২৩শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১০ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:২২

কোষ্ঠকাঠিন্য দূর করতে যা খাবেন

লাইফ স্টাইল ডেস্ক:

কোষ্ঠকাঠিন্য মোটেই সাধারণ কোনো সমস্য নয়। এর যন্ত্রণা ভুক্তভোগীরাই কেবল জানেন। কোষ্ঠকাঠিন্যের মূল কারণ হলো শরীরে ঠিকমতো হাইড্রেশন না হওয়া। তাই কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য শরীরে পর্যাপ্ত ফ্লুইড প্রয়োজন। ফলের মধ্যে প্রচুর পানি থাকার পাশাপাশি থাকে ফাইবারও। যা হজমে সাহায্য করে। চলুন জেনে নেই সেরকমই কিছু ফলের নাম।

পৌষ্টিকনালী থেকে টক্সিন দূর করতে সাহায্য করে মুসাম্বির রস। ফলে কোষ্ঠকাঠিন্য কমাতেও এই রস কাজে দেয়।

আনারসের মধ্যে থাকা ব্রোমেলিন হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

ভিটামিন সি ও ফাইবারে পরিপূর্ণ কমলা লেবু। যা হজমে সাহায্য করে ও কোষ্ঠকাঠিন্য দূর করে।

আপেলের মধ্যে সরবিটল যা শরীরে লাক্সেটিভের কাজ করে। আপেলে থাকা আয়রনও হজমে সাহায্য করে।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১২:২১ অপরাহ্ণ