২২শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ৯ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | দুপুর ১:৪৫

শার্শায় ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

যশোর প্রতিনিধি:

যশোরের শার্শা উপজেলায় রাজু কুমার (২১) নামে এক মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়বাসহ আটক করেছে পুলিশ। উপজেলার বাগআঁচড়া এলাকায় অভিযান চালিয়ে মঙ্গলবার সকালে তাকে আটক করা হয়। রাজু কুমার যশোরের ঝিকরগাছা উপজেলার জগনন্দকাটি গ্রামের নিমাই চন্দ্রের ছেলে। বাগআঁচড়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জিয়াউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে বাগআঁচড়া বাজারের বেত্রাবতী সড়কে অভিযান চালিয়ে রাজু কুমারকে আটক করা হয়। এ সময় তার দেহ তল্লাশি করে ১০০ পিস ইয়াবা উদ্ধার করা  হয়। এ ব্যাপারে তার বিরুদ্ধে শার্শা থানায় মাদক আইনে মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :অক্টোবর ২৪, ২০১৭ ২:৫১ অপরাহ্ণ