২৫শে জুন, ২০২৬ ইং | ১১ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৮:১৪

পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাসের জন্য ঢাবিকে জমি বরাদ্দ দিল রাজউক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি)দ্বিতীয় ক্যাম্পাসের জন্য নির্মানাধীন নতুন আধুনিক শহর পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ দিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)।
বৃহস্পতিবার (২১ জুন) রাজউকের চেয়ারম্যান আবদুর রহমান জমির এই বরাদ্দপত্র বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল ও সাধারণ সম্পাদক অধ্যাপক শিবলী রুবাইয়াতুল ইসলামের হাতে তুলে দেন।
pran বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল জমির এই বরাদ্দপত্রের ছবি তার ফেসবুক পেজে প্রকাশ করেছেন।
বিশ্ববিদ্যালয়ের জমি বরাদ্দ নিয়ে অধ্যাপক মাকসুদ কামাল ফেসবুকে দেয়া এক স্ট্যাটাসে লিখেছেন, ‘ঢাকা বিশ্ববিদ্যালয় পূর্বাচলে ৫২ একর জমি বরাদ্দ পেল। এখন আমাদের প্রিয় বিশ্ববিদ্যালয় পূর্বাচলে দ্বিতীয় ক্যাম্পাস যুক্ত করবে।’ এই কাজে সমর্থন দেয়ার কারণে জড়িতদের ধন্যবাদ।
দ্বিতীয় ক্যাম্পাসে বিষয়ে মাকসুদ কামাল জানান, সেখানে সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটির মতো আমরা মেডিকেল হসপিটাল করব, মেডিকেল ফ্যাকাল্টি হবে। ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টির কিছু বিভাগও সেখানে হবে।

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক শিবলী রুইয়াতুল ইসলাম বলেন, পূর্বাচলে বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ক্যাম্পাসের কার্যক্রম শুরু হবে। আমরা রাজউকের বরাদ্দপত্র হাতে পেয়েছি। এটি আমরা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামানের কাছে দিয়েছি।
শিবলী রুইয়াতুল ইসলাম আরও জানান, শিক্ষা মন্ত্রণালয় থেকে অর্থ পাবার পরই জমিতে বাউন্ডারি ওয়ালের কাজ করবো। মেডিকেলের জন্য আরও ৩০ একর পাব। এখন ৫২ একর পেয়েছি।

প্রকাশ :জুন ২২, ২০১৮ ১২:৫৭ অপরাহ্ণ