১২ই জুন, ২০২৬ ইং | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১২:১৪

ব্রেকিং নিউজ

ফের বায়ুদূষণের শীর্ষনগরী ঢাকা

ঢাকা শহরকে গুছিয়ে সাজাতে ও বাসিন্দাদের সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিতের প্রত্যাশা নিয়ে যখন নির্বাচনী প্রচারণায় ব্যস্ত মেয়রপ্রার্থীরা, তখন জানা গেল– ফের বায়ুদূষণে শীর্ষে উঠেছে ঢাকা। বায়ু মান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান এয়ার ভিজ্যুয়ালের প্রতিবেদনে প্রকাশ, গতকাল রোববার ঢাকার বাতাস হতে প্রাপ্ত তথ্যানুযায়ী বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় প্রথম অবস্থানে রয়েছে ঢাকা। উল্লেখ্য, এয়ার ভিজ্যুয়াল প্রতিষ্ঠানটি ২৪ ঘণ্টা ধরে বিশ্বের ৯৫টি বড় ...

এলপিজি গ্যাসের মূল্য নির্ধারণে কমিশন গঠনের নির্দেশনা চেয়ে রিট

আন্তর্জাতিক বাজারের সঙ্গে তাল মিলিয়ে এলপিজি গ্যাসের (সিলিন্ডার গ্যাস) মূল্য নির্ধারণের জন্য কমিশন গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় সুপ্রিম কোর্টের আইনজীবী মনিরুজ্জামান লিংকন এই রিট দায়ের করেন। রিটে সিলিন্ডারের গায়ে দাম উল্লেখ করারও নির্দেশনা চাওয়া হয়েছে। আইনজীবী মনিরুজ্জামান লিংকন জানান, আগামী সপ্তাহে বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের ...

দেশের সর্ববৃহৎ বিদ্যুৎকেন্দ্র পায়রায় উৎপাদন শুরু

দেশের সবচেয়ে বড় বিদ্যুৎকেন্দ্র পায়রা পরীক্ষামূলকভাবে উৎপাদন শুরু করেছে। কেন্দ্রটিকে সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১১টায় জাতীয় গ্রিডের সঙ্গে সিনক্রোনাইজিং বা সংযুক্ত করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবুধাবি থেকে দেশে ফিরলে পায়রা বিদ্যুৎকেন্দ্রের আনুষ্ঠানিক উদ্বোধনের দিনক্ষণ ঠিক করা হবে। এই রিপোর্ট লেখার সময় কেন্দ্রটি ১০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করছিল। বাংলাদেশ-চায়না পাওয়ার কোম্পানির (বিসিপিসিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা এ এম খোরশেদুল ...

টাইব্রেকারে অ্যাটলেটিকোকে হারিয়ে রিয়াল চ্যাম্পিয়ন

ক্রীড়া ডেস্ক : স্প্যানিশ সুপারকোপা তথা স্প্যানিশ সুপার কাপ আগে হত দুই দলের মধ্যে। তার একটি আসত লা লিগার চ্যাম্পিয়ন হিসেবে। অপরটি স্প্যানিশ কোপা দেল রের চ্যাম্পিয়ন হিসেবে। এবার ভিন্ন ফরম্যাটে সৌদি আরবে অনুষ্ঠিত হল স্প্যানিশ সুপার কাপ। কোপা দেল রের চ্যাম্পিয়নের পাশাপাশি লা লিগা থেকে নেওয়া হয় তিন দল (চ্যাম্পিয়ন, রানার্স-আপ ও তৃতীয়)। সুপার কাপের ইতিহাসে এবারই প্রথম এই ...

জরুরি গ্যাস বন্ধে প্রচারণার অভাব, বাড়ছে গ্রাহক ভোগান্তি

রাজধানীতে বিভিন্ন কারণ দেখিয়ে হুটহাট গ্যাস সরবরাহ বন্ধ রাখছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড। তবে বন্ধের আগে সঠিক প্রচারণা না করায় তাদের ‘জরুরি গ্যাস বন্ধের বিজ্ঞপ্তি’ জানতে পারছেন না সংশ্লিষ্ট এলাকার বেশিরভাগ মানুষ। গ্যাস বিতরণ কোম্পানি তিতাসের বিরুদ্ধে গ্রাহকদের এমন অভিযোগ অনেক দিনের। নিজেদের ওয়েবসাইটে আর গুটি কয়েক পত্রিকায় বিজ্ঞাপন দিয়েই দায় মুক্ত হতে চাইছে তিতাস। তবে গ্রাহকরা ...

গরু চোর সন্দেহে গণপিটুনি, নিহত ৩

যশোর প্রতিনিধি : যশোরের অভয়নগর উপজেলার প্রেমবাগ এলাকায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিন জন নিহত হয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) ভোর চারটার দিকে উপজেলার প্রেমবাগ গ্রামের মজুমদারপাড়ায় রেলক্রসিংয়ের সামনে এ ঘটনা ঘটে। অভয়নগর থানার ওসি মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। তবে, নিহতদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। পুলিশ জানায়, সোমবার ভোর চারটার দিকে একটি পিকআপে করে কয়েকজন চোর যশোর ...

তাপমাত্রা কমলেও শীতের তীব্রতা থাকবে কম

রাজধানীতে তাপমাত্রা কমলেও শীতের তীব্রতা কম থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১২ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। আর সোমবার তাপমাত্রা কমে দাঁড়িয়েছে ১২ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াসে। দুই দিনের মধ্যে তাপমাত্রার বিশাল পার্থক্য। রোববার বাতাসের কারণে হাড় কাঁপুনে শীত ছিল। কিন্তু সোমবার তাপমাত্রা কমে গেলেও ঢাকার আকাশে দেখা দিয়েছে সোনালি সূর্য। আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আফতাব উদ্দীন ...

জিয়ার সমাধিতে শ্রদ্ধা শেষে প্রচারণায় ইশরাক-তাবিথ

অনলাইন ডেস্ক : বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছেন ঢাকার দুই সিটি নির্বাচনে বিএনপির মনোনীত দুই মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন। সোমবার সকাল ১০টার দিকে তারা জিয়ার সমাধিতে যান তারা। সেখানে দুই প্রার্থী সেখানে এক ঘণ্টার মতো অবস্থান করেন। পরে ঢাকা উত্তরে বিএনপির মেয়র প্রার্থী তাবিথ আউয়াল ফার্মগেট এলাকার কলমিতলা মার্কেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তার ...

নিয়োগ বন্ধ : ধাপে ধাপে প্রধান শিক্ষক

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে আর প্রধান শিক্ষক নিয়োগ দেবে না সরকার। তবে যারা সহকারী শিক্ষক পদে যোগদান করেছেন তারা জ্যেষ্ঠতার ভিত্তিতে ধাপে ধাপে প্রধান শিক্ষক পদে নিয়োগ পাবেন। একই সঙ্গে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক পদে যারা চলতি দায়িত্বে আছেন তাদেরকে দ্রুতই স্থায়ীভাবে প্রধান শিক্ষক পদে পদোন্নতি দেওয়া হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তাদের ১১তম গ্রেডে বেতন-ভাতা সুবিধা দেয়া হবে তাদের। প্রাথমিক ...

যে শপথ করলেন সোলাইমানি কন্যা জয়নাব

মার্কিন হামলায় নিহত ইরানের ক্ষমতাধর শীর্ষ জেনারেল কাসেম সোলাইমানির মেয়ে জয়নাব বলেছেন, আল্লাহর শপথ মহাশয়তান আমেরিকার বিরুদ্ধে আজীবন সংগ্রাম চালিয়ে যাব। বাবার জন্মশহর কেরমানে জুমার নামাজের খুতবার আগে দেয়া বক্তব্যে এ শপথ নেন তিনি। পার্সটুডের এক প্রতিবেদনে বলা হয়, বক্তব্য দেয়ার সময় প্রথা অনুযায়ী জয়নাবের বাম হাতে অস্ত্র ছিল। ইরানে জুমার নামাজে ভাষণ ও খুতবার সময় পাশে একটি রাইফেল রাখা ...