২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৫৩

কসবায় দুই ট্রেনের মুখোমুখি সংঘর্ষে নিহত ১৬

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার মন্দবাগ রেলস্টেশনে তূর্ণা নিশীথা ও উদয়ন এক্সপ্রেস ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এ দুর্ঘটনায় এখন পর্যন্ত ১৬ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। আহতের সংখ্যা অন্তত ১০০ জন। সোমবার (১১ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তূর্ণা নিশীথা চট্টগ্রাম থেকে ঢাকার দিকে আর উদয়ন এক্সপ্রেস সিলেট থেকে চট্টগ্রাম যাচ্ছিল। কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাসুদ উল আলম দুর্ঘটনার তথ্য নিশ্চিত করেছেন।

এদিকে,  ব্রাহ্মণবাড়িয়ায় ট্রেন দুর্ঘটনায় রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেছেন।

নিহতদের প্রত্যেক পরিবারকে ২৫ হাজার টাকা দেওয়ার ঘোষণা দিয়েছে জেলা প্রশাসন। জেলা প্রশাসক হায়াত-উদ-দৌলা খান মঙ্গলবার (১২ নভেম্বর) সকাল পৌনে আটটার দিকে  জানান, সিগন্যাল না মানায় এই দুর্ঘটনা ঘটেছে। তিনি বলেন, ‘নিহতের সংখ্যা বেড়ে এখন ১৬ জনে দাঁড়িয়েছে।’

প্রকাশ :নভেম্বর ১২, ২০১৯ ১২:০৭ অপরাহ্ণ