২৮শে জুন, ২০২৬ ইং | ১৪ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ | সন্ধ্যা ৬:২৬

নড়াইলে মাদক ব্যবসায়ীসহ আটক ৩৯

নিজস্ব প্রতিবেদক:

নড়াইল জেলায় পুলিশের বিশেষ অভিযানে সাত মাদক ব্যবসায়ীসহ ৩৯ জনকে আটক করা হয়েছে। পুলিশ অভিযানকালে ১১০ গ্রাম গাঁজা ও ৫২ পিস ইয়াবা উদ্ধার করেছে। পুলিশ জানায়, সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নড়াইল সদর থানায় পাঁচ মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন মামলা ও অভিযোগে ১৬ জন, লোহাগড়া থানায় দুই মাদক ব্যবসায়ীসহ ৯ জন, কালিয়া থানায় বিভিন্ন মামলা ও অভিযোগে ৪জন এবং নড়াগাতী থানায় ১০ জনকে আটক করে।

নড়াইলের পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম জানান, সাত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চারটি মামলা করা হয়েছে। এছাড়া বিভিন্ন ঘটনায় আটকদের বিরুদ্ধে আরো ৫টি মামলা হয়েছে।

দৈনিকদেশজনতা/ আই সি

প্রকাশ :আগস্ট ৭, ২০১৭ ১০:৫৭ পূর্বাহ্ণ