২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | সকাল ৬:০৪

মুন্সীগঞ্জে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যার প্রতিবাদে মুন্সীগঞ্জে মানববন্ধন করা হয়েছে। বুধবার সকাল সাড়ে ১০টায় শহরের স্থানীয় প্রেসক্লাবের সামনে জুবলী রোডে বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহ জেলা শাখার আয়োজনে এই কর্মসূচি পালিত হয়েছে। কর্মসূচীতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

নেয়ামত উল্লাহ ফারুকীর সভাপতিত্বে উপস্থিত ছিলেন সংগঠনটির জেলা সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ আঃ খালেক, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রীনগর থানা ও শ্রীনগর শাখা সভাপতি আলহাজ্ব সেলিম হোসেন খান, সদর থানা সভাপতি আলহাজ্ব মোঃ আবুল বাশার মোল্লা, সিরাজদিখান থানা সভাপতি মোঃ শাহজাহান, সদর থানা সাধারণ সম্পাদক মাওলানা মোঃ ওমর ফারুক সালেহী, মুক্তারপুর ফেরিঘাট জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মাহমুদুল হাসান প্রমুখ। এসময় বক্তরা মিয়ানমারে রোহিঙ্গা মুসলমানদের উপর হামলা, নির্যাতন, ধর্ষণ ও গণহত্যা বন্ধ করে নিজ দেশে ফিরিয়ে নেওয়ার জন্য অং সান সু চি’র প্রতি আহবান জানান।

দৈনিকদেশজনতা/ আই সি 

প্রকাশ :সেপ্টেম্বর ২৭, ২০১৭ ৩:০৮ অপরাহ্ণ