২৪শে এপ্রিল, ২০২৬ ইং | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | বিকাল ৪:৫৬

পহেলা বৈশাখে রেডিসন মাতাবেন রুনা লায়না

বিনোদন ডেস্ক:

বাংলা নববর্ষের প্রথম দিন পহেলা বৈশাখে চট্টগ্রামের রেডিসন ব্লু বে ভিউ গানে গানে মাতাবেন কিংবদন্তি কন্ঠশিল্পী রুনা লায়লা। ‘রঙের উৎসব বৈশাখ’ শিরোনামে আগামী ১৪ এপ্রিল পহেলা বৈশাখের সন্ধ্যায় রেডিসন ব্লু তে রুনা লায়লা নাইট-এর আয়োজন করা হয়েছে।

রেডিসন ব্লু’র এক্সিকিউটিভ (মার্কেটিং এন্ড কমিউনিকেশন) জাফরিন খান জানান, পহেলা বৈশাখে নিজের জনপ্রিয় সব গানে সুরের মূর্ছনা তুলবেন এই কিংবদন্তি শিল্পী। নববর্ষ উপলক্ষে রেডিসনের বিশেষ আয়োজনের অংশ হিসেবেই রুনা লায়লা আসছেন। বাঙালির নিজস্ব সংস্কৃতিকে সবার মাঝে ছড়িয়ে দিতে এবং দেশীয় শিল্পীদের পৃষ্ঠপোষকতা করার জন্যই জমজমাট এ অয়োজন।

‘রঙের উৎসব বৈশাখ’ এ অংশ নিতে আগ্রহীদের মোবাইল (০১৭৭৭৭০১১১৮) অথবা রেডিসন ব্লু চিটাগাং-এর ফেসবুক পেজ বা ইমেইলে যোগাযোগ করতে অনুরোধ জানিয়েছেন রেডিসন ব্লু  কর্তৃপক্ষ।

দৈনিকদেশজনতা/ আই সি

 

 

প্রকাশ :মার্চ ১৪, ২০১৮ ১১:০১ পূর্বাহ্ণ