুহাতে প্রতিদিনই কোনো না পণ্যের দাম বাড়াচ্ছে বিক্রেতারা। তাই মধ্যম ও স্বল্প আয়ের মানুষরা পড়ছেন বিপাকে। রাজধানীর বাজারগুলোতে সপ্তাহের ব্যবধানে পেঁয়াজ, কাঁচা মরিচ, টমাটো ও শসাসহ সব ধরনের সবজির দাম প্রায় দ্বিগুণ বেড়েছে। এ ছাড়া আমদানি করা চাল ...

ঢাবিতে ভর্তির আবেদন শুরু ৭ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট সোমবার থেকে শুরু হবে। সোমবার দুপুর ২টা থেকে শুরু হয়ে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত তা চলবে। বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভা কক্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক কমটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। ভিসি অধ্যাপক ড. আ আ ম স আরেফিন ...