নারী ধর্ষণ মহামারী আকার ধারণ করেছে বলে মন্তব্য করেছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে এক প্রতিবাদ সমাবেশে এ মন্তব্য করেন তিনি। জাতীয় ঐক্যফ্রন্ট ধর্ষণবিরোধী এ সভার আয়োজন করে। কামাল হোসেন বলেন, প্রতিদিন পত্রিকা খুললে পত্রিকার প্রতিটি পাতায় আমরা যে তথ্য পাচ্ছি এতে বুঝা যায় শুধু ঢাকা শহর না প্রত্যেকটি জেলা শহরেই নারী ধর্ষণের ...
ব্রেকিং নিউজ
এরদোগান ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব
তুরস্কের প্রেসিডন্ট রিসেপ তাইয়েপ এরদোগানকে ‘বিশ্ব মুসলিম ব্যক্তিত্ব ২০১৯’ ঘোষণা করেছে নাইজেরিয়ার একটি ইসলামপন্থী পত্রিকা। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দেয়া হয়েছে বলে ওই পত্রিকাটির দাবি। মুসলিম নিউজ নাইজিরিয়ার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই। ...
বিশ্ব ইজতেমায় আরও চার মুসল্লির মৃত্যু
গাজীপুর প্রতিনিধি : বিশ্ব ইজতেমায় যোগ দিতে এসে আরও চার মুসল্লির মৃত্যুর সংবাদ পাওয়া গছে। এ নিয়ে এবারের বিশ্ব ইজতেমায় ৯ মুসল্লি মারা গেলেন। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মনজুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। পুলিশের এই কর্মকর্তা জানান, শুক্রবার রাতে বরিশালের গৌরনদী উপজেলার খালিজপুর গ্রামের হাতেম আলী বয়াতীর ছেলে আলী আজগর (৭০), নারায়ণগঞ্জের বন্দর থানার দক্ষিণ কলাবাগান গ্রামের ওসমান গনির ...
তাপমাত্রা কমতে পারে
আকাশ মেঘলা থাকায় সারাদেশে তাপমাত্রা কিছুটা বেড়েছে। আজ শনিবার (১১ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পাবনার ঈশ্বরদীতে ১০ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এর আগের দিন সর্বনিম্ন তাপমাত্রা ছিল পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ৯ দশমিক ৭। গত সপ্তাহে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত রেকর্ড করা হয়েছিল। আবহাওয়া বিভাগ জানিয়েছে, দেশের বিভিন্ন স্থানে আকাশ মেঘলা থাকায় তাপমাত্রা রাতের দিকে কিছুটা কমে ...
২১ ভুয়া সঞ্চয়পত্র দেখিয়ে ৯ কোটি টাকা আত্মসাৎ, দম্পতি গ্রেফতার
ব্যাংক কর্মকর্তাদের সহযোগিতায় ২১টি ভুয়া সঞ্চয়পত্র জমা দিয়ে দুটি বেসরকারি ব্যাংক থেকে ৮ কোটি ৬৫ লাখ টাকা আত্মসাত চক্রের সদস্য সন্দেহে এক দম্পতিকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। শনিবার (১১ জানুয়ারি) সিআইডির সদর দফতরে এই তদন্ত সংস্থার ইকোনমিক ক্রাইম স্কোয়াডের অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মো. ফারুক হোসেন এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান। গ্রেফতার ব্যক্তিরা হলেন এইচ এম ...
আমদানি ব্যয় কমার পরও বাণিজ্য ঘাটতি ৬৬৮ কোটি ডলার
বিগত যেকোনও সময়ের চেয়ে দেশে এখন আমদানি ব্যয় কমেছে। তারপরও ২০১৯-২০ অর্থবছরের প্রথম পাঁচ মাসে (জুলাই-নভেম্বরে) বাণিজ্য ঘাটতির পরিমাণ দাঁড়িয়েছে ৬৬৮ কোটি ডলার। কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এই তথ্য জানা গেছে। এর আগে আমদানি ব্যয় বাড়ায় বাণিজ্য ঘাটতি বাড়তো। কিন্তু এবার আমদানি ব্যয় কমার পরও বাণিজ্য ঘাটতি বাড়ছে। অর্থনীতিবিদরা এই পরিস্থিতির জন্য রফতানি আয় কমে যাওয়াকে প্রধান কারণ হিসেবে উল্লেখ ...
মাদাম তুসো থেকে সরানো হল হ্যারি-মেগানের মূর্তি
লন্ডনের মাদাম তুসো মিউজিয়ামের রাজপরিবারের সদস্যদের আবক্ষ মূর্তি থেকে সরিয়ে ফেলা হয়েছে প্রিন্স হ্যারি এবং মেগান মারকেলের মোমের মূর্তি। ব্রিটেনের রাজ পরিবারের ‘সিনিয়র’ সদস্যের খেতাব ছেড়ে দেয়ার ঘোষণার কয়েক ঘণ্টার মধ্যেই এই দুজনের মূর্তি সরানো হল। মূর্তি দুটি মিউজিয়ামের অন্য কোথাও বসানো হবে বলে জানিয়েছে মিউজিয়াম কর্তৃপক্ষ। খবর বিবিসির বুধবার নিজেদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রিন্স হ্যারি ও মেগান ঘোষণা করেন, এখন ...
অপরাধীদের অভয়ারণ্য বিমানবন্দর সড়ক
বিমানবন্দর সড়কের দুপাশে সুরক্ষিত এলাকা। মাঝখান দিয়ে চলে গেছে চওড়া ব্যস্ত সড়ক। সড়কের পাশে দৃষ্টিনন্দন সরু ফুটপাত। তবে বিমানবন্দর সড়কের ফুটপাতে পথচারীর সংখ্যা তুলনামূলক কম। আলোক স্বল্পতার কারণে সন্ধ্যার পর এলাকাটি আলো-আঁধারীতে ঢেকে যায়। উপরন্তু শীতের ঘন কুয়াশা এলাকায় ভুতুড়ে পরিবেশ তৈরি করে। সুযোগ নেয় মাদকসেবী, ছিনতাইকারী ও ভবঘুরে অপরাধী। তাদের দৌরাত্ম্যে একের পর এক অপরাধ সংঘটিত হচ্ছে সেখানে। বনানী বাসস্ট্যান্ডের ...
এবার বাসে নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যা, চালক আটক
ঢাকার ধামরাইয়ে কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক মহাসড়কে যাত্রীবাহী বাসের ভেতর একটি সিরামিক্স কারখানার এক নারী শ্রমিককে ধর্ষণের পর হত্যার অভিযোগ পাওয়া গেছে। পুলিশ বাসটির চালককে আটক করেছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। শনিবার সকালে অভিযুক্ত বাসচালককে আটকের বিষয়টি নিশ্চিত করেন ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা। এর আগে শুক্রবার গভীর রাতে ধামরাইয়ের কাওয়ালীপাড়া-বালিয়া আঞ্চলিক ...
কাভার্ডভ্যান চাপায় প্রাণ গেল পুলিশসহ দুজনের
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি কাভার্ডভ্যানের চাপায় মোটরসাইকেল আরোহী এক পুলিশসহ দুজন নিহত হয়েছেন। শনিবার ভোর সাড়ে চারটার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ফৌজদারহাট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন। তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির প্রটোকলের দায়িত্ব পালন করতেন। নিহত অপরজন মোটরসাইকেল চালক শহীদুল ইসলাম। তাদের দুজনের বাড়িই কুমিল্লায় বলে জানা গেছে। পুলিশ জানায়, ভোরে মোটরসাইকেলে করে তারা ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর