২৪শে ফেব্রুয়ারি, ২০২৬ ইং | ১১ই ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ | রাত ৮:৩৮

নারায়ণগঞ্জে পাট গুদামে আগুন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জে সদর উপজেলায় একটি পাটের গুদামে আগুন লেগেছে। রোববার সকাল পৌনে ৯টার দিকে উপজেলার শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

নারায়ণগঞ্জ সিটি করর্পোরেশনের ১৮-নং ওয়ার্ডের কাউন্সিলর কবির হোসেন জানান, সকাল পৌনে ৯টার দিকে শীতলক্ষ্যায় এলাকায় কুমুদিনি পাটের গুদামে আগুনের সূত্রপাত হয়। প্রাথমিকভাবে স্থানীয়রা আগুন নেভানো চেষ্টা চালায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনতে ব্যর্থ হলে তারা ফায়ার সার্ভিসে খবর দেয়।

মণ্ডলপাড়া ও হাজীগঞ্জ এলাকা থেকে ফায়ার সাভির্সের ৪টি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে তাৎক্ষণিক আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান কাউন্সিলর কবির হোসেন।

দৈনিক দেশজনতা/এমএইচ

 

প্রকাশ :মে ১৪, ২০১৭ ১২:০৭ অপরাহ্ণ