আন্তর্জাতিক ডেস্ক : ব্রিটিশ রাজপরিবারে হঠাৎ করে সংকট দেখা দিয়েছে। সম্প্রতি রাজ পরিবারের অষ্টম ক্ষমতাধর ব্যক্তি প্রিন্স হ্যারি ও তার স্ত্রী মেগান রাজপরিবারের নিয়ম-কানুন না মানার সিদ্ধান্ত নেন। রাজ পরিবারের বাইরে গিয়ে নিজেদের স্বাধীন ভবিষ্যত গড়তে চান বলে জানান তারা। সোমবার পারিবারিক এক বৈঠকে প্রিন্স হ্যারি ও মেগানের সিন্ধান্তে সম্মতি জানিয়েছেন রানি দ্বিতীয় এলিজাবেথ। তাদের স্বাধীন ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়েছেন ...
ব্রেকিং নিউজ
সাত ঘণ্টা পর শাহজালালে উড়ল বিমান
সাত ঘণ্টা পর ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান চলাচল স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার বেলা ১১টা থেকে অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটের সকল বিমান চলাচল শুরু হয়। এর আগে ঘন কুয়াশার কারণে মঙ্গলবার ভোর চারটা থেকে সব ধরনের বিমান চলাচল বন্ধ রাখা হয়েছিল। এরপর থেকে বেলা ১১টা পর্যন্ত আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ গন্তব্যে কোনো ফ্লাইট ছেড়ে যায়নি। অবতরণ করেনি বিদেশ থেকে আসা কোনো ...
ইউনূসকে তলব করেছে শ্রম আদালত
ফৌজদারি মামলায় নোবেলজয়ী মুহাম্মদ ইউনূসকে গ্রামীণ কমিউনিকেশনসের চেয়ারম্যান হিসেবে তলব করেছে ঢাকার শ্রম আদালত। কারখানা ও প্রতিষ্ঠান পরির্দশন অধিদপ্তরের দায়ের করা মামলাটিতে ইউনূসসহ গ্রামীণ কমিউনিকেশনসের চারজনকে আগামী ৬ ফেব্রুয়ারি আদালতে হাজির হতে সমন জারির নির্দেশ দিয়েছেন বিচারক। সোমবার ঢাকার তৃতীয় শ্রম আদালতের বিচারক রহিবুল ইসলাম এই আদেশ দেন জানিয়ে ওই আদালতের পেশকার মিয়া মো. জামাল উদ্দিন বলেন, ‘আসামি সমন পেয়ে ...
পেঁয়াজের ঝাঁজ কমছেই না, মূল্য বেড়েছে সয়াবিন তেল-এলাচের
এক মাস ধরেই বাড়ছে মসুর ডালের মূল্য। কেজিপ্রতি দেড় হাজার টাকার এলাচ বিক্রি হচ্ছে প্রায় ৫ হাজার টাকায়। প্রতি লিটার সয়াবিল তেল বিক্রি হচ্ছে ১০০ টাকা এবং প্রতি কেজি মসুর ডাল বিক্রি হচ্ছে ১১০ টাকায়। আর দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৬০ টাকা কেজি দরে। শুক্রবার (১০ জানুয়ারি) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে এ তথ্য পাওয়া গেছে। ব্যবসায়ীরা বলছেন, খুচরা বাজারে মোটা ...
ভোটের তারিখ বদলাবে কি না জানা যাবে কাল
ঢাকা সিটি করপোরেশন নির্বাচনে ভোটের তারিখ বদলাবে কি না- সেই প্রশ্নে মঙ্গলবার হাইকোর্টের সিদ্ধান্ত জানা যাবে। সোমবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো.খায়রুল আলমের হাইকোর্ট বেঞ্চ এ সংক্রান্ত্র একটি রিট আবেদনের শুনানি করে মঙ্গলবার আদেশের দিন রেখেছেন। নির্বাচন কমিশনের (ইসি) ঘোষিত তফশিল অনুযায়ী ৩০ জানুয়ারি ঢাকা সিটিতে ভোটের দিন রাখা হয়েছে। কিন্তু ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু ধর্মাবলম্বীদের ...
ময়মনসিংহে ট্রাকচাপায় স্কুলছাত্রী নিহত
ব্যুরো প্রধান : ময়মনসিংহের গৌরীপুরে মধ্যবাজার পুরাতন সোনালী ব্যাংক এলাকায় কোচিংয়ে যাওয়ার পথে বালুবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হয়ে তিথি পাল (১৩) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে। এ সময় আহত হয় তার বান্ধবী রূপা চক্রবর্তী। দুজনই গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্রী। সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে। তিথি পাল উপজেলার মধ্যবাজার চাল মহালের রঞ্জন পাল মনার মেয়ে। আহত রূপা ...
লেভেল প্লেয়িং ফিল্ড নেই, ইভিএম মানি না: খন্দকার মোশাররফ
ঢাকার দুই সিটি কর্পোরেশন নির্বাচনে এখন পর্যন্ত লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির জ্যেষ্ঠ সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। একই সঙ্গে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোট না নিতে নির্বাচন কমিশনের (ইসি) প্রতিও আহ্বান জানান তিনি। সোমবার সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেনকে ...
ফিলিপাইনে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় সরিয়ে নেওয়া হয়েছে ৬ হাজার মানুষ
বিদেশ ডেস্ক: ফিলিপাইনে অগ্ন্যুৎপাতের আশঙ্কায় ৬ হাজারেরও বেশি মানুষকে অন্যত্র সরিয়ে নেওয়া হয়েছে। স্থানীয় সময় সোমবার সকালের দিকে তাল নামের এক আগ্নেয়গিরি থেকে দুর্বল লাভা উদগীরণ শুরু হয়। ‘কয়েক ঘণ্টা বা কয়েক দিনের’ মধ্যেই ‘বিপজ্জনক অগ্ন্যুৎপাতের’ আশঙ্কায় নিকটবর্তী অঞ্চলের বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। তাল ফিলিপিন্সের দ্বিতীয় সক্রিয় আগ্নেয়গিরি।একটি লেকের মাঝখানে দ্বীপের মতো জায়গায় অবস্থিত আগ্নেয়গিরিটি বিশ্বের সবচেয়ে ছোট আগ্নেয়গিরি এবং গত ...
১৭০ কেন্দ্র দখলের অভিযোগ, ভোট স্থগিত করে পুনর্নির্বাচন দাবি
চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রাম-৮ আসনের উপনির্বাচন স্থগিত করে পুনর্নির্বাচন দাবি করেছেন বিএনপি প্রার্থী আবু সুফিয়ান। ভোট শেষ না হতেই তিনি দাবি করেছেন, নির্বাচনের ১৭০ কেন্দ্র থেকে তার কর্মী-সমর্থকদের বের করে দেয়া হয়েছে। সোমবার দুপুর ১টায় চট্টগ্রাম নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ ...
শিক্ষার্থীকে যৌন নির্যাতন, ৩ আসামির রিমান্ড আবেদন
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ৯ম শ্রেণির শিক্ষার্থীকে দুইদিন আটকে রেখে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার তিনজনের সাতদিনের রিমান্ড চেয়েছে পুলিশ। আজ সোমবার রিমান্ড শুনানির দিন ধার্য করেছে আদালত। এর আগে রোববার দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আহমেদের আদালতে হাজির করে আসামিদের সাতদিনের রিমান্ড আবেদন করে পুলিশ। অভিযুক্তরা হলেন- তৌসিফ, আফজাল, আবু সুফিয়ান সোহান ও তানভীর। এদের মধ্যে তৌসিফ, আফজাল, আবু সুফিয়ান সোহানকে ...
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর