পাইপলাইন মেরামত করায় রবিবার (১২ জানুয়ারি) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত রাজধানীর রামপুরা, পশ্চিম রামপুরা, বনশ্রী ও আশপাশের এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে। তিতাসের এক কর্মকর্তা বলেন, ‘রবিবার গ্যাস না থাকার বিষয়টি আমরা বিজ্ঞাপন দিয়ে জানিয়েছি। লিকেজ সমস্যা নিরসনে পাইপলাইন সংস্কার কাজের জন্য সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত মোট ৯ ঘণ্টা রামপুরা, বনশ্রী ও আশেপাশের এলাকায় গ্যাস থাকবে ...
ব্রেকিং নিউজ
তাবিথের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ
ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) নির্বাচনে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের নির্বাচনী প্রচারণায় হামলার অভিযোগ পাওয়া গেছে। হামলায় একজন আহত হয়েছেন বলে জানা গেছে। হামলাকারীরা প্রার্থী ও তার কর্মী-সমর্থকদের ওপর ইটপাটকেল নিক্ষেপ করেছে বলে অভিযোগ করেছেন তাবিথ আউয়াল। রবিবার বেলা ১১টায় মিরপুর এক নম্বর মাজার রোড এলাকায় প্রচারণা চলাকালে এ হামলার ঘটনা ঘটে বলে তিনি জানান। তাবিথ আউয়াল বলেন, ‘প্রতিপক্ষের ...
হ্যারি-মেগান প্রসঙ্গের দ্রুত নিষ্পত্তি চান রানি
আন্তর্জাতিক ডেস্ক: ব্রিটিশ রাজপরিবারে দুর্যোগের ঘনঘটা। রাজকুমার হ্যারি ও স্ত্রী মেগান রাজ পরিবারের বাইরে চলে যেতে চান। এরই মধ্যে তারা তাদের সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন। তারা রাজ পরিবারের বাইরে গিয়ে নিজেদের মতো করে চলতে চান। এই বিষয়টির দ্রুত নিষ্পত্তি চান ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথ। রাজবাড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের জরুরি তলব করেছেন রানি। কর্মকর্তারা এখন নীল-নকশা বানাতে ব্যস্ত। নকশা মূলত বিপুল সম্পত্তির হিসেব-নিকেশ ...
বিমান ভূপাতিত: মিথ্যা বলায় ইরানে বিক্ষোভ
আন্তর্জাতিক ডেস্ক : ইরানের রাজধানী তেহরানে কয়েকশ বিক্ষোভকারী রাস্তায় নেমে ক্ষোভ প্রকাশ করেছেন। ইউক্রেনের একটি যাত্রীবাহী বিমান, ক্ষেপণাস্ত্র ছুড়ে ভূপাতিত করার বিষয়টি অস্বীকার করার কারণে সংশ্লিষ্ট কর্মকর্তাদের মিথ্যাবাদী বলে অভিহিত করেছে তারা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এক টুইট বার্তার মাধ্যমে এই ‘অনুপ্রেরণামূলক’ বিক্ষোভের প্রতি তার সমর্থন জানিয়েছেন। খবর বিবিসির। শনিবার, অর্থাৎ দুর্ঘটনার তিনদিন পরে ইরান এই বিমানটিকে ‘অনিচ্ছাকৃতভাবে’ ভূপাতিত করার ...
বোর্ড সভায় ক্রিকেটারদের চুক্তি ও পাকিস্তান সফর মূল ইস্যু
ক্রীড়া প্রতিবেদক : বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বোর্ড সভা আজ রোববার মিরপুর হোম অব ক্রিকেটে অনুষ্ঠিত হবে। দুপুর ২টায় সভা শুরু হওয়ার কথা রয়েছে। এটিই হবে চলতি বছরের প্রথম বোর্ড সভা। গুরুত্বপূর্ণ একাধিক ইস্যু উঠতে যাচ্ছে আজকের বোর্ড সভায়। সবার উপরেই থাকছে ক্রিকেটারদের কেন্দ্রীয় চুক্তি। আলোচনার টেবিলের হট ইস্যু পাকিস্তান সফর। মূলত এ দুটো বিষয় নিয়ে দীর্ঘ আলোচনা হওয়ার কথা ...
দেশ-জাতির কল্যাণ কামনায় আখেরি মোনাজাত
টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের আখেরি মোনাজাতে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া করা হয়েছে। রোববার বেলা ১১টা ৪৬ মিনিটে আখেরি মোনাজাত শেষ হয়। এসময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত ছিল পুরা তুরাগ তীর। এর আগে ১১টা ৮ মিনিটে আখেরি মোনাজাত শুরু হয়। আখেরি মোনাজাতে অংশ নেন লাখো মুসল্লি। এবারের মোনাজাত পরিচালনা করেছেন বাংলাদেশে তাবলীগের প্রধান মারকাজ কাকরাইলের মুরুব্বি ...
প্রাইভেটকারে সংসদের ভুয়া লোগো, মিলল ফেনসিডিল-ইয়াবা
নরসিংদী প্রতিনিধি : নরসিংদীর মাধবদীতে প্রাইভেটকারে জাতীয় সংসদের ভুয়া লোগো লাগিয়ে ফেনসিডিল ও ইয়াবা পাচারকালে দুই জনকে আটক করেছে র্যাব-১১। আটকৃতরা হলেন ওয়াসিম মিয়া (৩২) ও রহুল আমিন (৩২)। এ ঘটনায় শনিবার মাধবদী থানায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। র্যাব জানায়, শুক্রবার বিকালে ঢাকা সিলেট মহাসড়কের মাধবদী থানার শেখেরচর মাজার বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় গাড়ি ...
‘জোকার’ অভিনেতা জোয়াকিম ফিনিক্স গ্রেপ্তার
বিনোদন ডেস্ক :সদ্য গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ড বিজয়ী অভিনেতা জোয়াকিম ফিনিক্স গ্রেপ্তার হয়েছেন। গতকাল শুক্রবার তিনি গ্রেপ্তার হন। ওয়াশিংটন ডিসিতে দুবার অস্কারজয়ী অভিনেত্রী জেন ফন্ডার জলবায়ু নিয়ে ‘ফায়ার অ্যান্ড ড্রিল’ আন্দোলনে যোগ দিয়েছিলেন জোয়াকিম। যুক্তরাষ্ট্রের ক্যাপিটাল পুলিশের দেয়া তথ্যমতে, আইন ভঙ্গের কারণে শুক্রবার মোট ১৪৭ জন আন্দোলনকারীকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তাদের তালিকা প্রকাশ করেননি পুলিশ। জানা গেছে, এর মধ্যে জোকার ...
‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক’ পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী
জাককানইবি প্রতিনিধি : ‘প্রধানমন্ত্রী স্বর্ণ পদক-২০১৮’ এর জন্য মনোনীত হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের চার শিক্ষার্থী। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রিসার্চ সাপোর্ট অ্যান্ড পাবলিকেশন ডিভিশনের পরিচালক ওমর ফারুক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন। মনোনীতরা হলেন- ব্যবসায় প্রশাসন অনুষদের মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগের সাজন সাহা (সিজিপিএ ৩.৯১), সামাজিক বিজ্ঞান অনুষদের লোকপ্রশাসন ও সরকার পরিচালনা বিদ্যা বিভাগের তানজিল আহমেদ (সিজিপিএ ৩.৮৯), ...
‘এখন থেকে বয়ঃসন্ধির শিক্ষা দেবে শাহানা কার্টুন’
স্বাধীন দেশে স্বাধীনভাবে চলতে গেলে বয়ঃসন্ধিকালে যৌন হয়রানিসহ অন্যায় আচরণের প্রতিবাদ করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আর এ কৌশলগুলো শেখাতে শাহানা কার্টুন ক্লাসে যাবে বলে জানিয়েছেন মন্ত্রী। শনিবার সকালে রাজধানীর লেক সার্কাস উচ্চ বালিকা বিদ্যালয়ে নমুনা ক্লাসের মাধ্যমে ষষ্ঠ থেকে নবম/দশম শ্রেণির সংশ্লিষ্ট অধ্যায়ের সাথে শ্রেণিকক্ষে শাহানা কার্টুন ব্যবহারের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন। শিক্ষামন্ত্রী বলেন, ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর