২৯শে এপ্রিল, ২০২৬ ইং | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | সকাল ৬:৩৫

রাজধানীতে নব্য জেএমবির সদস্য সন্দেহে গ্রেফতার ১

নিজস্ব প্রতিবেদক:

রাজধানীর বনানী থেকে জঙ্গি গোষ্ঠী ‘নব্য জেএমবি’র সদস্য সন্দেহে মাহমুদ ওরফে মিশু ওরফে হেলাল নামে একজনকে গ্রেফতার করেছে র‌্যাব। ‘মুসা ইন্টারন্যাশনাল’ নামে একটি ট্রাভেল এজেন্সিতে চাকরি করেন গ্রেফতারকৃত ওই যুবক। র‌্যাব-১১ এর সিনিয়র এএসপি মো. আলেপ উদ্দিন জানান রোববার রাত ৯টার দিকে ওই প্রতিষ্ঠান থেকেই তাকে গ্রেফতার করা হয়।
এএসপি জানান, তার ড্রয়ার থেকে অনেক ধরনের সামরিক প্রশিক্ষণ সংক্রান্ত কাগজ পাওয়া গেছে। নারায়ণগঞ্জের ফতুল্লা থানার একটি মামলার আসামি হেলাল ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটির সাবেক ছাত্র। সে ওই প্রতিষ্ঠানে রিসিপশনিস্ট হিসেবে কাজ করত। পরে মানিকদিতে তার বাসা থেকে উগ্রপন্থি বই উদ্ধার করেন।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :সেপ্টেম্বর ১৮, ২০১৭ ১২:৩৫ অপরাহ্ণ