লাইফ স্টাইল ডেস্ক:
আমাদের পুরুষতান্ত্রিক সমাজ শুরু হওয়ার পর থেকেই দমিয়ে রাখা হয়েছিল মেয়েদের। কিন্তু এখন ২১শতকের এসে ছেলেদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করে মেয়েরাও। এমনকি ভিন গ্রহেও পাড়ি দেওয়ার উদ্যোগেও পিছপা হয়নি মেয়েরা। এত কিছুর পরেও প্রতিনিয়ত মেয়েদের শুনতে হয়, তাদের নাকি বুদ্ধি নেই মাথায়! অথচ মেয়েদের জন্য এটা একটা সুখবর দিয়েছে বিজ্ঞান।
সম্প্রতি ভিয়েনার ইন্সটিটিউট অব অ্যাপলাইড সাইকোলজি ইউনিভারসিটির তরফ থেকে উঠে আসা একটি তথ্য অনুযায়ী, মেয়েরা ছেলেদের থেকে বেশি বুদ্ধিমান। ছেলেদের মাথা আকারে বড় হয় কিন্তু তার মধ্যে বুদ্ধির পরিমাণ থাকে খুবই অল্প। জ্যাকব পিয়েটসচিন নামের এক গবেষক আট হাজার মানুষের ওপর একটি গবেষণা চালিয়ে জানিয়েছেন, যাদের মাথা আকারে অনেকটা বড় হয় তাদের বুদ্ধি তুলনামূলক ভাবে কম হয়। মস্তিষ্কের গঠন এবং আকারের অনুপাতের ওপর বেশিরভাগ সময় বুদ্ধির কম বা বেশি হওয়া নির্ভর করে।এটা থিকে তিনি সিদ্ধান্ত নেন, ছেলেদের তুলনায় মেয়েদের বুদ্ধি বেশি।
দৈনিকদেশজনতা/ আই সি
Daily Deshjanata দেশ ও জনতার বলিষ্ঠ কণ্ঠস্বর

