২৭শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১৪ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ১০:৫৭

বাংলাদেশি নাগরিককে হত্যায় সৌদিতে দুই ভারতীয়র শিরশ্ছেদ

আন্তর্জাতিক ডেস্ক:

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাবুল হুসেইন জব্বার নামে এক বাংলাদেশিকে হত্যার দায়ে দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়েছে।  আদালতে দোষী সাব্যস্ত হওয়ার পর বৃহস্পতিবার কুমার ভাস্কর নাম এবং লিয়াকত খান রহমান নামের ওই দুই ভারতীয় নাগরিকের শিরশ্ছেদ করা হয়।সৌদি প্রেস এজেন্সীর বরাত দিয়ে এ খবর জানিয়েছে সৌদি গেজেট।

খবরে বলা হয়, জব্বার যে কোম্পানিতে চাকরি করতেন, সেই কোম্পানি থেকে টাকা চুরি হওয়ার সময় বাধা দেন তিনি। এসময় পেটে ছুরিকাঘাত করেছিলেন কুমার ভাস্কর। অপরদিকে রহমান জব্বারের গলা কাটার সময় কুমার ভাস্কর জব্বারকে জাপটে ধরে রেখেছিলেন। বিচারে দোষী সাব্যস্ত হওয়ার পর রিয়াদে কুমার ভাস্কর ও রহমানের শিরোচ্ছেদ করা হয়।

দৈনিক দেশজনতা /এন আর  

 

প্রকাশ :অক্টোবর ১৫, ২০১৭ ৭:৫২ অপরাহ্ণ