নিজস্ব প্রতিবেদক: দ্রুত বিশেষ বিসিএসের মাধ্যমে ১০ হাজার চিকিৎসক নিয়োগ দেয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে প্রথমে তিন হাজার এবং পরে পর্যায়ক্রমে আরো সাত হাজার চিকিৎসক নিয়োগ দিয়ে সারাদেশের মাঠপর্যায়ে চিকিৎসক সংকট নিরসন করা হবে। এ ছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির শূন্য পদে প্রায় ৪০ হাজার জনবল নিয়োগেরও উদ্যোগ নেওয়া হচ্ছে। ...
ব্রেকিং নিউজ
ঢাবিতে অনার্স ভর্তির আবেদন প্রক্রিয়া শুরু ৭ আগস্ট
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষে অনলাইনের ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ৭ আগস্ট সোমবার থেকে শুরু হবে। সোমবার বেলা ২টা থেকে শুরু হয়ে ২৯ আগস্ট রাত ১০টা পর্যন্ত তা চলবে। আজ বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট সভা কক্ষে প্রথম বর্ষ (সম্মান) শ্রেণিতে ভর্তি বিষয়ক কমটির সাধারণ সভায় এ সিদ্ধান্ত হয়। ভিসি অধ্যাপক ড. আ আ ম স ...
শেখ হাসিনার ক্ষমতায় থাকার আশা পূরণ হবে না: দুদু
নিজস্ব প্রতিবেদক শেখ হাসিনা আরেকবার ক্ষমতায় থাকতে চায়, তাদের নেতারা এমনটাই বলেন। আর সেজন্যেই তারা এ রকম একটি নির্বাচনের ব্যবস্থা করছে। কিন্তু জনগণকে ঠকিয়ে দিবাস্বপ্ন যতই দেখেন তা আর বাস্তবায়ন হবে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। বৃহস্পতিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন ঢাকা মহানগর দক্ষিণ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান ...
রোহিঙ্গাদের দেশে ফিরিয়ে নেয়ার আহ্বান ওআইসি মহাসচিবের
নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারে সেনা-পুলিশের নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গা জনগোষ্ঠীকে ফিরিয়ে নেয়ার আহ্বান জানিয়েছেন ইসলামি সহায়তা সংস্থার (ওআইসি) মহাসচিব ইউসেফ বিন আহমদ আল ওসাইমিন। বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলীর সঙ্গে তার কার্যালয়ে স্বাক্ষাৎ শেষে ওসাইমিন গণমাধ্যমের সামনে এ আহ্বান জানান। এসময় রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিকত্ব দেয়ারও আহ্বান জানান ওআইসি মহাসচিব। বিপুল সংখ্যাক রোহিঙ্গাকে আশ্রয়, খাবার ও ...
সুযোগ পেলেই সরকার থেকে বেরিয়ে আসবো: এরশাদ
নিজস্ব প্রতিবেদক: সুযোগ পেলেই সরকার থেকে জাতীয় পার্টি বেরিয়ে আসবে বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। বৃহস্পতিবার বেলা ১২ টার দিকে বনানীতে এক অনুষ্ঠানে তিনি এ কথা জানান। এরশাদ বলেন, বিরোধীদল হয়েও সরকারে থাকা লজ্জাজনক। আমাদের সিদ্ধান্ত হয়ে গেছে। সুযোগ পেলেই জাতীয় পার্টি সরকার থেকে বেরিয়ে আসবে। তিনি বলেন, দেশে সুশাসন নেই। তবে, সরকারের পদত্যাগ চায় না জাতীয় পার্টি। ...
সাতক্ষীরায় জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ গ্রেফতার ৪৮
নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরায় পুলিশ অভিযান চালিয়ে জামায়াতের কেন্দ্রীয় নেতাসহ ৪৮ জনকে গ্রেফতার করেছে। বুধবার দুপুর থেকে বৃহস্পতিবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার জামায়াত নেতা হলেন— কেন্দ্রীয় শুরা সদস্য মাওলানা আব্দুল বারী ও সদর উপজেলা জামায়াতের আমির মোহাম্মদ আলী। এদিকে বিভিন্ন অভিযোগে তাদের বিরুদ্ধে ১২টি মামলা করা হয়েছে। পুলিশ জানায়, সাতক্ষীরা সদর ...
ঢাবির সিনেট প্যানেলের কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ
নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নির্বাচনের জন্য সিনেট মনোনীত তিন সদস্যের প্যানেলের পরবর্তী কার্যক্রম স্থগিত করেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার সকালে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বেঞ্চ এই আদেশ দেন। একইসঙ্গে গত ২৯ জুলাইয়ের সিনেট বৈঠক নিয়ে হাইকোর্টের জারি করা রুল চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তি করতে নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়াও এ রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ঢাকা ...
জাবির ৭০ শিক্ষার্থীকে নোটিশ
নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি অ্যান্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের ৭০ জনকে শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। ফেইসবুকে নিজেদের গ্রুপে শিক্ষকদের পড়ানোর সমালোচনা করায় তাদের কারণ দর্শাতে বলা হয়েছে। এ ঘটনা তদন্তে বিভাগের সহযোগী অধ্যাপক আব্দুল্লাহ মোহাম্মদ সোহায়েলকে আহ্বায়ক করে একটি কমিটি গঠন করা হয়েছে। গতকাল বুধবার প্রত্যেক শিক্ষার্থীকে চিঠি পাঠিয়ে আজ বৃহস্পতিবার সকালে ওই তদন্ত কমিটির সামনে হাজির হতে ...
কোলগেট টুথপেস্টে আছে অতিমাত্রায় ক্ষতিকর ট্রাইক্লোসন
আন্তর্জাতিক ডেস্ক: ওরাল স্বাস্থ্য ব্রান্ড কোলগেটের টুথপেস্টে নিষিদ্ধি উপাদান ব্যবহারের অভিযোগ উঠেছে। এই টুথপেস্ট ব্যবহারের কারণে মানুষের ক্যান্সারসহ আরো একাধিক রোগ দেখা দিতে পারে। সম্প্রতি নিউজিল্যান্ডের একদল গবেষক কোলগেটের টুথপেস্ট পরীক্ষার পর বলেছেন, কোলগেটের টুথপেস্টে মার্কিন যুক্তরাষ্ট্রের নিষিদ্ধ অ্যান্টি মাইক্রোবায়াল উপাদান ট্রাইক্লোসনের উপস্থিতি পাওয়া গেছে। এই অভিযোগ উঠার পর নিউজিল্যান্ডে কোলগেটের টুথপেস্ট নিয়ে তদন্ত শুরু হচ্ছে। কোলগেট টুথপেস্টে পাওয়া ক্ষতিকর ...
নাটোরে চলছে পরিবহন ধর্মঘট
নিজস্ব প্রতিবেদক: নাটোর-বগুড়া মহাসড়কে অনির্দিষ্টকালের জন্য যাত্রিবাহী বাস চলাচল বন্ধ করে দিয়েছেন নাটোরসহ উত্তর ও দক্ষিণ জেলার বাস মালিকরা। চাঁদাবাজির প্রতিবাদে আজ সকাল থেকে ধর্মঘটের ডাক দেয় তারা। হঠাৎ ধর্মঘটের কারণে নাটোর হয়ে রংপুর-দিনাজপুর-বগুড়াসহ উত্তর ও বরিশাল-খুলনা-কুষ্টিয়াসহ দক্ষিণের জেলায় যাতায়াতকারী যাত্রীদের ভোগান্তিতে পড়তে হয়েছে। নাটোর জেলা বাস মালিক সমিতির সভাপতি লক্ষণ পোদ্দার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিংড়া উপজেলায় ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর