আন্তর্জাতিক ডেস্ক : ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ ইন্তেকাল করেছেন। শুক্রবার সন্ধ্যায় ৭৯ বছর বয়সী সুলতান চিরবিদায় নেন। দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন শনিবার তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। কাবুস বিন সাইদ ক্যানসারে ভুগছিলেন। তবে তার মৃত্যুর কারণ জানানো হয়নি। তিনি জার্মানিতে দীর্ঘ সময় চিকিৎসা নিয়েছিলেন। এরপর বেলজিয়ামে চিকিৎসা নিয়ে নতুন বছরের শুরুতে দ্রুত মাস্কাটে ফিরে আসেন। চার দশক ধরে ...
ব্রেকিং নিউজ
নিয়োগে আইন মানছে না বিমা কোম্পানিগুলো
দেশে বিদ্যমান বিমা আইনের ব্যত্যয় ঘটিয়ে বিভিন্ন বিমা কোম্পানি মুখ্য নির্বাহী কর্মকর্তা (সিইও) বা ব্যবস্থাপনা পরিচালক (এমডি) পদে নিয়োগ দিচ্ছে। এসব নিয়োগকে বিমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ) বিমা আইনের বিধান অনুযায়ী গুরুতর অপরাধ হিসেবে অভিহিত করেছে। সম্প্রতি বিষয়টি নিয়ে আইডিআরএ সংশ্লিষ্ট জীবন বিমা ও সাধারণ বিমা কর্তৃপক্ষকে হুঁশিয়ারি করে দিয়েছে। বিমা কোম্পানিগুলোকে এক চিঠি পাঠিয়ে অবিলম্বে এই অনিয়ম পরিত্যাগ ...
বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিন চলছে
ইবাদত-বন্দেগি, জিকির-আসকার ও দেশ-বিদেশের শীর্ষ আলেমগণের বয়ান শুনে টঙ্গীর বিশ্ব ইজতেমায় প্রথম পর্বের প্রথম দিন অতিবাহিত করেছেন মুসল্লিরা। শনিবার চলছে বিশ্ব ইজতেমার প্রথম পর্বের দ্বিতীয় দিন। আজ বাদ ফজর ভারতের মাওলানা আব্দুর রহমানের আম বয়ানের মধ্য দিয়ে দ্বিতীয় দিনের কার্যক্রম শুরু হয়েছে। বাংলাদেশে মাওলানা আব্দুল মতিন বায়ান বাংলায় তরজমা করছেন বলে জানিয়েছেন ইজতেমা ময়দানের মুরুব্বী ইঞ্জিনিয়ার মাহফুফুর রহমান। তিন দিনব্যাপী ...
ঘন কুয়াশায় তাপমাত্রা আরো কমার আশঙ্কা
রাজধানীসহ দেশের কিছু অঞ্চলে গতকাল ঝলমলে রোদ থাকলেও আজ সকাল থেকেই কুয়াশার আধিক্য। এই অবস্থায় সারা দেশে রাত ও দিনের তাপমাত্রা কমতে পারে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে। শনিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুল্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে ...
শনিবার ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাবে ১০ লাখ শিশু
ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী ১০ লাখ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে। শনিবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত এ কার্যক্রম চলবে। এদের মধ্যে ৬ থেকে ১১ মাস বয়সী শিশুদের একটি করে নীল রঙের ক্যাপসুল আর ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের ক্যাপসুল খাওয়ানো হবে। বৃহস্পতিবার রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব ...
ধর্ষকের কিল-ঘুষিতে জ্ঞান হারান ঢাবি শিক্ষার্থী
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষার্থী আর্মি গলফ ক্লাব মাঠের কাছে পৌঁছালে মজনু পিছন থেকে গলা জড়িয়ে ধরে। তাকে ফুটপাতের মাটিতে ফেলে দেয়। চিৎকার করতে গেলে মজনু তাকে কিল-ঘুষি মেরে ভয়ভীতি দেখালে তিনি অজ্ঞান হয়ে পড়েন। বৃহস্পতিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণের মামলায় আসামি মজনুর রিমান্ড চেয়ে করা আবেদনে এসব তথ্য উল্লেখ করেছেন তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক আবু সিদ্দিক। রিমান্ড আবেদনে বলা ...
ঢাকায় আসছেন শ্রাবন্তী : বিএফডিসিতে ‘বিক্ষোভ’
বিনোদন প্রতিবেদক : টলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চ্যাটার্জি। কলকাতার পাশাপাশি বাংলাদেশেও জনপ্রিয় এই নায়িকা। এরই মধ্যে দুই বাংলার যৌথ প্রযোজনার সিনেমা ‘শিকারী’, বাংলাদেশের সিনেমা ‘যদি একদিন’-এ অভিনয় করে সাফল্য পেয়েছেন। গত বছর শুরু হয়েছে শ্রাবন্তী অভিনীত ‘বিক্ষোভ’ সিনেমার শুটিং। এই সিনেমার অবশিষ্ট শুটিং করতে তিনি পুনরায় ঢাকা আসছেন। আগামীকাল ঢাকা আসবেন এই অভিনেত্রী। বিএফডিসিতে শুটিংয়ে তিনি অংশ নিবেন। এ কারণে ...
টঙ্গীতে ভয়াবহ যানজট
আগামীকাল শুক্রবার টঙ্গীর তুরাগ তীরে শুরু হচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। ইজতেমায় মুসল্লিদের সমাগম এবং যানবাহনের বাড়তি চাপ থাকার কারণে ইজতেমা মাঠ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে। এতে ভোগান্তিতে পড়েছেন ইজতেমায় আসা মুসুল্লিসহ সাধারণ মানুষ। হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার ভোর থেকে ইজতেমা অভিমুখে মুসল্লিদের ঢল নামে। নিয়মিত যানবাহনের পাশাপাশি ইজতেমায় আগত মুসল্লিদের যানবাহনে সৃষ্টি হয় যানজট। একপর্যায়ে ...
রাজ পরিবার ছাড়ার ঘোষণা হ্যারি-মেগানের
আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটেনের রাজ পরিবারের জ্যেষ্ঠ সদস্যের দায়িত্ব থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান মার্কেল। বুধবার এক বিবৃতিতে তারা এ ঘোষণা দিয়ে বলেছেন, তারা নিজেরা কাজ করে আর্থিকভাবে স্বনির্ভর হতে চান। এ জন্য তারা এ সিদ্ধান্ত নিয়েছেন। বিবিসি জানয়েছে, ডিউক অব সাসেক্স প্রিন্স হ্যারি এবং ডাচেস মেগান মার্কেল ওই ঘোষণা দিয়ে বলেছেন, আগামী দিনগুলোতে ...
দ্বিতীয়বারের মতো আসামে যেতে পারলেন না মোদি
সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) নিয়ে বিক্ষোভের জেরে আসাম সফর বাতিল করলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আগামী ১০ জানুয়ারি গুয়াহাটিতে তার সফরের কথা থাকলেও তা বাতিল করা হয়েছে। আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়, এদিন ‘খেলো ইন্ডিয়া ইয়ুথ গেমস ২০২০’ এর উদ্বোধন করার কথা ছিল নরেন্দ্র মোদির। কিন্তু মোদি আসাম সফরে আসতে পারেন এই খবর পেয়েই বিক্ষোভের ঘোষণা করেছিল অল অসম স্টুডেন্টস ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর