১০ই মার্চ, ২০২৬ ইং | ২৫শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ১১:০৭

রণবীর সিংয়ের বিপরীতে প্রিয়া

বিনোদন ডেস্ক:

প্রথম ছবি এখনও মুক্তি পায়নি। কিন্তু ইন্টারনেটের সৌজন্যে রাতারাতি তিনি তারকা। আর এবার শোনা যাচ্ছে বলিউডেও নাম লেখাতে চলেছেন মালয়ালি মেয়ে প্রিয়া প্রকাশ ওয়ারিয়র। তাও অন্য কেউ নন, স্বয়ং রণবীর সিংয়ের বিপরীতে! এ সংক্রান্ত  একটি খবর প্রকাশ করেছে ভারতের এবিপি আনন্দ পত্রিকা।

পরিচালক রোহিত শেঠির আগামী ছবি সিম্বায় রয়েছেন রণবীর। নায়িকা হিসেবে প্রিয়ার কথা ভাবা হচ্ছে। ছবিটির প্রযোজনা করছে করণ জোহরের ধর্ম প্রোডাকশনস। ছবিতে নায়িকার চরিত্র খুব বড় কিছু নয়। কিন্তু চোখের ছলাকলায় প্রিয়া এই মুহূর্তে গোটা ভারতের প্রিয়তমা হয়ে উঠেছেন। তাই বলিউডও আগ্রহী তার ব্যাপারে। আর ভার্চুয়াল দুনিয়ায় তার একাধিপত্য সিনেমার পর্দায় নিয়ে আসার ব্যাপারে করণ জোহরের যোগ্যতা প্রশ্নাতীত। তেলুগু ভাষার সুপারহিট ছবি সিম্বার রিমেক করছে বলিউড। ওই ছবিতে নায়ক নায়িকা ছিলেন এনটি রামা রাও ও কাজল আগরওয়াল। এই প্রথম রোহিত শেঠি কাজ করতে চলেছেন রণবীরের সঙ্গে।

উল্টোদিকে প্রিয়া মালয়ালম ছবি ওরু আদার লাভের একটি টিজারে চোখ টিপে ক্ষণিকের মধ্যে বিখ্যাত হয়ে গেছেন। এরপর ছবিতে তার চরিত্রের গুরুত্বও অনেকটা বাড়িয়ে দেওয়া হয়েছে।

প্রকাশ :মার্চ ১২, ২০১৮ ১:৫৩ অপরাহ্ণ