বিনোদন ডেস্ক:
অসুস্থ হয়ে পড়লেন বলিউড অভিনেতা অমিতাভ বচ্চন। যোধপুরে শুটিংয়ের সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন তিনি। জি নিউজ সূত্রে জানা যায়, ‘ঠগস অফ হিন্দুস্থান’-এর দৃশ্যায়নের সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন অমিতাভ বচ্চন। সঙ্গে সঙ্গে স্থানীয় একটি হাসপাতালে তার সিটি স্ক্যান করা হয়। খবর পাওয়া মাত্র অসুস্থ বিগ বি-কে যোধপুর থেকে মুম্বাইতে নিয়ে আসার জন্য রওনা দেয় বিশেষ চাটার্ড প্লেন। স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টা নাগাদ যোধপুর থেকে ওই বিমান মুম্বাই রওনা দেবে বলে জানা গেছে।
পাশাপাশি মুম্বাই থেকে চিকিৎসকদের একটি দলও যোধপুরের দিকে রওনা দিয়েছে। তবে কী হয়েছে অমিতাভ বচ্চনের, সে বিষয়ে এখনো স্পষ্টভাবে কিছু জানা যায়নি। ব্রিটিশ ইন্ডিয়ার প্রেক্ষাপটে নির্মিত হচ্ছে ‘ঠগস অব হিন্দুস্থান’। এ ছবির মাধ্যমে প্রথমবারের মতো পর্দা ভাগাভাগি করবেন অমিতাভ ও আমির খান। এছাড়া অন্য দুটি চরিত্রে অভিনয় করছেন ক্যাটরিনা কাইফ ও ফাতিমা সানা শেখ।
সিনেমাটি অক্টোবরে মুক্তির কথা রয়েছে।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

