২৪শে এপ্রিল, ২০২৬ ইং | ১১ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | দুপুর ১:৩০

বিয়ে করছেন প্রভাস!

বিনোদন ডেস্ক:

‘বাহুবলী’ অভিনেতা প্রভাসের বিয়ে নিয়ে দীর্ঘদিন ধরেই নানা জল্পনা চলছে ইন্ডাস্ট্রিতে। এবার মুখ খুললেন তার কাকা কৃষ্ণম রাজু। জনপ্রিয় এই দক্ষিণী অভিনেতা জানিয়েছেন, চলতি বছরেই নাকি বিয়ে করবেন প্রভাস।

ইন্ডিয়া টুডে-র খবর অনুযায়ী, সম্প্রতি এক সাক্ষাৎকারে কৃষ্ণমের কাছে জানতে চাওয়া হয়, প্রভাসের বিয়ে কবে? এ প্রশ্নের জবাবে কৃষ্ণম বলেন, ‘সাক্ষাৎকারের মাঝে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়া খুব অস্বস্তিকর। তবে প্রভাস এই বছরেই বিয়ে করবে।’

এই মুহূর্তে শ্রদ্ধা কাপূরের সঙ্গে ‘সাহো’ ছবির শুটিংয়ে ব্যস্ত প্রভাস। যদিও বিয়ে নিয়ে এখনও পর্যন্ত মুখ খুলেননি তিনি। ‘বাহুবলী’ মুক্তি পাওয়ার পর নাকি ছ’হাজার বিয়ের প্রস্তাব পেয়েছিলেন প্রভাস। তবে সত্যিই তিনি কাকে জীবনসঙ্গিনী হিসেবে বেছে নেবেন, তা এখনও অজানা।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :জানুয়ারি ২০, ২০১৮ ৫:৪১ অপরাহ্ণ