২৮শে এপ্রিল, ২০২৬ ইং | ১৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪০

দেশে ব্যাংকের সংখ্যা আরও বাড়লে সমস্যা নেই : অর্থমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:

ব্যাংকের সংখ্যা আরও বাড়লে কোনো সমস্যা নেই বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। কারণ দেশের সব জনগণকে ব্যাংকিং সেবার আত্ততায় আনতে হলে আরও ব্যাংকের প্রয়োজন রয়েছে। মঙ্গলবার অর্থ মন্ত্রণালয়ের সভাকক্ষে এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

মুহিত বলেন, ব্যাংকগুলোকে একীভূত করার বিধিবিধান রয়েছে। সেটাকে যুগোপযোগী করা হচ্ছে। যেসব ব্যাংক একীভূত হতে চায়, নিয়মানুযায়ী তারা একীভূত হতে পারবে। এক প্রশ্নের উত্তরে তিনি বলেন,  আরও তিনটি ব্যাংকের অনুমোদন দেয়ার প্রক্রিয়া চলছে। কারণ দেশে আরও ব্যাংকের প্রয়োজন।

একটি বিশেষ শিল্পগোষ্ঠী কয়েকটি ব্যাংকের নিয়ন্ত্রণে নিয়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বিষয়টি আমাদের নজরেও রয়েছে। একটি পার্টি মার্কেট থেকে বড় অংকের লোন নিয়ে ব্যাংকের নিয়ন্ত্রণ নিচ্ছে। বিষয়টি আমরা খতিয়ে দেখছি।

দৈনিক দেশজনতা /এন আর

প্রকাশ :ডিসেম্বর ১২, ২০১৭ ৭:০৮ অপরাহ্ণ