১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১২

ব্রেকিং নিউজ

চট্টগ্রামের চাক্তাইয়ে চালপট্টিতে আগুন

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম মহানগরীর বাণিজ্যের প্রাণকেন্দ্র চাক্তাইয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে কারখানাসহ কয়েকটি দোকান পুড়ে গেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের ১২টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী ব্যবস্থাপক অুনপম দাশ জানান, আজ রবিবার সকাল ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। শনিবার দিনগত রাত তিনটার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। ...

দিলীপ কুমারের স্বাস্থ্যের কিছুটা উন্নতি

বিনোদন ডেস্ক  কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমার বিগত পাঁচ দিন ধরে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি রয়েছেন। তার শারীরিক অবস্থার সামান্য উন্নতি হয়েছে। ইন্ডিয়া টুডের খবর অনুযায়ী, চিকিৎসকরা সাংবাদিকদের বলেছেন, ‘দিলীপ কুমারের জ্ঞান রয়েছে। তিনি খাবার খেয়েছেন। নিঃশ্বাসের সমস্যা বা জ্বর নেই। মূত্রাশয়ের সমস্যা কমেছে। এগুলো উন্নতির লক্ষণ। তবে ক্রিয়েটিনিন লেভেল কম।’ বেশ কয়েক বছর ধরেই এই অভিনেতা বার্ধক্যজনিত রোগে ভুগছেন। তিনি ...

যুক্তরাষ্ট্রে মসজিদে বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে একটি মসজিদে বোমার বিস্ফোরণ ঘটেছে। তবে এতে কেউ হতাহত হয়নি।  সিএনএন’র খবরে এ তথ্য পাওয়া গেছে। পুলিশ জানিয়েছে, শনিবার ভোরে মিনিয়াপোলিসের ব্লুমিংটনে অবস্থিত দার আল ফারুক মসজিদে মুসল্লিরা ফজরের নামাজের জন্য যখন জড়ো হচ্ছিলেন, তখনই ইমামের অফিস কক্ষে বিস্ফোরণটি হয়। এরইমধ্যে শুরু হয়েছে ঘটনার তদন্ত। প্রাথমিক তদন্তে পুলিশ জানিয়েছে, তারা ধারণা করছেন মসজিদে বিস্ফোরিত ...

চুরির দায়ে ইউপি সদস্য কারাগারে

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় চুরির দায়ে ইউপি সদস্যসহ দুই জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার বিকেলে সিরাজগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক দু’জনকেই কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এরা হলেন- উপজেলার কয়ড়া ইউনিয়ন পরিষদের সদস্য ইউসুফ আলী ও শাহজাদপুর উপজেলার দিলরুবা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা রফিকুল ইসলাম রফিক। এর আগে শুক্রবার রাতে উপজেলার ভদ্রকোল গ্রামের আব্দুল মান্নান নামে এক কৃষকের ...

মাশরাফি হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে

স্পোর্টস ডেস্ক: শিরোনাম পড়ে চমকে ওঠার কথা। কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক আশ্বস্ত করছেন সবাইকে। গুরুতর কিছু নয়। শনিবার সকালে কফের সাথে কিছুটা রক্ত উঠে এসেছিল। ব্যাপারটা কি? তাই জানতে বাংলাদেশের ওয়ানডে দলের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এদিন হাসপাতালে গেলেন। সেখানে পরীক্ষায় অবশ্য গুরুতর কিছু ধরা পড়েনি। সাধারণ ব্যাপার। বিসিবি চিকিৎসক ডা. ডেবাশীষ চৌধুরীর কাছে খবর নিয়ে জানা গেল ভক্ত-সমর্থকদের ...

রাজধানীতে সবজি বিক্রি হচ্ছে বাড়তি দামে

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন কাঁচাবাজারে মাত্র একদিনের ব্যবধানে ১০ থেকে ১২ টাকা বাড়তি দামে বিক্রি হচ্ছে বিভিন্ন সবজি। দেশের বিভিন্ন অঞ্চলে বন্যার অজুহাত দেখিয়ে ব্যবসায়ীরা সাধারণ মানুষের কাছ থেকে বেশি দাম নিচ্ছে এমন অভিযোগ করেছেন ক্রেতারা। শুক্রবার সকালে রাজধানীর কারওয়ান বাজার, মোহাম্মদপুর টাউন হল মার্কেট, নিউমার্কেট কাঁচাবাজার, জিগাতলা কাঁচাবাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে। বাজার ঘুরে দেখা গেছে, গতকালের ...

সরকারের সকল কর্মকাণ্ড এখন বেআইনি: রিজভী

নিজস্ব প্রতিবেদক: ‘ষোড়শ সংশোধনী যতবার আদালত বাতিল করবে ততবার সংসদে তা পাশ করা হবে’ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের এই বক্তব্য আদালত অবমাননার শামিল বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমদ। শনিবার দুপুর পৌনে ১২টায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন মন্তব্য করেন তিনি। রিজভী বলেন, মন্ত্রীর এই বক্তব্য বার্ধক্যজনিত বা ক্ষমতা হারানোর ...

নবীনগর আগুনে পুরে ছাই,গ্যাস ব্যবসায়ীরা সেফটি লাইসেন্স করনি

মো.আশিকুর রহমান,নবীনগর,(ব্রাহ্মনবাড়িয়া) প্রতিনিধি ব্রাক্ষনবাড়ীয়ার নবিনগরের শ্রীঘর বাজারে গত কাল রাত্র ৮ দিকে মোম বাতির আগুন হতে আগুন লেগে বাজারের ৩ টি দোকান পুড়ে যায়। প্রত্যক্ষ দর্শীদের বরাত দিয়ে জানা যায়। শ্রীঘর বাজারের মুদি ব্যাবসায়ী মো.কবির মোল্লার দোকানে জালানো মোমবাতি থেকে আগুনের সূত্রপাত ঘটে। এতে মো.আলমগীর হোসেনের( পশু চিকিৎসক)এর ফার্মেসি মো.নাছির মিয়ার খাবার হোটেল, এই তিনটি দোকান সম্পুর্ন ভাবে আগুন লেগে ...

বরিশালে নারী নির্যাতন বন্ধের দাবিতে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক: ‘ধর্ষক কোন মানুষ না, ইভটিজার ধর্ষকদের বয়কট করুন’,- স্লোগানে বগুরায় কিশোরী ধর্ষণ ও মা-মেয়ে নির্যাতন, সিদ্ধিরগঞ্জে ট্রাকে তুলে ধর্ষণসহ দেশব্যাপী চলমান নারী নির্যাতন বন্ধের দাবিতে বরিশালে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সাংস্কৃতিক সংগঠন ‘উত্তরন’ এর আয়োজনে সরকারি ব্রজমোহন কলেজের শহীদ মিনার গেটের সামনে মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি দিদারুল ইসলাম। বক্তব্য রাখেন ব্রজমোহন কলেজের উপাধ্যক্ষ স্বপন কুমার পাল, সংগঠক ...

চুয়াডাঙ্গায় ভারতীয় ওষুধ জব্দ

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা ৬ বিজিবির আওতাধীন পৃথক দুটি স্থানে অভিযান চালিয়ে ৭৭ লাখ ৭৫ হাজার টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ জব্দ করা হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে আজ এবং শুক্রবার রাতে অভিযান দু’টি চালায় বিজিবি। চুয়াডাঙ্গা ৬ বিজিবির অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুর কবীর আজ দুপুরে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ মাগুরা জেলা সদরের পাকা রাস্তার উপর অভিযান ...