২৫শে এপ্রিল, ২০২৬ ইং | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ | রাত ১০:৪৮

দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে

নিজস্ব প্রতিবেদক:

আবহাওয়া অফিস জানিয়েছে, আজ শুক্রবার রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও ময়মনসিংহ বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও মাঝারি ধরনের ভারি বর্ষণ হতে পারে বলেও আবহাওয়ার পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উড়িষ্যা ও গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে মধ্যপ্রদেশ থেকে উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর সম্পূর্ণভাবে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি ধরনের অবস্থায় রয়েছে। আবহাওয়ার এই পূর্বাভাস শুক্রবার সন্ধ্যা ৬টা পর্যন্ত প্রযোজ্য। গতকাল বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরে ৩৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল রাঙামাটিতে ২৩.৫ ডিগ্রি সেলসিয়াস।

দৈনিক দেশজনতা/এন এইচ

প্রকাশ :জুন ৩০, ২০১৭ ১২:৩০ অপরাহ্ণ