২৬শে এপ্রিল, ২০২৬ ইং | ১৩ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১১:১৮

লাইফ সাপোর্টে বাসচাপায় হাত হারানো রাজিব

নিজস্ব প্রতিবেদক:

দুই বাসের চাপায় হাত হারানো কলেজছাত্র রাজীব হোসেনের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

মঙ্গলবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের অর্থোপেডিকস বিভাগের প্রধান শামসুজ্জামান শাহীন জানান, মাথায় আঘাতজনিত কারণে রাজীবের নিউরোলজিক্যাল অবস্থার অবনতি ঘটেছে। এছাড়া শ্বাসকষ্ট বেড়ে যাওয়ার রাজীবকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।

প্রতিদিনের মতো গত ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসে চড়ে রাজধানীর মহাখালী সরকারি তিতুমীর কলেজে যাচ্ছিল রাজীব। পথে কারওয়ানবাজার এলাকায় দুটি বাসের ঘষায় ডান হাত হারান তিনি। তাকে উদ্ধার করে পান্থপথের শমরিতা হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে পরদিন তাকে বুধবার ঢামেক হাসপাতালে নেয়া হয়

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :এপ্রিল ১০, ২০১৮ ৯:৪১ পূর্বাহ্ণ