১১ই জুন, ২০২৬ ইং | ২৮শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৭:৪৩

অফিসার পদে নিয়োগ দেবে সীমান্ত ব্যাংক লিমিটেড

নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সীমান্ত ব্যাংক লিমিটেড। ক্যাশ ইনচার্জ ও ক্যাশ অফিসার পদে এই নিয়োগ দেওয়া হবে। উক্ত পদে ১৫ জনকে নিয়োগ দেওয়া হবে।

যোগ্যতা
স্নাতকোত্তর অথবা কমার্স, ব্যবসা ও অর্থনীতিতে মাস্টার ডিগ্রি পাস করা প্রার্থীরা আবদেন করতে পারবেন। তবে সিজিপিএ-৩ থাকতে হবে। ব্যাংকিং সেক্টরে ন্যূনতম দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স অনূর্ধ্ব-৩০ বছর।

স্থান ও বেতন
বাংলাদেশের যেকোনো স্থানে নিয়োগ দেওয়া হবে এবং বেতন আলোচনা সাপেক্ষে প্রদান করা হবে।

আবেদন প্রক্রিয়া
আগ্রহী প্রার্থীরা বিডিজবসের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন।

আবেদনের সময়সীমা
১০ ফেব্রুয়ারি ২০১৮ তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন।

সূত্র : বিডিজবস

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ফেব্রুয়ারি ৮, ২০১৮ ৮:১০ অপরাহ্ণ