২৬শে জুন, ২০২৬ ইং | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | ভোর ৫:৫১

সমুদ্র তীরে বুবলী

বিনোদন ডেস্ক:

শবনম ইয়ামিন বুবলী। ঢাকাই ছবির আলোচিত নায়িকা তিনি। শাকিব খানের সঙ্গে বসগিরি ছবিতে অভিষেকের পর থেকেই আলোচনায় তিনি। দেশের শীর্ষ নায়কের সঙ্গে জুটি হয়ে একের পর এক হিট ছবি উপহার দিয়ে যাচ্ছেন এ নায়িকা। বর্তমানে শাকিব খানের সঙ্গে নতুন এক ছবির শুটিং করছেন।

আশিকুর রহমান পরিচালিত ছবিটির নাম ‘সুপার হিরো’। এ ছবিটির শুটিং নিয়েই এখন অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন বুবলী। আজ নিজের ফেসবুক ওয়ালে সেখানকার একটি ছবি পোস্ট করেছেন এ নায়িকা। ছবিতে দেখা যাচ্ছে সেখানে বেশ ফুরফুরে মেজাজেই শাকিব খানের সঙ্গে শুটিং করছেন বুবলী। থ্রিলারধর্মী ছবি সুপার হিরো। এর চিত্রনাট্য লিখেছেন দেলোয়ার হোসেন দিল। শাকিব-বুবলী ছাড়া ছবিতে আরও অভিনয় করেছেন তারিক আনাম খান, শম্পা রেজা, তাসকিন রহমান, টাইগার রবি প্রমুখ।

দৈনকদেশজনতা/ আই সি

প্রকাশ :ফেব্রুয়ারি ৫, ২০১৮ ১:১১ অপরাহ্ণ